-
তুমি থেকে শুরু প্রেম তুইতেই শেষ’
_কিশোর কনকআপনি থেকে তুমি
তুমিতেই প্রেম-ভালোবাসা’ শ্রদ্ধা,সম্মান,বিশ্বাস
আস্থা,ভরসা।
অপরিচিত থেকে পরিচিত হওয়া
ভালোবাসা তারপর’
এরপর সারাজীবন একসাথে থাকার সংকল্প
দিনরাত সেলফোনে ভালোবাসার গল্প।
তুইতেই শেষ প্রেম-ভালোবাসা’ শ্রদ্ধা,সম্মান বিশ্বাস
আস্থা ভরসা’
এরপর ধীরে ধীরে ফিঁকে হয় প্রেম।
আপনি থেকে পরিচয়
তুমিতে মন বিনিময়
তুই দিয়ে শেষ হয় হৃদয়ের লেনদেন।
তারপর কোনদিন যদি কথা হয়
আপনি থেকেই কথোপকথন………………………..
শ্রদ্ধা-সম্মান বিলীন হলেই
মরে যেতে বাধ্য প্রেম|হয়তো তুমি যুক্তি দেখাবে
বলবে অনেকেই তুই তুই বলছে তো প্রেমে’
মিলিয়ে নিও কামনা ছাড়া
সেখানে শ্রদ্ধা-সম্মান কিছুই অবশিষ্ট থাকেনা।
কাউকে ভালোবাসার পূর্বশত সম্মান’
সম্মান যতদিন,ততদিন প্রেম,ততদিন সংসার।তুমি আবারও যুক্তি যেখাবে
বলবে সমাজের নিন্মস্তরের মানুষ তো-
অহর্নিশি তুই তুই বলছে’
তাদের সংসার তো দিব্যি চলছে।
হ্যাঁ চলছে
তবে সেখানেও চলমান অশান্তি বিরাজমান
কারো প্রতি কারো শ্রদ্ধা-সম্মান থাকেনা।তুমি আবারও যুক্তি দেখাবে’
বলবে উচ্চশিক্ষিত তরুন তরুনীর
ডিজিটাল প্রেম সেতো তুইতুকারিময়।
মিলিয়ে নিও
কয়েকবার রুমডেটেই সে প্রেমের মেয়াদ ফুরায়|তুইতুকারি গাওয়া কয়েকজন
সঙ্গীত শিল্পীকে প্রশ্ন করেছিলাম
জানতে চেয়েছিলাম আপনারা সঙ্গীতে যেভাবে
প্রিয়জনকে তুই বলে সম্বোধন করেন’
বাস্তবে প্রেমিকা কিংবা স্ত্রী’র সাথে
তুইতুকারি করতে পারবেন কিনা?
উত্তরে সবাই বলেছে সম্ভব না
ঝাটাপেটা করবে তাহলে!
কিছু বলবেন?ভালোবেসে তাঁরে কখনো অসম্মান করিনি
তুই বলে ডাকার প্রশ্নই আসেনা।
সে ও আমায় প্রাণপণ ভালোবাসতো
জীবনের সব আয়োজনে
আমরা পরিমার্জিত আচরণ করতাম।
একদিন সে মানবী বদলে গেলো
একদিন সে মানবী থাকেনি আমার’
একদিন সে আমায় তুই বলে ডাকলো
ভালোবাসা তারপর” মরে যেতে বাধ্য|21, december 2021
©Kishor Kanonk
Record Label : Labonnow Entertainment11 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


সুন্দর