-
অনাচারের দেশে’
_কিশোর কনকন্যায় নীতির দেশে’
ন্যায় নীতি নিখোঁজ……………………..
রাম রহিমের দেশে’
অন্যায়ের উৎসব চলে রোজ।
যেদিকে তাকাই সব ধার্মিক
লক্ষ কোটি মহান নেতা……………….
সরকারী লোক ফেরেস্তা সব
ওদের ঘাড়ে অসংখ্য মাথা।
জনসাধারণ তুলসি পাতা
এদের কোনো দোষ দেখিনা………….
এরা ভাতের সাথে ধর্ম মেখে খায়
তবু দেশে অন্যায় কমেনা ||এরা ভোটকেন্দ্র দখলে নিতে
মানুষ জবাই করে
এরা মুখেই বলে আল্লাহ – হরি
ধর্ম নাই অন্তরে।
এরা ধর্ম নিয়ে ব্যবসা করে
মূর্খরা হয় বলির পাঠা
এরা একেকজনে চার বিয়ে দেয়
ধর্ম বেচে খায় হারামজাদা ||এরা স্বামী সন্তান আটকে রেখে
স্ত্রীকে করে গনধর্ষন
এরা পর্যটন শিল্পে বরাদ্দ দেয়
দেয়না আইনের শাসন।
এরা এয়ারপোর্টে নারী যাত্রীর
শ্লীলতাহানী করে
এরা নারীর পেটে জন্ম নিয়ে
পশুর রুপ ধরে ||এরা দশ লাখে দেয় সরকারী চাকরি
স্বাধীন বাংলাদেশে’
এরা ঘুষ দিয়ে চাকরি নিয়ে
জনগনের রক্ত চোষে।
এরা সরকারী চাকরী ছাড়া
মেয়ের বিয়ে দেয়না
এরা বেসরকারী ছেলের জন্য
মেয়ে খুঁজে পায়না ||এরা টিকটকে দেয় বেশ্যাড্যান্স
বাইরে করে পর্দা
এরা সমাজটারে নষ্ট করে
চায় সকলের শ্রদ্ধা।
এরা নাপিত দিয়ে সিনেমা বানায়
জানেনা নাপিত বিজয় দিবস কবে?
এরা মাদকের গানে অর্থ যোগান দেয়
জীবনের গান খুন হয় অকাতরে ||এরা খায় মদ গাঁজা ইয়াবা
আবার এরাই মন্দির-মজ্জিদে যায়
এরা করে পরকিয়া ব্যাভিচার
আবার এরাই ধর্মের বাণী শোনায়।
এরা করে অর্থ পাচার
উন্নয়নের গল্প বলে……………………
এরা দ্রব্যমূল্যে আগুন লাগায়
গরীব মারে সুকৌশলে ||এরা খাদ্যদ্রব্যে ভেজাল মেশায়
ঔষধেও ভেজাল আছে
এরা ডাক্তারদের গালি দেয় রোজ
যাদের সেবায় জীবন বাঁচে।
এরা একজনে ভালোবাসে আর
আরেকজনে করে বিয়া
আমিও প্রতারণার শিকার
সুখেই আছে পাষাণ প্রিয়া ||
__________
কোনো আশার কথা নেই’
কিছুই বদলাবেনা ‘কবি’
এভাবেই চলে যাবে দাহকাল
অনাচারের দেশে’
আগামীকাল ভোরে
আবার উঠবে রবি ||©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment7 Comments-
@DrakoShajib কখনো কখনো ব্যক্তিগত কিংবা পারিবারিক সুদিন এলেও সামাজিক,রাষ্ট্রীয় বা বৈশ্বিক সুদিন কখনোই আসেনা।আবহমানকাল ধরে এভাবেই চলছে।অপশাসন,অরাজকতা,প্রিয়জনের প্রতারণা,দুঃখ দৈন্য,ব্যর্থতা,সামাজিক অনিয়ম থাকবেই।সর্বজনীন সাম্যবাদ দুনিয়াতে কোনদিন ছিলোনা,আর থাকবেও না কখনো।মানুষে মানুষে বৈষম্য থাকবেই,ধর্মের নামে বিভাজন থাকবেই,দিনশেষে কিছুই বদলায়না।তবু মানুষের প্রত্যাশা সীমাহীন,এই প্রত্যাশাই মানুষকে বাঁচিয়ে রাখে।দিন বদলের স্বপ্ন দেখেই আমাদের বেঁচে থাকা।

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



WoW!