Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    কালঘুম’
    _কিশোর কনক

    কালবেলা’তে কালঘুমে,ধরছে রুহুরে
    অবশ দেহ নিদ্রিত চোখ,গহন সমুদ্রে!
    ফিনিক্স পাখি ঠোকর দিলো
    চোখের মণি ঝাপসা হলো
    আবছায়া স্বন্ধ্যায় জ্বোনাকি
    চলছে আঁধারে।
    এই মুসাফির ক্লান্ত ভীষণ
    বাড়ছে শুধু আত্মদহন
    এই ঘুম না ভাঙলে তুমি
    মুক্ত সংসারে|

    মনের ভিতর খুব যতনে
    তোমার স্মৃতি সাজানো
    সেই তুমি আজ অন্যকারো
    যায়নি মনকে বোঝানো।
    মন তো শোকে মূর্ছা যায়
    দেহ তাতে সাড়া দেয়
    দুচোখে শুধু তোমার কায়া
    বিরহী জীবন নিদ্রা যায়|

    নারীর স্বভাব প্রতারণা
    তাঁর মন দুই দুয়ারী
    বিজু’ এখনো বেঁচে আছে
    মরে গেছে জয়নাল হাজারী।
    তোমার নাম লিখতে মানা
    তাই এখানে লিখলামই না
    জীবন সায়ান্হে দাঁড়িয়ে
    তোমার কোনো দোষ দেবোনা|

    দিয়াশলাই কাঠির চেয়েও
    সস্তা ভালোবাসা
    বিষ মেশানো শরবত জানে
    ভালোবাসার দশা।
    ভাগ্য যদি সহায় না হয়
    আজই আমার শেষ রজনী
    আমি না হয় থাকলামই না
    সুখেই বাঁচো হায় সজনী|

    এরপর একদিন সকালে
    আমার কথা পড়বে মনে
    বাঁজবেই প্রাণে কনকের গান
    হয়তো খুব সংগোপনে।
    গুগলে আবার খুঁজবে আমায়
    বুঝতে আমার গানের কথা
    সেদিন আমি থাকবোনা আর
    দেখতে তোমার দুঃখ ব্যাথা|
    ______
    তারপর একদিন বিকেলে
    বিস্মৃতি হয়ে যাবো জানি
    আমাকে কেউ মনে রাখবেনা
    তুমিও না|

    ©Kishor Kanok

    8
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar