Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 5 months ago

    বয়সের ভারে আজ হয়েছি প্রবীন’
                 _কিশোর কনক

    আজকাল ঘুম ভাঙে রোজ দুপুরে
    সারারাত ঘুম আসেনা,ঘুমাই ভোরে।
    এই সঙ্গীহীন একলা জীবন,নির্জন রাতের অন্ধকার
    জীবনের হরেক রকম ব্যর্থতার গ্লানী
    অযোগ্যতা,অপমান,বিদ্রুপ,অবজ্ঞা,অবহেলা
     আর যৌবনে প্রতারিত হবার বিভৎস্য স্মৃতি
    আজকাল খুব যন্ত্রনা দেয়।

    আজকাল প্রায়ই মনে হয় কত কি করার ছিলো যে
    কতকিছু দেখার কথা ছিলো
    কতকিছু জানার কথা ছিলো
    হওয়ার কথা ছিলো কতকিছু,তার কিছুই হলোনা।

    সূর্যদিনেও একলা জীবন,সবাই আছে তবু কেউ নাই
    বয়সের ভারে নিস্তেজ দেহ
    কেহ পাশে এসে বসেনা
    কেমন আছি কিভাবে বাঁচি কেউ রাখেনা খবর!
    বয়সের ভারে আজ হয়েছি প্রবীন
    ফ্রেমে বাঁধা নবীন বলো তুমি কে?
    আত্মীয় পরিজন বন্ধু স্বজন
    কারো প্রয়োজন নেই আজ আমাকে||

    ছেলেবেলায় ফকির লালনের গান শুনে,
    দুচোখ ভাসতো জলে
    আজো সঙ্গী সেই ফকির লালন
    জীবনের অন্তিমকালে।
    শতাব্দীর বহু রদবদলের সাক্ষী হয়ে বাঁচি
    স্বৈরাচারের কবলে নাগরিক অধিকার হরনের দুঃখ
    একসময় খুব যন্ত্রনা দিতো।
    আজ জীবন সায়ান্হে 
    সেসব কথা আর মনে করতে চাইনা||

    আদিম ভূত্যনিবাসের মতো এই পরিত্যাক্ত ঘর
    যেনো চার দেয়ালের জেলখানা।
       দুনিয়ার সফর সঙ্গীরা ওপাড়ের পথে হাঁটছে
      আমিও এবার হারাবো ঠিকানা।
    দুনিয়ার রঙ মাখা দেহে পড়ে গেছে ভাঁজ
    জীবনীশক্তি কিছু নেই উঠে দাঁড়াবার মতো
    এখন আমি পরিত্যাক্ত সংসারে।
    এখন আমায় কারো প্রয়োজন নেই
    এখন আমি নিজের সাথেই কথা বলছি||

    কান পেতে শুনছি পতনের শব্দ
    ভাঙা চশমার ফ্রেমে শৈশবের নব দিগন্ত
    আজ সবই স্মৃতি।
    জীবনের আয়ুষ্কাল বড় কম হয় আজকাল
    বেহায়ার মতো এখনো বাঁচার ইচ্ছে……………….
    নশ্বর পৃথিবীর পথে এখনো হাঁটতে ইচ্ছে করে
    যদিও প্রতিক্ষণে কমছে জীবনের আয়ু
    অন্তর আত্মা জানিয়ে দিচ্ছে
    ছাড়তেই হবে মায়ার দুনিয়া||

    কতো মানুষের প্রয়োজন ছিলাম
    প্রয়োজন ফুরালে কতো মানুষের অবজ্ঞা সয়েছি
    মনে পড়ছে আজ ভীষণ রকম।
    আমিও ঋণী কতো জীবনের কাছে
    কতোজনে জমা অনাদায়ী করুণার ঋণ
    মনে পড়েছে সবই আজকে এখন।
    আজ তাঁরা নেই কেউ  খবরে
    হয়তো কেউ ঘুমিয়ে আছে কবরে
    আমিও গুনছি প্রহর হারাবো কালবেলাতে||

    শূন্যহাতে এসেছিলাম পূর্ণ পৃথিবীতে
    শূন্যহাতে ফিরবো আবার মরণ স্বরণীতে।
    পাপ পূন্য আর স্বর্গ নরক ভাবনায়
    বিপথে চলে যাওয়া হয়নি যৌবনে………………….
    তবু অসংখ্য পাপ করেছে দেহ মন
    সবাই যেমন করে!
    আমিও মরবো তাদের মতন
    সবাই যেমন মরে||
              14, August 2022

    বিঃদ্রঃকবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার
    কবি কিংবা কবিতার নয়। 

                     ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    10
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar