Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 5 months ago

    আমি কেউ না
    _কিশোর কনক

    এই রুপান্তরিত নশ্বর পৃথিবীতে
    সবকিছুই বদলায়।
    মানুষ বদলায় মন বদলায়
    হাত বদলায় জাত বদলায়
    নাম বদলায় পদবী বদলায়
    জীবন বদলায়,ধর্ম বদলায়
    পোষাকের
    ভিতরে মানুষের শরীর বদলায়।
    বদলে যায় গ্রাম বদলায় শহর
    বদলায় চেনা রাজপথ,বদলায়
    হৃদয়ের মেহমানের শপথ।
    বদলায় সমাজ
    বদলায় সামাজিক কিংবা
    রাষ্ট্রীয় নিয়ম কানুন।
    যখন এতোকিছু বদলায়
    তখন তোমার বদলে যাওয়া
    তোমার প্রতারণা
    তোমার কথা না রাখা
    তোমার অন্যজনে ঘর বাঁধা
    কিছুই অস্বাভাবিক নয়
    অপরাধী নও তুমি
    তুমি সুখি হও
    চারিদিকে এতো এতো অত্যাধুনিক
    অহংকারী মানুষদের ভীঁরে
    আমি অতি নগন্য।
    আমাকে ঠকানো যায়
    বুকে পা রেখে চলে যাওয়া যায়।
    ভুল করেও আমার কথা ভেবোনা
    ‘আমি কেউ না’।
    _
    আকাশ জমিন সম ভালোবেসে
    আমায় ছুড়ে ফেলেছো।
    অকরুণ অভিমানে কাঁদতে শিখেছি
    তুমি আমায় ছেড়ে চলে গেছো।
    সব মানুষের গোপন ইচ্ছে থাকে
    সব মানুষের গোপন চাওয়া থাকে
    ভালো থাকার জন্য
    অনেকেই বদলায় তুমিও বদলে গেছো।
    শুধু আমি বদলাইনা।
    আমি বোকার মতন
    তোমার বদলানো দেখলাম
    তুমি নাটকের অভিনেত্রীদের চেয়ে
    অনেক ভালো অভিনয় জানতে|
    _
    আমি অতোটা মহৎ ছিলামনা
    যতোটা মহৎ হয়েছি ভালোবেসে।
    চাইলেই তোমার ক্ষতি করতে পারতাম
    চাইলেই পারতাম
    ভেঙে চুরমার করতে তোমার জীবন
    চাইলেই পারতাম
    টেনে রাস্তায় নামাতে তোমাকে।
    তোমার বিচ্ছেদে আমি মানুষ হয়েছি
    তোমাকে নিঃশর্ত ক্ষমা করেছি
    মেনে নিয়েছি তোমার নিকৃষ্ট প্রতারণা।
    তোমার ভালোবাসা
    আমাকে মহৎ হতে শিখিয়েছে
    এখন যেকোনো আঘাত সইতে পারি।
    _______
    মানুষ কেন হায়েনার মতো বাঁচে
    আমার জানা নেই।
    আমি হায়েনা হতে পারবোনা
    আমি হেরে যাবার দুঃখ মেনেছি।
    আমি সস্তা সিগারেটে
    জীবন যন্ত্রনা ভুলবো
    যতোদিন বেঁচে থাকি
    তোমার স্মৃতির দহন সইবো
    তুমি ভালো থাকো
    যে পৃথিবীতে তোমাদের মতেো
    অত্যাধুনিক মানুষের বসবাস
    সে পৃথিবীতে
    আমি কেউ না|
    04, August 2021

    ©Kishor Kanok

    বিঃদ্রঃকবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার
    কবি কিংবা কবিতার নয়।

    11
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar