Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    “অভিমানী”
    __________

    আমার ভালবাসা পথে হলো দেখা,
    ঝাপসা কুয়াশা’য়!
    শেষ গোধূলি’র আলোর মতো-
    তুমি হে অমৃতা!
    না-পাওয়া বেদনায় আমিও বাউল সুর গেয়ে যাই আমার ভালবাসা’য়;
    ভালবাসি ভালবাসি ভালবাসি তোমাকে,
    অনেক ভালবাসি তোমায়।

    আমার আকাশে,
    নীলের বু’কে ভেসে মোর হৃদিকা তুমি নন্দিনী!
    যখন শুভ্র মেঘ’র মতন হয়ে ছুঁয়েছি সুপ্ত-কোমল তোর-হৃদয়ে-আমি-
    এমনি অনুভূতি আমার মতো করে শুধু-তোমায় ভালবাসি;
    ভালবাসি ভালবাসি ভালবাসিঃ
    অনেক………ভালবাসি তোমাকে।

    শত-শতাব্দী’র বুকে দেখেছি যতো-
    শত ইতিহাস’র মতো,
    তুমিও রয়েছো আমারি মতো নীরব কত….. ক্ষণে!
    কবি’র কাব্যকথার এমনি কবিতা’য়;
    ভালবাসি ভালবাসি এমনি ভালবাসি ভালবাসি তোমায়।

    ভালবাসা’র ফেরিওয়ালা অতঃপর আমি,
    আমি ভালবাসা ফেরি করি!
    নিঃস্বার্থ ভালবাসা-প্রণয়পূর্ণ কাব্যকথা-
    …. এ-ভালবাসা’র মূল্য শুধু ভালবাসা’ই হয়;
    বিনিন্দিতা তুমি অমৃত প্রণয়।

    মন’টা আজ ভাল নেই গো,
    হয়তো তোমার মতো অনেকের’ই প্রশ্ন হতে পারে……. কেন?
    অনুভূতিসূচক আবেগের মায়াজালে প্রতিফলিত এই প্রশ্ন’র উত্তর –
    বিবেকহীনতা’র প্রতিচ্ছায়া’র আলেয়ায় নির্বাক এক প্রতিচ্ছবি!

    আমাকে বুঝতে পারোনি কখনো,
    নীরব ব্যথা’য় ব্যথিত হয়ে নীল হয়েছি শুধু নীল’রই মতো-কতো-
    ভালবেসে তোমাকে!
    ভালবাসি’নি………. না বুঝতে পরোনি………..
    এমনি অজানা’য় তবুও ভালবাস’তে হয়;
    ভালবাসি ভালবাসি তিন সত্যি ভালবাসি,
    আমার নীরব পৃথিবী’র কাব্যকথা’য়।

    আমি যখন নব-তারুণ্যে-তারুণ্যিত ছিলাম,
    তখনো এমনি ভালবেসেছি তোমায়-
    বুকের পাঁজরে সমাদৃত কুসুম-কোমল’র মতো যে হৃদয়’টি!
    সে জানে…. অতঃপর এমনি শূন্যতা’য় কতো অনুভূত হও তুমি………………..!
    আমি শোকাহীত ন’ই,
    নির্বাক আর একটু বিস্মিত……!
    আজ মানবতা’র মৃত্যু হয়েছে-
    বিবেক আজ স্বার্থ ও অর্থ’র কাছে হার মেনেছে;
    ………. হয়তো তাই আমি আর তোমার নই।

    অভিমানী,
    জানিনা কি ভাবছো তুমি-
    শুধু জানি বড় অবুঝ তুমি-!
    কি করে বলি আমি…….;
    তোমায়-তোমায় এতো- এত্তো ভালবাসি।

    _______ ডি কে মহন্ত/-

    8
    9 Comments
    • ভালোবাসা এক মোহজাল। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • @drako thanks for your activity

    • @ovimanimon আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সত্যি আপনি আমার কোন লিখায় মন্তব্য না করলে লিখা পূর্ণতা পায় না! আপনার জন্য নিরন্তর শুভকামনা রাখি প্রিয়।

    • @drako আপনাদের সঙ্গে নিয়ে আমি পথ চলতে চাই, তাই সঙ্গে থেকে লিখার ভাববস্তুর একটু মন্তব্য আশা করছি!

    • আপনার লেখা বরাবরের মতই সুন্দর। আশা করি আরো বিভিন্ন সুন্দর বিষয়-বস্তুর উপর লেখালেখি করবেন।

    • সুন্দর কিনা তা নিয়ে আমি নিজে মন্তব্য করবো না, তবে লিখায় একটি গল্পকে দাঁড় করিয়ে বিশ্লেষণ করে লিখার চেষ্টা করি। ধন্যবাদ প্রিয়, প্রেরণা মূলক মন্তব্য করার জন্য। ভাল থাকবেন শুভকামনা রইল।

    • @neel thanks for your activity

    • শুভকামনা !

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar