Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 5 months ago

          কিশোর কনকের কবিতা

                   ‘জীবন যন্ত্রণা’

    আমি তোমার খোঁজ রাখছিনা আর

            আমার খোঁজ ও না।

    খোঁজ-খবরের উর্ধে এখন

                                   জীবন যন্ত্রণা’

                    জীবন বোঝা নয়তো সোজা

                     অত্যাচারী রাজার প্রজা

    মরণ বেঝে খুব————————–

    ভালোবাসা আজ বাতুলতা

                               ওসব শুধু কাব্যকথা

    বাস্তবতা বুঝতে পেরে রয়েছি নিঃশ্চুপ||

    দেখছিনা আর দেশের খবর

                    ইচ্ছে দেখার নিজের কবর

                            মৃত্যু তারিখ আমার অজানা।

    দেখছিনা আর  স্মৃতির বাড়ি

                   তোমার কোনো আহাজারী

                               ভাগ করে নিয়েছি সীমানা||

    ইচ্ছে ছিলো অনেক কথা

            লিখবো নিরব নিরবতা

                      তাতে দোষ পড়তো তোমার ঘাড়ে।

    ইচ্ছেকে করছি দমন

            আসতে আসতে আসেনা সমন

                           আর  ফিরছিনা তোমার দ্বারে||

          

    সহজ ছন্দে লিখছি আমি

               হয়তো ছড়া ভাববে তুমি

                               ভাবতে তুমি পারো অবশ্যই।

    কঠিন কথার সহজ মানে

             বোঝো তুমি হৃদয় জানে

                            এখন আমি তোমার কেহ নই||

    আমিও বিরুপ ব্যবহার সই

                  অবজ্ঞাতে চোখ বুজে রই

              চেনাজানা মানুষগুলোর ছায়া মাড়াইনা।

    ওরা শুধু বিদ্রুপই করে

            জ্বলে  হিংসা অহংকারে

           দুরের মানুষ কাছে আসে আমি তাড়াইনা||

    আমার চাপাকষ্ট আছে

             মাথার ভিতর ভৃত্য নাচে

           নাচতে তুমি দেখবো সেই সুযোগ মেলেনি।

    এখন তুমি ভীষণ সাধু

             নতুন ঘরে নববধু

            ধর্ম তোমার মন ভাঙা পাপ টেরই পায়নি||

    আমি আজো তেমনই আছি

              আগের মতোই রাত্রি জাগি

                        মাথার ভিতর কথার পাহাড় জমা।

    আগের মতোই প্রতিবাদী মন

                  শুনিনা কারো নিষেধ বারন

                হইনি কারো প্রিয়তম^ হয়নি প্রিয়তমা||

    আমার নামের মাঝে শব্দ কাটা

                     স্বত্বা তবু সাদামাঠা

                         গুগলে কেউ হঠাৎ খোঁজে নাম।

    গুগল জানে জানো তুমি

                     জানে তোমার অন্তর্যামী

         আমার নামে বাজারে বিক্রি হয়না বদনাম||

    সাদাকে আজো বলছি সাদা

              কালোকে আজো বলছি কালো

    কৃষ্ণ-রাধা অনেকেই লিখে তাই আমি লিখিনি।

    সময়ের কথা লিখছি আজো

           তুমি কারো জন্য সাজো

           আজো অবৈধ স্বৈরাচারের পক্ষে বলিনি||

    আমার কলম দশ টাকা দাম

                  ঘাতকের পায়ে করেনা সালাম

    তোমার কাছে^কারো কাছে বিক্রি হয়নি কলম।

    এখনো কেউ চক্ষু রাঙায়

                ভীত নই তবু এই জমানায়

    গোলামগুলো নতজানু হয় আমার লাগে শরম||

    আমার খোঁজ ও রেখোনা তুমি

                       আমি এখন ভীষণ কমদামী

                      বিদ্রোহ করলে কেউ থাকেনা পক্ষে।

      মরতে আমার ভয় করেনা

                     মারতেও দুই হাত কাঁপেনা

           এইতো চলছে চলুক জীবন -বিপ্লব বক্ষে||

                                     (সমাপ্ত)

                        তাং১৮-০৫-২০২০_ মগবাজার, ঢাকা

        উৎসর্গঃতুলনা সিনহা’র স্মৃতিতে

                                   এজীবন তাঁরই স্বরণে বাঁচে।

          

                                            গীতিকবি ~কিশোর কনক

    6
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar