Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 5 months ago

    প্রাণের শিশির’
    _কিশোর কনক

    দিন ফুরালে রাত্রি আসে
    রাত পোহালে সবুজ ঘাসে শিশির বিন্দু জমে’
    ক্রমে ক্রমে কমছে সময়
    প্রাণের শিশির যাচ্ছে মিশে কারো রক্ত ঘামে।
    বহুদিন পর হঠাৎ কথা
    ঘড়ির কাঁটায় সময় বাঁধা
    আমার জন্য এখন তোমার সময় মেলেনা।
    সময় তুমি থমকে দাঁড়াও
    ফিরবো আমি সেই জীবনে
    প্রাণের শিশির বিন্দু ছাড়া জীবন চলেনা|

    আমি এখন পরিত্যাক্ত কবর
    দেখে যাও আমার কবরে ফুঁটেছে ঘাসফুল।
    ইচ্ছে হলে ছিড়তে পারো এই কবরের ফুল
    ফুল ছিড়িয়া পড়তে পারো তোমার কানে দুল।
    আমার তাতেই স্বর্গসুখ
    আবার হাসি মুখ
    এতোটুকুই চাওয়া|

    সুপ্ত আগ্নেয়গিরির লাভা
    যখন জ্বলছে তোমার প্রেমে তোমার কামনায়।
    তখন আমার ‘কালো বরফ’ বুকে
    কফিনে ডুবে ছিলো দেহ কালযমুনায়।
    কালযমুনা শুকনো এখন
    মনের জমিন মরু প্রান্তর
    তুমি পিপাসার জল হও|
    ___________________
    শেষ বলে কিছু নেই’
    কাংখিত নারী ছায়া সুদৃশ্য হও’
    যদি অনুভূতি’ অনুমতি দেয় এই আকালে।
    আমি আসবো তোমার শহরে
    অথবা তুমি আমার শহরে এসো
    শামিল হও ভালোবাসার মিছিলে|

    আদিম সত্য-আধুনিক শর্ত
    একই সে প্রেমের সংস্করণ……………………………
    আমাদেরও পথ একটাই
    সবার মতন|

    ‘বিঃদ্রঃ কবিতার গল্প রুপক অর্থে রচিত।
    21, January 2022
    Record Label : Labonnow Entertainment

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে,
    আপনার বা আমার 
    ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। 
           ©Kishor Kanok

    #banglakobita #বাংলাকবিতা #bengalipoem

    9
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar