Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 4 months ago

    তুমি চাওনি আমায়’
    _কিশোর কনক

    বিবেকের দংশনে তুমি জ্বলোনি
    মন ভাঙা পাপ টের পায়নি তোমার ধর্ম।
    ধর্ম শুধু গ্রন্থে রাখা থাকে
    ধর্ম কেমন করে জানবে তোমার অপকর্ম?
    চরিত্রহীন মানুষ নাকি পশু সমতুল্য
    আমি পশুর কাছে চাইবো নাকি ভালোবাসার মূল্য?
    অভিশাপ নয়
    আশীর্বাদ রইলো তোমার জন্য।
    তোমাকে যেনো কোনদিন বিবেকের দংশনে জ্বলতে না হয়
    তোমার নকল জীবন যেনো না হয় অরণ্য ।
    আমি প্রাণপণে চেয়েছিলাম তোমার সাথে বাঁচতে
    চাওনি তুমি’ |

    আমি সময়ের ক্ষত বুকে বাঁচবো
    আমি ভুলে যাবো তোমার নির্মম প্রতাণা।
    আমি মনে রাখবোনা কত নিকৃষ্ট কৌশলে
    আমাকে সরিয়ে দিয়েছিলে তোমার জীবন থেকে।
    এই মিথ্যে মানুষের শহর, এই নাগরিক যানযট ছেড়ে
    আমি সবুজের খোঁজে চলে যাবো বহুদুর |

    যৌবন ফুরালেই শরীরের চাহিদা মিটে যায়
    তাই তোমার শরীর নয়’
    আমি আকৃষ্ট ছিলাম তোমার মনের মায়ায়
    তুমি বুঝতেই পারোনি |

    তুমি অতীত ভুলে বাঁচো তাঁর জীবনে
    বর্ষ ফুরালেই কামনার ফসল তুলে নাও ঘরে।
    আমি আর বুকের ভিতর কালনাগিনী পুষবোনা
    আমি আর খুঁজবোই না সাদা মন দুনিয়ায়।
    এই মেকাপ মেকাপ লাবণ্য, এই পারফিউমের সুগন্ধ
    আমার আর প্রয়োজন হবেনা কোনদিন |

    ভালোবাসার কারণেই বিষাদে ভরে আছে জনপদে
    তবু মানুষ ভালোবাসবেই’
    মাত্র ক’দিনের সুখের অনুভূতির মূল্য
    সারাজীবন দেবে অশ্রুজলে | ©Kishor Kanok

    07, February 2021
    Record Label : Labonnow Entertainment

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে,
    আপনার বা আমার 
    ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। 
           ©Kishor Kanok

    9
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar