Profile Photo

Rehana AkterOffline

  • Rehana-Akter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    5 years, 1 month ago

    বন্ধু
    ————————
    সেদিন মাঝরাতে যখন নিজেই
    নিজেকে সঙ্গ দিচ্ছিলাম
    তখনই ! হঠাৎ করে
    পাশের রাস্তার মোড়ে ল্যাম্পপোষ্টর নীচে
    কয়েকটা কুকুরের আর্তচিৎকার কানে ভেসে এলো ।
    প্রথমে মনে হচ্ছিল ওরা ঝগড়া করছে
    বা কাউকে বকা দিচ্ছে ।
    পরে মনে হলো স্বপ্নভঙ্গের হতাাশায়
    গভীর বেদনায় কাতরাচ্ছে !!
    হয়ত ওরা পরম সুখের সাগরে ভাসার চেষ্টায় ছিল
    রাতের মনোরম সৌন্দর্যে !!
    কারন রিক্সার মৃদু টুংটাং শব্দও
    রাতের সুর হিসেবে কানে আসছিল !
    আবার রাতে যারা বাসায় ফিরছেন খোশমেজাজে
    অপেক্ষারত প্রিয় মুখগুলো দেখবে বলে
    এমন কিছু মানুষের কথাও শুনা যাচ্ছিল !!
    হতে পারে ওদের বিরক্ত করছিল
    পথ দিয়ে যাবার সময় ।
    আমি ভাবি আনমনে !!
    যাক কিছু কুকুর তো জেগে আছে
    আমার সাথে রাতের বন্ধু হয়ে
    কেউ স্বপ্ন ভঙ্গের যন্ত্রনায়
    আর কেউ স্বপ্ন সুরের মূর্ছনায় !!

    আলেয়া
    ০১.০৫.২০২১

    15
    11 Comments
    • স্বপ্নের দিন-রাত নেই। তবুও রাতজাগা মানুষের সঙ্গী হয় প্রকৃতি। অভিনন্দন।

    • প্রিয় অভিমানী মন, আপনার মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে । আমিও বিশ্বাস করি স্বপ্নের দিন-রাত নেই ।শেষ লাইন আমি একটু পরবর্তন করেছি ।। এখন !! …………. ….. !! আপনাকে অনেক ধন্যবাদ ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 03 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন লেখাটি জনপ্রিয়তা পাবার জন্য। রাত যত গভীর হয় নিস্তব্ধতাও সঙ্গী হয় রাত প্রহরীদের।

    • আস্সালামু আলাইকুম ।। তুলট পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞচিত্তে । আর এখানকার বন্ধুদেরও ধন্যবাদ ।। সবার জন্য ভালোবাসা । সবাই ভালো থাকুন । তুলটের জন্য শুভকামনা । ধন্যবাদ ।।🌹🌹

    • Drako Shajib ধন্যবাদ ভালোবাসার জন্য ।। ❤

    • অসাধারন

    • Want to see better writing

    • অভিনন্দন প্রিয়তে

    • শুভেচ্ছা শুভকামনা !

    • পড়ুন লিখুন ভালো থাকুন।

Skip to toolbar