Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 4 months ago

    ভালবাসা

    শোন অনুপমা,

    তুমি কী এঁকেছ তোমার হৃদয়াকাশে
    জলরঙ্গের ক্যানভাসে
    ভালবাসার স্বপ্নমন্দিরের ছবি?
    কেমন হবে তোমার আগামী দিনের রবি?

    তুমি কী শুধু তোমার তরে
    খুলবে সেই রূপায়নের চাবি?
    তুমি কী জানো এ ধরার পরে
    তোমার কাছে কার কতটুকু দাবী ?

    ভালবাসার দাবী-

    যান্ত্রিক পৃথিবীতে আজ ভালবাসার বিরাট শূন্যতা
    এ শুধু প্রেমিকের চোখের নয় রিক্ততা,
    ভালবাসা শব্দটি বড় পবিত্র আর ব্যপকতায় ভরপুর
    এ শুধু নয় প্রেমিকের প্রথম সকাল, ক্লান্ত দুপুর।

    ভালবাসা হলো
    বৃদ্ধ বাবার একাকীত্বের ভূবন
    প্লাবিত করা আনন্দালোকের কুজনে,
    সীমাহীন শূন্যতার স্বনন
    ভরিয়ে দেয়া একমুঠো কথার নির্ঝরে,
    শত ব্যস্ততার অবসরে
    সাথী হওয়া আলাপনে।।

    ভালবাসা হলো
    মায়ের ক্লিষ্ট মুখের অব্যক্ত ভাষায়
    সকল আনন্দ যাতনার বোধগম্যতা
    শিশুর মত পরম মমতায়
    হাত দুটো জড়িয়ে রাখার নির্ভরতা।।

    ভালবাসা হলো
    জীবনসাথীকে নিয়ে নিভৃত প্রহরে
    সুখ দু:খের কাব্য গেঁথে সুরের লহরে
    অনুভূতিগুলো এক করে নেয়া।
    হাত হাত ধরে পার হওয়া রণ খেয়া।।

    ভালবাসা হলো ছোট্ট শিশুকে স্বপ্নের তরণে
    রূপোর কাঠি ছুঁয়ে দেয়া দুটো নয়নে,
    ভালবাসা হল কঠিন কোমলতার আচ্ছাদনে
    আকাশ জয়ের স্বপ্ন দেখানো।।

    ভালবাসা হলো জীর্ণ বৃদ্ধার আশির্বাদ অর্জন,
    পথকলির ক্ষুধিত উদরে শীতলতা আনয়ন,
    ভালবাসা হলো ক্লান্ত বৃদ্ধের মূদ্রিত চোখে
    হঠাৎ আলোর ঝলকানি।
    অকৃত্তিম শুভেচ্ছার আনন্দলোকে
    মুছে যাওয়া গ্লানি।

    ভালবাসা হল
    অকৃত্তিমতায় দূর্বলের কাছে যাওয়া,
    স্বার্থহীনভাবে অসহায়ের হৃদয় ছোঁয়া,
    প্রিয়ার কাছে ইচ্ছে করে হেরে যাওয়া।।

    ভালবাসার হল প্রিয়ের চোখে
    নিজের আঁখির উদ্ভাস,
    শত গোলাপের পাঁপড়ীর সুবাসে
    প্রিয়াকে খুশী করার প্রয়াস।।

    ভালবাসা মানে নয় অন্ধ প্রেমের প্লাবন,
    নয় বৈভবের তরে নীতি বিসর্জন ,
    নয় ভীতা হরিণীর মত পশ্চাদপসারণ,
    নয় সব দায়িত্ব লুকিয়ে পলায়ন।।

    ভালবাসা মানে নয় স্বার্থপরতায় অর্জন
    বৃহত্তর স্বার্থে নিজের ছোট ছোট সুখ বিসর্জন
    শুধু অবয়বে নয় মননের সৌন্দর্য অনুধাবন
    গহীন তিমির থেকে আলোকপ্রভার বিকিরণ।

    ভালবাসা মানে বিশ্বাসে হাত ধরা,
    তোমার সম্মানকে অলঙকৃত করা,
    ভালবাসা মানে প্রিয়ের হাত ধরে
    ছোট্ট কুটিরে জোৎস্নার প্লাবনে অবগাহন।

    ভালবাসা মানে নীলসমূদ্রতটে
    প্রিয়ার হাতে হাত রেখে স্বপ্ন দেখা মানসপটে
    ভালবাসা মানে বিশ্বাস
    ভালবাসা মানে বেঁচে থাকার নির্যাস।।

    9
    13 Comments
Skip to toolbar