Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    “স্বপ্ন নীরব একা”
    _______________

    যখন আমি সারা পৃথিবীর বু’কে-
    হতাশায় নীরবে খুঁজে- ফিরে,
    দূর-দিগন্তে ধূলি ভরা পথে পথে-
    ভ্রান্তি’র নিরাশার নীড়ে- এক দিন।

    -দেখা হয়েছিল,
    শান্ত নীরব বিকালে-
    হৃদিকার সাথে……!
    কথা হয়েছিল অনেক,
    না পাওনার বেদনায়;
    তরু তলে ক্ষীণ ছায়ায়।

    অতঃপর নির্বাক-প্রকৃতির রঙ্গ-মঞ্চ-আলয়,
    কত বৈচিত্র-রুপসীর মতো!
    কত মাধূর্য ভরা নব-কিশোলায়….. এ ফাল্গুনী বসন্তে……….
    মোহিত মোর গানে,
    সবুজ-শোভা অপরুপা রুপে-
    অমৃত রাসে!
    পাই খুঁজে ফুলে-ফলে তোমায়;
    ধূসরতার মতো-
    অনুভুতির এ-এক অসাধারন স্নিগ্ধতায়।

    – নীরব নিভৃতে যখন আমি,
    অজানায় চলি-
    ব্যাকুল দৃষ্টি’তে চাহিয়া হে হৃদিকা!
    পল্লী গাঁয়ে-ধূলি ভরা মেঠো-পথে-প্রান্তে,
    ধূসর গোধূলির আলোর মতো-
    রয়েছে কত;
    সামনে চলার অফুরন্ত প্রেরণা।

    -আবার যখন- আজ,
    পৃথিবীর স্বর্ণ দ্বারে-স্বপ্ন নীরব একা-
    প্রান্ত ঘেঁষা!
    মাঠে-ময়দানে-সবুজ ঘাসে ঘাসে-
    থাকে শুধু স্বপ্ন;
    নিভৃত-নীরবে বসে হতাশা’য়।

    – নির্জন রাত্রি’র জ্যোৎস্না নক্ষত্র ভরা আকাশে,
    আছে কত স্বপ্ন আঁকা-
    অমৃত মুগ্ধতা’য় খুঁজি শুধুই!
    তারুণ্যের দীপ্তিে যতো,
    পূর্ণিমা নক্ষত্রের মাঝে;
    -সুখ তারা হয়ে জ্বলছো শুধু- মিটি মিটি-
    কত স্বপ্ন ভরা জোনাকির আলোর মতো।

    __________ডি কে মহন্ত/-

    8
    7 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar