Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 4 months ago

    আমার তুমি’
    _কিশোর কনক

    তুমি প্রবাহমান নদির মতো নারী’
    তোমার উপস্থিতি হৃদয়ে সুখের বান ডেকে আনে
    হৃদনদির দুকুল ভাসে অথৈ জলের প্লাবনে।
    তুমি বুকের ভিতর আদিম শিহরণ’
    ভূমিকম্পের মতো কম্পিত হয় দেহমন এক পলকে
    আমি হারিয়ে যাই তোমার মনের গহীনে।
    যদি অনুমতি দাও তবে বলতেই পারি
    আমার তুমি’
    তুমিই প্রেমের পূন্যভূমি
    এই জাগতিক সংসারে চাইছি তোমায় |

    তৃণভূমির এই মাটির পৃথিবীতে’
    তুমিই সরলতার প্রতিমা,তোমারই দখলে সাদামন।
    তোমার মনের শহরে বহুবার হয়েছি পর্যটক
    অতঃপর তোমাকেই চাইছে জীবন।
    চাওয়া পাওয়ার মাঝে ব্যবধান চিরকাল
    তবু ভালোবাসাহীন পৃথিবীর পথে
    চাইছি তুমি আমৃত্যু সফর সঙ্গী হও |

    দুটি মন এক হওয়া জানি সোজা নয়’
    তবু রোজ ঘুম ভাঙে,তোমার নামে রোজ সকালে।
    জাগতিক মোহ আছে সে কারণে প্রাণ বাঁচে
    আমার মন খারাপের বিকেল গুলো তোমার দখলে।
    অভিমানের মৌন ক্ষণে রোদ বৃষ্টির খেলা
    হঠাৎ তোমার গানের সুরে নিরবতা ভাঙে
    আমি মুগ্ধ হয়ে শুনি তোমার গান |

    প্রেমের পৌরাণিক রীতি
    মানব জাতির স্বত্বায়……………………………………….
    তোমায় পেলে সুখি হবো
    তুমি মিশে থাকো দেহ, মন, অন্তর, আত্মায় |

    প্রেমের কক্ষপথে প্রবেশ সহজ’
    ফেরার পথ নেই এমনই বিধান……………………………
    অহর্নিশি ঘুরছি তোমার অন্তঃপুরে
    ভালোবেসে কবে দেবে প্রাণ ধরিয়া টান? |

    Wed’Day 02, February 2022
    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    8
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar