-
সময়ের চিত্র’
_কিশোর কনকঅনাকাংখিত দুর্ঘটনা ঘটতেই পারে
ঘর ভাঙা ঝড় আসতেই পারে যেকোনো সময়।
স্বজনের মৃত্যু,প্রিয়জনের প্রতারণা
মর্মাহত করতেই পারে দেহ মন বেদনায়।
তবু ভেঙে পড়োনা
যেকোনো ভাবেই হোক সময়ের সাথে যুদ্ধ করে বাঁচো।
দুর্দিনে মেনে নিও সাময়িক কান্না
আত্মঘাতী হবার কথা ভুলেও ভেবোনা
নিজের ছায়ার পাশে স্থির হয়ে বসো।
সময়ের চিত্র আঁকো দেয়ালে |অত্যাধুনিক প্রযুক্তির যুগে
ফাঁস হতে পারে সত্য/মিথ্যা স্কান্ডাল
নিতে পারে প্রাক্তন প্রেমিক/প্রেমিকা প্রতিশোধ।
নারীবাদীরা তখন বিদ্রুপের হাসি হাসবে
পুরুষতন্ত্র একই নিয়মে দেবে ধিক
আঙুল তুলে বিদ্রুপ করবে নির্বোধ।
জনরোষ মোকাবেলা করতে শিখো
নিও রাষ্ট্রীয় আইনের আশ্রয়।
জীবনের এমন বিপর্যয়ে তেমন কেউ পাশে রবেনা
তবু চালিয়ে যেও আত্মসম্মানের যুদ্ধ |ভালোবেসে প্রতারিত হলে সস্তা প্রেমের গান শুনোনা
দিওনা চুমুক মদের গ্লাসে।
হাজার বার শুনো নচীকেতার ইট’স এ গেম
গ্যারান্টি দিলাম নচিকেতা’য় জীবন বাঁচে।
চাকরি হারানো বা ব্যবসা খোয়ানো
জীবনের শেষ রাস্তা হতে পারেনা
শূন্য থেকে শুরু করো নতুন জীবন।
দুর্দিনে প্রিয়জন ছেড়ে চলে গেলে
জীবনের কোনো বসন্তে তাঁরে আর ডেকোনা
কোনো পাতাঝরা বসন্তে
ধীরপায়ে আসবেই প্রকৃত প্রিয়জন |ধর্ষিতা কোনোভাবে অপরাধী নয়
ধর্ষকই বাস্টার্ড জানোয়ার।
পঁচে যাওয়া সমাজের বিপক্ষে দাঁড়াও
সম্মানকে বামহাতে রাখো একবার |এই কবি কবিতায় ঘাসপাতা খায়না
সময়ের কথা বলে সকাল দুপুর।
স্বার্থক হবে দশ টাকার কলম
যদি এ কবিতা পৌঁছায় অন্তত একজনের হৃদয়পুর |
©Kishor Kanok09, February 2022
Recored Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



সময়ের চিত্র সুন্দর কাব্যিক রূপ পেয়েছে। ❤