Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    “অস্পর্শী প্রণয়”
    _____________

                       
    অজানা’র অন্তরীক্ষে-
    অনুভূতি আজ নীরবে,
    কুসুম-কমল পরশের অমৃত প্রণয়ে;
    ____প্রেম-প্রণয়ী তুমি।

    সেদিন অমাবস্যা’র আঁধার,
    গাঢ়-অন্ধকার-
    গত হয়েছে আজ;
    দীপাবলির প্রদীপ্ত-প্রদীপে!

    আজি এ ল’গ্নে-
    শেষ গোধূলির আঁধারে,
    জেঁগেছে যখন জোনাকি!
    এমনি পূর্ণতা’য় তুমি;
    জেঁগে উঠিও পূর্ণিমার আলোকিত চাঁদে।

    আমি হাত বাড়িয়ে দিবো,
    তোমাকে ছুঁ’তে নয়-
    তোমাকে কাছে পেতে নয়-
    এমনকি আলিঙ্গন করতেও নয়-
    ভালবেসে শুধু’ই জানাবো স্বাগত।

    প্রণয়পূর্ণ নক্ষত্র উজ্জ্বল,
    আলোকিত আকাশ করে কল্লোল-
    প্রদীপ্ত নক্ষত্রে’র ভীরে হে অস্পর্শী!
    তোমার আগমনী শুভ হউক-
    দীপান্বিত রাত্রি চঞ্চল-প্রভা;
    আমার হৃদিকা!
    অমৃত প্রণয়ের প্রণয়ী তুমি।

     
           ____ ডি কে মহন্ত /-

    9
    7 Comments
    • এযেন দেবীর পদযুগলে প্রেমার্ঘ। সুন্দর কবিতার জন্য অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 07 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন! “এমনি পূর্ণতা’য় তুমি;
      জেঁগে উঠিও পূর্ণিমার আলোকিত চাঁদে।”❤️

    • @drako হুম বন্ধু – “আমি হাত বাড়িয়ে দিবো,
      তাকে ছুঁ’তে নয়-
      কাছে পেতে নয়-
      এমনকি আলিঙ্গন করতেও নয়-
      ভালবেসে শুধু’ই জানাবো স্বাগত” সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হে প্রিয়।

    • @toulot_kagaj এর সকল বন্ধুদের জানাই অজস্র ভাললাগার শুভেচ্ছা ও অভিনন্দন।

    • শুভকামনা !

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar