-
অন্তর্লীন বেদনা
এদেশ আমার দেশ
বড় গর্ব করে বলি
স্বাধীনতা তুমি
ত্রিশ লক্ষ শহীদের শোণিতে
প্লাবিত এ ভূমি।
এই ফেব্রয়ারীতে সালাম, বরকত , রফিক দিয়েছেন প্রাণ;
ভাষার জন্য যাঁরা হয়েছেন চিরমহীয়ান।
তবু তাঁদের আত্মারা আজও যেন ম্লান
আজও কেন মাতৃভুমির আঙ্গিনায়
চলছে খেলা নিরন্তর রক্তলীলার!
এই ফেব্রুয়ারি-মার্চে এ মাটিতেই গিয়েছে ঝরে
অবিচ্ছুরিত, সম্ভাবনাময় কত কুঁড়ি অনাদরে
অসহ্য যন্ত্রণার খঞ্জরে।
বছরের পর বছর পরিক্রমায়
বছর,অর্ধদশক, এক দশক গড়ায়
ফেনিল বাষ্প শুকায়ে যায়
বিচারের বাণী দৃঢ়তা হারায়
তবু কিছু ভুক্তভোগী বিচার নাহি পায়
এ দেশের মাঠে ঘাটে হাটে
রঙ্গীন মুখোশের কপাটে
হায়েনারা ঘুরে বেড়ায়
রাজনৈতিক , সামাজিক অর্থর্নৈতিক ছত্রছায়ায়
দর্পিত পদচাড়নায় ঘুরে বেড়ায়
ভীরু জনতা কাঁপে কুয়াশায়ভেঙ্গে যাওয়া বাবার হৃদপিন্ডের পাঁজর
কাঁপে থর থর
তবু সাহস নাহি জুটে
বলতে নাহি পারে অস্ফুটে
”আহা আমার বাছার কেন হলোনা বিচার”
সত্যতা, প্রমাণাদি র দলিল
কেন আদালতে হয়না দাখিল
সত্য প্রকাশে হয় জীবনের বিড়ম্বনা
আর কত সইবে জীবন এ বঞ্চনা!
অবুঝ কলিরা খুঁজে সবুজ আঁচলের ক্রোড়
মায়ামমতায় ঘেরা ভালবাসার ডোর
ক্ষণে ক্ষণে প্লাবিত হয় আশার জোয়ারে
ঐ বুঝি বাবা এল দুয়ারে
তবু একবুক আশা নিয়ে বসে থাকে প্রজা
সব জট খুলে রোদের আলো দেখাবেন দয়ালু রাজা
যখন কিছু প্রকৃত খুনীদের মুখোশ হয়ে যায় উম্মোচন
সাহসী কিছু সৈন্যের দল খুলে দেয় খুনীদের অবগুন্ঠন
জয় হয় নির্ভিক বিচারকের নিরপেক্ষ মূল্যায়নকিছু তপ্ত মাতৃহৃদয় হয় শীতল
কিছু নিস্প্রভ তরুলতা হয় জলে অতল
তবু কিছু রক্তাক্ত আত্মাদের আর্তনাদ
আজও আকাশে বাতাসে ভেসে বেড়ায়!
প্রিয়জনের স্নেহসিক্ত অনুনাদ
ডুকরে ডুকরে হারিয়ে যায়
প্রকৃতি তাদের অন্তর্লীন বেদনায় হয় লীন
যাদের খুনীরা বড় বড় আসনে সমাসীন
স্থবির জনগনের নির্লিপ্ততায় প্রকৃতি হয় বেদনায় নীল
ছুঁতে কী পারবে তারা তাদের স্বপনের ইন্দ্রনীল ?10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan




Congratulations