Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    4 years, 3 months ago

    তৃষ্ণার্ত
    ______

    আমাদের ভূবন থেকে বিদায় তাঁরা-
    আমরা সকলে জানি,
    জলের তৃষ্ণা নিয়ে কেটেছে প্রহর;
    আমাদের দর্প নাহি যায় থামি।

    নিষিক্ত হৃদয় যায় অন্ধকারের পথে,
    জলের তৃষ্ণা নিয়ে –
    রাতের অন্ধকারে সকলের হৃদয় কাঁদে!
    প্রতিটি অস্ত্রের হিংস্র কুৎসিত গামি;
    কুৎসিত হিংস্র শক্তি নিয়ে-
    আলোর পথে কাঁটা রেখে নিভিয়ে দিয়েছে বাতি।

    তৃষ্ণার্তে তাঁরা চিৎকার করে রয়-
    কখন কাটবে এই তৃষ্ণার্ত প্রহর,
    প্রহর অবসানে আমাদের হৃদয়!
    মায়ের অমৃত তীর্থ জয়ের আশায়-
    তৃষ্ণা মেটাবে বলে……….
    অজস্র রক্তকণা দিয়ে মাতৃবোল ফুটাল বাংলাভাষায়।

    সব কিছু তোমাদের নিদয়,
    হৃদয় দিয়ে অনেক কষ্টে তৃষ্ণা মিটিয়ে-
    আবার চেয়ে ভেঙ্গো না হৃদয়!
    ১৯৫২’র মিছিল ছায়া মিলিয়া আলো,
    তৃষ্ণার্ত অবস্থায় খেলেছ তোরা কতো লুকোচুরি –
    অনেক রক্তের বিনিময়ে;
    অতঃপর ভ্রমর ফিরিয়েছে নীড়ে!
    সেদিনের রক্তের স্রোতে ভেসেছে রাঙ্গা তরী,
    ভাসিয়া গিয়েছে সেই সাগরের কিনারায়-
    তরীতে উঠে নেচেছিল কতগুলি কুৎসিত লহড়ী!
    যখন ডুবেছে রবির কায়া,
    ফুটেছে অন্ধকারের ছায়া-
    তোরা ছিলি আমাদের দ্বীপ!
    যেন মায়ের কপালের টিপ-
    কোথায় আছো বল,
    কতো কি যে হলো-
    লাল টকটকে এসেছে বসন্ত প্রাণ!
    এখানে কি করো তুমি ফুলশর?
    আজ একুশ,
    তাদেরকে গিয়ে করো ফুল ত্রাণ।
    চলে গেছ তোরা দুঃখ প্রসঙ্গে তবুও ধ্বনি,
    তোরা কাজ সাধিয়েছ ;
    দিয়েছি মোরা বিদায়রতি।
    এমন এমন ফুল দিবো আনি-
    পরক্ষিবে তোদের হৃদয় খানি!
    আজকের ফেব্রুয়ারি,
    ছালাম-বরকত তোদের দিবস রতি-
    অকালে দেহ ঢাকি নীরবে আছো চির নিদ্রায়!

    আজ মাথার উপড় নীল আকাশ,
    উজ্জল নক্ষত্র তারা-
    আঁধারে-আঁধারে আসবে আবার;
    বাঁধিয়ে লতা রবি শশী।

    🌹ডি কে মহন্ত/-

    1 Share
    13
    15 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar