Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 4 months ago

    জীবনের রঙ’
    -কিশোর কনক

    আমার দিনকাল যাচ্ছেনা মোটে
    প্রিয়ার বাগিচায় ফুলের কুঁড়ি অার কারো মনবনে ফোটে।
    আমার দিনকাল যাচ্ছেনা মোটে
    প্রিয়ার ভালোবাসা এখন অন্যকোনো যুবকের পেছনে ছোটে।

    মিথ্যে কথার ঢাকা শহরে
    রেল লাইনের পথ ধরে হাঁটছি
    ফিঁকে হয়ে যাচ্ছে জীবনের রঙ আজকাল’
    যে মানবী বাঁচতো আমার প্রেমে
    সে মানবী আর কারো রক্তঘামে
    ভিজিয়ে নিচ্ছে তাঁর দিনকাল।

    এ শহর মানেনা প্রেমের ধারাপাত
    নির্লজ্জের মতো প্রেম বদলায় হাত’
    রাতের কথা দিনে কেউ মনে রাখেনা
    ভালোবেসে আমরণ কেউ পাশে থাকেনা’
    এখানে রোজ রাতে নিলামে বিক্রি হয় দেহ মন |

    এ শহর রাখেনা মনের খবর
    এখানে আবেগের নাই কোনো দাম’
    সব জেনে সব বুঝে বোকার মতো হাসি
    মোহ কাটলেই বিচ্ছেদ প্রেমের পরিণাম”

    তবু এ শহরে সবচেয়ে বেশী ফুলের দোকান
    এখানেই গান-কবিতা-নাটক-সিনেমার রাজধানী।
    এখানেই প্রেম পার্কে পথে হাত ধরে হাঁটে
    এখানেই নিভৃতে প্রেমের কুলখানি |

    সে এখন আমাকে এড়িয়ে বাঁচে
    আমাকে নেই আর তাঁর প্রয়োজন’
    ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকে
    নতুন প্রেমের কথপকথনে তাঁর সেলফোন”

    ষাটফিটের পথ ধরে ফিরছি
    এ পথেই তাঁর হাত ধরে হাঁটতাম মধ্যরাতে।
    সে এখন তাঁর নতুন প্রেমিকের সাথে
    হয়তো অন্যকোনো পথ দিয়ে হাঁটে |

    _______________
    স্মৃতি-প্রীতি পুড়ছে সিগারেটের আগুনে’
    মাথার ভিতরে গান গাইছে নাগরিক কবিয়াল কবীর সুমন’
    তোমায় ছাড়াই বাঁচবো আমি
    যেমন বাঁচে মাতৃহারা গিরগিটিটা কিলবিলিয়ে
    যেমন বাঁচে গাছের চারা।
    তোমায় ছাড়াই বাঁচবো আমি
    যেমন বাঁচে পাখির ছানা
    খিদে পাবার কান্না কেঁদেও
    হয় সে দারুন পোষ না মানা।
    তোমায় ছাড়াই গান বাঁধা যায়
    উচ্চারণে আমি একা………………………………………..
    এইতো আমার হাতের রেখায়
    আমি আমার ভাগ্যরেখা |
    25, September 2019
    ___________________________
    কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। 
    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    12
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar