Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 4 months ago

    সব আমাদের জন্য
        _কিশোর কনক

    দুঃখ-ব্যাথা-দৈন্য
              সব আমাদের জন্য।
    খুন হওয়া নিরস্ত্র মেজর সিনহা বা
    নেশাখোর  উম্মাদ  শিফাত-শিপ্রা
    কিংবা ওসি প্রদীপ কুমার বিশ্বাস
    অথবা এস আই লিয়াকত
    খুন হওয়া বাংলাদেশ বন্য’
    সবই আমাদের জন্য|

    আমাদের জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস
           আমাদের জন্য ক্রসফায়ার রোজ।
    আমাদের জন্যই কালো আইন
            আমাদের জন্যই কাঙালি ভোজ।
    আমাদের দমনে অমুক-তমুক ক্যাডার
             তুলে নেয় পিঠের চামড়া|

    আমাদের জন্য উন্নয়নের গল্প
        আমাদের জন্য গোলাম শিল্পীর গান।
    আমাদের জন্য অনাহার-মৃত্যু
                 আমাদের জন্য চুরি যায় ত্রান।
    আমাদের জন্য টিভি-টকশো
      আমাদের জন্য ‘রবি টেন মিনিট স্কুল|

    আমাদের জন্য শাহেদ জন্মায়
               জন্মায় পাপিয়া আর সাবরিনা।
    আমাদের জন্য করোনা ভাইরাস
                               করোনা টেষ্ট বাহানা।
    আমাদের জন্য নষ্ট টিকটক অপু
               নষ্টা নায়িকা সানাই মাহবুব|

    আমাদের জন্য গাজা_ইয়াবা
             আমাদের জন্য প্যারা লাগে গান।
    আমাদের জন্যই তুইতুকারি
      ন্যাকা সুরে গাইছে অমুক-তমুক খান।
    আমাদের জন্য সস্তা কথা
              আমাদের জন্যই চুরি করা সুর|

    আমাদের জন্য নগ্ন মডেল
                    ফেসবুকে ফটো দেয় রোজ।
    আমাদের জন্য সেলফিবাজী
                        শোধবোধহীন নষ্ট মগজ।
    আমাদের জন্য এফ এম রেডিও
                        বাংলিশ-হিন্দি ভাষা চর্চা|

    আমাদের জন্য ধর্মযুদ্ধ
                          আর সাম্প্রদায়িক দাঙ্গা।
    আমাদের জন্যই ডিসকো বার আর
                                      ঝড়-বন্যা-মঙ্গা।
    আমাদের জন্যই শহরডুবি
                        আর উল্টে যাওয়া রিক্সা|

    আমাদের জন্যই অমুক-তমুক দালাল 
                 রাজনৈতিক পাওয়ার দেখায়।
    আমাদের জন্যই বিষাক্ত জনপদ
                         নির্যাতনের মহড়া বসায়।
    আমাদের জন্যই শত অবিচার
                        কবিতায় ক্ষীণ প্রতিবাদ|

    আমাদের জন্য প্রেমের কবিতা
                আমাদের জন্য বাংলিশ নাটক।
    আমাদের জন্যই পরকিয়া-ব্যাভিচার
                  আমাদের জন্য বিবাহে ঘটক।
    আমাদের জন্যই সেফু দা-ফেসবুক
                   আমাদের জন্য অশ্নীল বার্তা|

    তবু আমাদের জন্য শান্তিছবি
             আমাদের জন্য জয়নুল আবেদীন।
    আমাদের জন্যই রবি ঠাকুর
              আমাদের জন্যই কাজী নজরুল।
    আমাদের জন্যই ফকির লালন
                  সুস্থ সংস্কৃতি রেখে গিয়েছেন|

    আমাদের জন্য হুমায়ুন আহমেদ
                                শঙ্খ নীল কারাগার।
       আমাদের জন্য আব্দুল হাদী
                         আছেন আমার মোক্তার।
     আমাদের জন্য আলাউদ্দিন আলী
                   সুরের সমুদ্রে ভেসে চলেছেন|

    আমাদের জন্যই কবীর সুমন
                          নচীকেতা আর অন্জ্ঞন।
     আমাদের জন্য নকুল বিশ্বাস
        কমেডি-প্যারোডি গানে মনোরন্জ্ঞন।
    আমাদের জন্যই হারাম যে গান
                          আমাদের জন্য হালাল|

    আমাদের জন্যই ভোরের আযান
                মজ্জিদে-মন্দিরে পূজা আরাধনা।
     আমাদের জন্যই হুজুর-সাধু
                             সবাই ধর্ম ব্যবসায়ী না।
    আমাদের জন্যই কফিন-কবর
               আমাদের জন্যই সাজানো চিতা|

       (ঘাসপাতা মুক্ত)
                                 
    Date-Tue’day-18 August- 2020
    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment
             

    10
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar