Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    4 years, 3 months ago

    “দগ্ধ অনুভূতি”
    ____________

    অনুভূতির আবেগে,
    মনে পড়ছে কত কথা-
    স্মৃতিবিজড়িত কত!
    প্রশান্তি মিশ্রিত পড়ন্ত বিকেল;
    গোধূলির আলোয় বাড়ি ফেরা।

    সন্দে হলেই হারকিনের প্রদীপে পড়তে বসা,
    কখনওবা কালবৈশাখীর আঘাতে-
    এলোমেলো চারপাশ!
    মা’র বকুনিতে যখন চোখ বুজলেই….. ছুঁয়ে দিতো;
    স্বাদের স্বপ্নভরা জ্যোৎস্না,
    আমিও অনুভবে এঁকেছি কতো জলছাপের আলোয় তোমার অধরে:
    যতো কাব্য-কবিতা আমার ভালবাসা।

    আমি জীবনের চোখে,
    যখন চোখ রেখে দেখেছি-
    স্বপ্ন কতো!
    অনুভবে যথোচিত কষ্ট;
    প্রকটিত প্রেরণা’র অমৃতা তুমি।

    যখন অজানা অনুভূতি গুলোকে জানিয়েছিলাম সিক্ত প্রেমের নিমন্ত্রণ,
    অতঃপর অব্যক্ত প্রলয়ে প্রকৃতি’র বুকে-
    হে প্রেয়সী আমার নন্দিনী!
    আবেগপূর্ণ এ’পথে;
    আমিও চলি সময়ের পথধরে তোমারি প্রতিচ্ছায়ায় আমারি ভালবাসায়।

    জানো হে প্রেয়সী চঞ্চলা?
    প্রেমের জন্য অফুরন্ত ভালবাসা’ই যথেষ্ট,
    তা শুধু হৃদয়ে থাকে-
    যেখানে প্রেম নেই সেখানে ভালবাসা থাকে না;
    ভালবাসতে হলে প্রেম থাকা চাই গো………!
    কারণ ভাল’কে ভালোলাগা ভালবেসে-ভালবাসা।

    এক মুগ্ধ পৃথিবী’র যে হৃদয়ে রয়েছো তুমি,
    সে যে এক তৃষ্ণার্ত মরুভূমি-
    অনুভূতির ঐ’পিপাসিত স্রোতে ঘৃণিত মুহূর্তগুলো ভাসে!
    দগ্ধ হয়েছে যতো অনুভূত বসন্ত ফাগুন;
    ফানুস হয়ে জ্বলছে আগুন বাস্তবতার নির্বাক রোষানলে।

    ____ ডি কে মহন্ত/-

    13
    15 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar