Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • বিপ্রতীক
    এবং অপর জন….৩

    আমার ঘুম আসে না, অথচ
    কেউ ভারী নি:স্বাসে ঘুমায়।
    অন্তহীন স্বপ্নের অতলে, তার
    মুখের অভিব্যক্তি বদলায়,
    অথচ আমার মাথায়, কেউ
    পায়েচারি করে বেড়ায়, একটানা,
    কি ভাবে অতো, কি আছে?
    নিদ্রাহীন, বির্মষ,
    দারুন একঘেয়ে।।

    কেউ নই জেনে, হাঁটি, একটানা।
    দারুন ক্লান্ত হয়ে ফিরি; ভাবনার মোড়ে,
    অন্য ভিন্ন ফুল তুলে, মিথ্যে
    স্বপ্ন…Read More

  • বিপ্রতীক
    এবং অপর জন….২

    দ্বীপান্তিরিত মানুষের মতো বসবাস
    নীচু স্তরের অচল পদ্যের মতো
    একটা অস্থির পায়েচারি টের পাই
    হরহামেশা, পা ঘষটে চলছে কেউ,
    যতি চিহ্নছাড়া।।

    না, না কেউ ডাকেনি,
    নিছক বন্ধু ভেবে, নির্লজ্জ
    বেহায়া চলে আসা। ছোঁয়া
    যায়নি কাউকে, সবাই
    সব যেন কুয়াশা। ‍বিভ্রম
    মত্ত মাতালের প্রলাপের মতো,
    নেশা কাটতেই সব হাওয়া।

    হ…Read More

    4
    1 Comment
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai Changed their profile cover

    4
    2 Comments
  • বিপ্রতীক
    এবং অপর জন

    চায়ের টেবিলে দু’জোড়া হাত
    একজোড়া কাঁপছে তির তির;
    নত চোখে, লালচে নিকোটিন নখ খুঁটে
    চোখ তুলে তাকায়, অপর সজল চোখে,
    অস্থিরতা বেজে ওঠে টেবিলে ঠক ঠক।।

    কেউ কারো হাত ধরে না,
    ফিরে যায়?

    ফিরে যাবে বলেই , এসেছিল দুজন
    যতটা কথা হলো, তারচেয়ে অনেক বেশী
    উ� কাপের ধোঁয়ার মতো অন্তকথন।।
    দ্রবীভুত চোখ কিংবা ভেজা…Read More

    3
    2 Comments
  • Profile Photo
    Humayun Kabir Surjo
    @humayunkabir-surjo
  • অন্ত কথন
    কবি ও বিপ্রতীক জন

    পৃথিবীর অক্ষ ঘুরে,
    পাবো না যাদের আর,
    কোন স্বপ্নে বা শব্দে
    যাদের আর বাঁধা যাবে না।
    দেখা হলো তাদের সাথে।
    ছোঁয়া গেল না।।

    কেউ কি নেই তবে?

    ঝর ঝর বৃষ্টির মতো সন্ধ্যা
    অনেক মাটির গভীরে,
    প্রাচীন শেকড় নড়ে উঠলো যেন

    বুজলাম,
    একটা সবুজ রেখা,
    সকল পলেস্তারা ভেঙ্গে বেরুবে,
    শ্লোগান সহ, শহরের দেয়াল…Read More

    4
    3 Comments
    • একদম মনে লেগেছে কবিপ্রিয়! ভালোবাসা নেবেন!

    • সব পথ অবশেষে প্রিয়ার কাছে শেষ হয়। অভিনন্দন।

      • প্রিয়া ও প্রিয় প্রসঙ্গে অনেক কিছু বলার আছে। সব কোথাও না কোথাও শেষ হয়, শুরু মতোই। বস্তুত আপনার মন যেখানে যেতে চায়, আমিতো তাকে বাধতে পারি না। মনে হয় প্রিয়া আপনার (আমার) একমাত্র গন্ত্যব।

  • কেউ নেই, কারো আসবার কথা নেই -১৭

    কথা থাকলেও,
    হয়তো আসিনি আমি,
    পথের দিকে কিছুটা চেয়ে,
    ব্যস্ত হবে কি কাজে?
    না , অভিশাপ দেবে।।

    জল ঝরে গেলে,
    মেঘলা থাকবে না আকাশ,
    ঝলমল করবে তোমার শহর,
    ভীড়ে, নিয়ন আলো ভেজা রাম্তায়,
    অপার্থীব এ শহরে, সব ভুলে যাবে?

    সব কথা রাখা হয় না,
    ভুলে যাই, কখনো ইচ্ছে করেই।
    ঘড়ির দিকে তাকাই না, যদি
    ত…Read More

    4
    5 Comments
  • কেউ নেই, কারো আসবার কথা নেই -১৬

    কেউ নেই, আসবে না জেনেও
    কেউ দাঁডিয়ে থাকে পুরোনো রাস্তায়।
    স্বপ্ন ছেড়ে গেছে বহুকাল হলো;

    অনেক পুরোনো কাগজে লেখা ঠিকানা,
    প্রচীন পুথির সুরে কাঁদে, আজও
    কান পেতে শোনা যায়, অথচ
    কেউ নেই।

    কোন মানে নেই,
    আসবার কথা নেই কারো,
    তবু পুরোনো রাস্তার, প্রাগঐতিহাসিক হাওয়ায়
    কি ভেসে আসে?

    অনেক অতলান্ত অতলে,…Read More

    2
    1 Comment
  • Profile Photo
    Kazi Zuberi Mostak
    @kazi-zuberi-mostak
  • Profile picture of Afsar Hai
    Profile Photo
    D K MAHANTA
    @dkmahanta01718942602
  • কেউ নেই, কারো আসবার কথা নেই -১৫

    বাস থেকে নামলেই
    প্রতিদিন চোখে পড়ে
    এক নুলো ভিখেরি।

    পায়ে পায়ে ঘোরে,
    হাত পেতে; হাসে।
    এড়িয়ে গেলেও, যায় না
    সহজেই পা জাপটে ধরে।।

    প্রতিদিন বাস থেকে নেমে,
    এই ডাকাতকেই দেখি,
    হাত দিয়ে, ছেঁচড়ে শরীর
    ছুটে আসে, এড়াতে গেলেও
    আদায় করে।

    এরচেয়েও করুন আমি,
    আজোও তোমার পাড়ায়
    পুরোনো রাস্তায় দাঁড়াই, প্রায়ই।
    জ…Read More

    3
    1 Comment
  • কেউ নেই, কারো আসবার কথা নেই। কথা দুটো, নির্জনও প্রতিশ্রুতিহীন। এর ফলাফলের দায় কারো উপর দেয়া যায় না। এ বাস্তবতা, দায়টুকু যেন এক গহন অভিলাষ, তাই প্রতিবার যখন মুঠো খুলি, অন্য রকম দুঃখ দেখি।।

    কেউ নেই, কারো আসবার কথা নেই -১৪

    অতপর;
    কেউ আসেনি আর,
    আসবার কথা ছিলো কি কারো?

    দেখলাম;
    রেশমের মতো ধূলো জমেছে,
    লেখার টেবিলে, বই , জানালার শার্শিতে…Read More

    5
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar