Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • কেউ নেই, কারো আসবার কথা নেই -১৩

    জল এসে থেমেছে এখানে,
    ঝুকে পড়া বুড়ো বট গাছ
    শন শন বাতাসে, পাতা উড়ে। বহুদুর।
    ফিস ফিস করে, কানে কেউ বলে।
    তুমি কে?

    আমিও জানতে চাই,
    তোমরা কারা?

    মুখোমুখি প্রশ্ন দু’টো, উত্তরহীন।
    আমিতো জানি না,
    আমি কে কিংবা কেন।
    প্রশ্নকারী কি জানে,
    কে সে, কেন?

    তিরতির সময় বয়ে চলে, এখানে।
    আর কেউ নেই,
    কারো আসবার কথা নেই।

    জুলাই’22

    5
    3 Comments
    • নিজেকে খুঁজে পাবার এ প্রচেষ্টা বহু পুরনো। এ খোঁজ যুগ যুগ ধরে চলতে থাকবে। শুভেচ্ছা নেবেন চমৎকার কবিতাটির জন্য!

    • খুব পরিচ্ছন্ন লেখা। অভিবাদন জানবেন কবি।

    • এক জীবনে হতাশার স্থান নেই। অভিনন্দন।

  • কেউ নেই, কারো আসবার কথা নেই -১২

    স্বপ্নের সাথে আর দেখা হয় না।
    কেন যেন, গল্প হয় না কোন
    প্রিয়মুখের সাথে।
    আহা, ধূলোমাখা এ ঝাপসা শহরে
    হঠাৎ রাস্তায়, কেউ সামনে পড়ে না।
    কেউ বলে উঠে না, আরে তুই!

    এ শহর যেন, শুনশান
    প্রচন্ড ভীড় জুড়ে,
    এক ভয়ানক নিরবতা।
    প্রায় শব্দহীন।
    অনেক প্রাচীন যেন,
    ঝাপসা আমার মুখ গুলো।
    তবে কি শহর?
    নাকি আমি?

    বদলানোর ন…Read More

    6
    3 Comments
    • অনেকদিন পর আপনার লেখা পেলাম কবিপ্রিয়। এ শহরে কেউ কারো নয় যেন।

    • বসন্ত নিশ্চয় আসবে তোমার দুয়ারে। অভিনন্দন।

    • ঋতু বদলের মত সময়ও বদলে যাবে কোন একদিন।

  • কেউ নেই, কারো আসবার কথা নেই ৩

    নিজর্নতা চেয়েছি বলে,
    আমায় নিঃসঙ্গ করে দিও না।
    নিঃসঙ্গ শব্দের কাঙ্গাল,
    পিছু ছাড়ে না।

    রোদের বসয় হলে লাল হয়ে ওঠে
    তখন জটাধারি বটের তলে
    নদীর স্রোত এসে থামে। তাদের সখ্যতা,
    কলকল খুনসুটি।
    আমি জানি, ওদের আমি কেউ নই।
    কেবল শুনি।।

    এ নিজর্নতায় কেউ নেই,
    আর কারো আসবার কথা নেই।।

    7
    4 Comments
  • কেউ নেই, কারো আসবার কথা নেই –৬

    কি এক অপেক্ষা বুকে নিয়ে
    অনেক দুর পথের, এক ঘরে
    ঘর পালানো এক কিশোরের অভিমানে,
    বসে আছি,
    তুমি কি একটু এসে
    নাড়বে ঘরের কড়া ।

    হোক না এখন বিকেল বেলা।
    হয়তো জ্বলেছে স্বপ্ন, অনেক সাধণা
    ধীর হয়েছে গতি। তবু একটু
    এসে নাড়বে, ঘরের কড়া।
    জানি তুমি, অনেক ধূলোর নীচে
    আমার কিশোরী প্রেমিকা, তবু।

    ঘরের দেয়ালে কাঁপে নিঃসঙ্…Read More

    5
    2 Comments
  • ভেজা

    যদি কখনো স্বপ্নের সাথে দেখা হয় রাস্তায়,
    চিনতে পারবে তো?
    নাকি কোথায় দেখেছি ভাবতে ভাবতে
    ঝুলে পড়বে ব্যস্ততার হাতলে।

    পৃথিবীর ঝকঝকে এই রঙীন শহরে গুলোতে,
    কেউ আর বিবর্ন কাগজ, পকেটে রাখেনা।
    জমা হয় আস্তাকুড়ে, ঘুম পায় না যেন,
    এ শহর ঘুমায় না।।

    স্বপ্নের সাথে দেখা হলে রাস্তায়,
    কেউ চিনতে পারে না, আমিও পারি না।
    অবহেলায়, পাশ কাটিয়ে ফিরি,
    আমার রাত্রির জানা…Read More

    5
    3 Comments
    • “পৃথিবীর ঝকঝকে এই রঙীন শহরে গুলোতে,
      কেই আর বিবর্ন কাগজ, পকেটে রাখেনা।
      জমা হয় আস্তাকুড়ে, ঘুম পায় না যেন,
      এ শহর ঘুমায় না।।” অসাধারণ! মনে এক গভীর ছাপ রেখে গেল।

    • স্বপ্নগুলো জীবনের পথে পথে উড়ে বেড়ায়; কখনো ধরা যায়, কখনো যায় না। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

  • আবার; সিরাজ

    ঠকেছি, বহুবার
    আবারও দাঁডিয়েছি, রাস্তায়
    প্রমিথিউসের মতো
    যেন বিশ্বাস করিনি
    মানুষ রক্তাত হয়।।

    শুধু তোমার হাতে,
    ছোরা দেখে, অবাক হয়েছি।
    এমটাও হয়,…………… সম্ভব!
    গেঁথে দিতে কতটা,
    জোর লাগে জানোতো?

    ধারণা ছিলো, কতটুকু মারলে,
    মরে যায়, মানুষ
    তুমি জানো না, ভাবতাম
    ভালোবাসা ছাড়া, আর কিছুতেই
    জ্বলে না তোমার হৃদয়।।

    হায়, আজ তোমারই হাতে…Read More

    10
    6 Comments
  • আজকাল: দুজন………….

    কেউ নও তুমি, তবুও
    তোমার সাথে দু’টো কথার
    প্রতীক্ষায় থাকি, দিনমান।।

    তৃষিত চাতকের সাথে
    নিজের মিল খুজে ফিরি।
    অবহেলার পাথর হতেও, রাজি।
    কিংবা ভুলে যাওয়া পথ, কেউ
    চাইবে না আর। রাজি, তবুও

    তুমি কেউ নও,
    ঘাপটি মেরে অন্ধকারে
    বসে থাকি, বাদুরের ভেজা ডানায়,
    আমার কালো আকাশের তারা
    অপেক্ষা…. কবে হবে দেখা।

    তবু সামনে আসলে,
    নত মুখ…Read More

    7
    6 Comments
  • Profile Photo
    Shahidul Islam
    @shahidulislamshahid
  • Profile Photo
    Nipun Chandra
    @nipunch
  • ইদানিং……………

    একটু হাসলেই, আমার
    চোখে জল জমে যায়।
    গড়িয়ে পড়ে,
    হাসিটা ঠিক হাসি থাকে না।
    কোন শব্দ নেই, তাই
    কান্না বলা চলে না।

    আমার হাসিটা ঠিক
    হাসি থাকে না।
    বুকের ভিতর দম থাকে না,
    প্রেমিকার কাছে মান থাকে না।
    আমার ঘুমে স্বপ্ন থাকে না।
    মিছিলে শব্দ খাকে না,
    আমার লেখার কাগজ থাকে না
    কলমে কালি থাকে না।

    শুধু তোমা…Read More

    6
    5 Comments
  • Profile picture of Rejwana Khan
    Profile Photo
    Rejwana Khan
    @rejwana-khan
Skip to toolbar