-
আমি অমিত।
আমি একজন অনার্সে পড়া ছাত্র।
প্রতিদিন Tulot এ অনেক মেধাবী মঞ্চ বন্ধু আর লেখক গুরুর লেখা পড়ি।
তাদের লেখা দেখতে দেখতে আমার ভেতরেও লেখার ইচ্ছা জেগে ওঠে।
কিন্তু এখনো বুঝে উঠতে পারি না, ঠিক কী নিয়ে লেখা উচিত আমার।আমি গান ভালোবাসি।
তাই আজ আমার খুব প্রিয় একটি গানের কিছু লাইন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।গান: Mohashoshan
ব্যান্ড : Shonar Bangla Circus“যদি কেঁদে উঠি বলবে কি আমায় আয় আমার কোলে?
তোমার কোল থেকে পালাতে গিয়ে পড়েছি মুখ থুবড়ে
আমার তবে আর কি যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে
বড় হয়েছি বলে কি তোমার কোল এত ছোটো হয়ে গেছে?”এই কয়েকটি লাইন আমাকে ভীষণভাবে নাড়া দেয়।
কারণ পৃথিবীর প্রথম আশ্রয়ই হলো মায়ের কোল।
সেখানে থাকে নিরাপত্তা, শান্তি আর নিঃশর্ত ভালোবাসা।কিন্তু বড় হতে হতে আমরা যেন সেই কোল থেকে অনেক দূরে চলে যাই।
নিজেকে শক্ত ভাবতে গিয়ে জীবনের কাছে বারবার মুখ থুবড়ে পড়ি।
তখন পৃথিবীটা খুব কঠিন লাগে।
মনে হয়, মানুষ বড় হয়ে গেলেও ভেতরের শিশুটি কখনো বড় হয় না।হয়তো আমরা সত্যিই অনেক বড় হয়ে গেছি মা।
এতটাই বড় যে তোমার কোলেও আর আগের মতো জায়গা হয় না।
তবু ক্লান্ত হলে, ভেঙে পড়লে, হারিয়ে গেলে মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা এখনো মায়ের কোলই।
গানটা শুনার জন্য আমন্ত্রণ রইল11 Comments-
-
অমিত, আপনার লেখাটি আমার খুব ভালো লেগেছে!শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, নিজেকে এভাবে প্রকাশ করার সততা ও সৎ সাহস সকলের থাকে না।খুব কম মানুষই এভাবে নিজেকে মেলে ধরতে পারে। “এখনো বুঝে উঠতে পারি না, ঠিক কী নিয়ে লেখা উচিত আমার! “___ আপনার এই সহজ-সরল স্বীকারোক্তিমূলক উক্তির মধ্য দিয়েই আপনার অন্তঃকরণ ফুটে উঠেছে। আমরা-মানুষরা সাধারণত নিজেকে খুব জ্ঞানী মনে ক’রে থাকি,মনে করি আমি সবই জানি সবই পারি সবই বুঝি কিন্তু বাস্তবে হয়তো খুবই কম জানি এবং খুব কমই বুঝি___তারপরও অমনটি মনে ক’রে থাকি! আপনি ব্যতিক্রম।৷ আপনার এই “এখনো বুঝে উঠতে পারি না ” উপলব্ধিটিই হয়তো আপনাকে বহুদূর এবং বহুদূর পর্যন্ত পথে চলতে অমিত-শক্তির যোগান দেবে। আমার ধারণা, নিয়মিত সাহিত্য চর্চা করলে আপনি ভালো করবেন। অবিরাম অনির্বাণ শুভেচ্ছা, আপনার জন্য।
-
তবে প্রবর রিপন ভাইয়ের অন্ধ মথ, অন্ধ দেয়াল, মনোসরণী লিরিক্সগুলো আরো জোস! তবে উনার প্রত্যেকটা গানই একেকটা মাস্টারপিস!
-
-
Friends
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Borno
@borno1
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jahidulislamjibon
md alam
@mdalam
Shohel Nawaz
@shohel-nawaz
শাহরিয়ার সাওম
@shahriarsaum760gmail-com
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
মো আলেফ শরীফ
@alefsharif



@amitroy আপনার জন্য অজস্র শুভকামনা ও অভিনন্দন। আপনার নিজের সম্পর্কে লিখেন / কবিতা লিখেন যেটা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন,সেটাই লিখবেন