Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    • 3 months, 1 week ago

    নীতির দুর্ভিক্ষ

    চলে যখন ক্ষমতার দম্ভ
    নিজের ইচ্ছামতো,
    বিধান-নীতির তোয়াক্কা নেই,
    স্বার্থই যেন যত।

    সবাই শুধু বড় হতে চায়
    মিথ্যা বুলির ছলে,
    সমাজ ডুবে অন্ধকারে,
    অন্যায় বাড়ে দলে দলে।

    জ্ঞানী-গুণী নীরব আজ,
    আড়াল খোঁজে সবে;
    কেমন করে রহমত নামে,
    বিপদ যখন ধেয়ে রবে?

    কেমন করে ভালো হবে,
    শুধুই যত বাহানা!
    রাজনীতিতে ভোগের নেশা,
    নীতিতে নেই ঠিকানা।

    যেমন প্রজা, তেমন রাজা—
    চিরন্তন এ নীতি;
    ভালো-মন্দের আজীবন দ্বন্দ্ব,
    জয়ী হোক নিষ্কাম প্রীতি।

    মানবতা আজ লৌহকপাটে
    বন্দী কারাগারে,
    মনুষ্যত্ব নীরবে কাঁদে,
    অশ্রু ঝরে অন্তরে।

    এসো সবাই সত্যের পথে,
    জ্বালাই নীতির দীপ;
    মানুষ হয়ে মানুষ গড়ি—
    এই হোক আমাদের শপথ।

    4
    3 Comments
    • সভ্যতার সবচেয়ে ভয়ংকর দুর্ভিক্ষ খাদ্যের নয়, নীতির

    • নৈতিকতার চর্চা ছাড়া সবই মূল্যহীন।

    • “মানুষ হয়ে মানুষ গড়ি—
      এই হোক আমাদের শপথ।” এই লাইনদুটি খুব মনে ধরলো কবি! ভালোবাসা নেবেন!

Skip to toolbar