Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    4 years, 2 months ago

    “দোলপূর্ণিমা”
    ___________

    আমার স্বাদের ধূসর-গোধূলি’তে যখন,
    নিভৃতে একলা আমি!
    হৃদয়ের আঁখি’তে কল্পনার নীরব সাঁঝে-
    আলপনা’য় ভিজিয়ে দিয়ে এলো ঝড়;
    বাস্তবতা’র ভেলায় এমনি একদিন বন্ধু-মায়াবিনী।

    এখনও খুঁজে মরি হে অভিমানী,
    পূজনীয়া’র মন্দিরে এমনি পূর্ণতা’য়-
    তোমার মায়াবী সাজে সন্ধ্যা-প্রদীপ জ্বলে!
    দোলপূর্ণিমা’র নৃত্যের মতো;
    আরতি-চঞ্চল ক্ষণে হৃদয়ে-মমো আলেয়ার প্রতিনৃত্যে।

    সাঁঝে’ঐ সাঁখের ধ্বনিতে হিমেল-তরঙ্গে নীরবে এসো হে প্রিয়-
    ফাল্গুনি চাঁদের মত বাসন্তী রূপে!
    প্রিয়া’র মতো প্রিয় তুমি-
    প্রেয়সী-চঞ্চলা হে প্রিয়তমা……………
    নন্দিনী’র মতো কণ্ঠ-উলুধ্বনি’তে,
    প্রণয়ী তুমি মোর-হৃদয়ে-মমো-
    তুমি সুন্দর!
    সুন্দরি বধূ;
    ওগো বধূ সুন্দরি।

    তিথিপ্রিয় হলি’র অমৃত বাহুডোরে পূর্ণতা’য় আমি-তুমি অমৃতা,
    তোমার কপালে পূর্ণিমার-পূর্ণ চাঁদ’টি দিয়েছি এঁকে-
    তোমার আকাশে-রাঙ্গানো-আমার রংধনুর রং-এ;
    রাঙ্গিয়েছি কতো দোলের আবির হয়ে!
    এই হলি’র আগুন মাখা ফাগুন রাতে।

    কতশত দিন-কতো বসন্তে…..আমি,
    এসেছি গো মধুরও ক্ষণে-
    ভালবাসি ভালবাসি ভালবাসি!
    এমনি অমৃত-চুম্বন এঁকেছি কতো তোমার অধরে…………. ভালবাসি;
    অতঃপর ভালবেসে ভালবাসা’র মতো ভালবাসি…… আজ শুভ হলি হে।

    ডি কে মহন্ত/-

    12
    12 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar