-
“দোলপূর্ণিমা”
___________আমার স্বাদের ধূসর-গোধূলি’তে যখন,
নিভৃতে একলা আমি!
হৃদয়ের আঁখি’তে কল্পনার নীরব সাঁঝে-
আলপনা’য় ভিজিয়ে দিয়ে এলো ঝড়;
বাস্তবতা’র ভেলায় এমনি একদিন বন্ধু-মায়াবিনী।এখনও খুঁজে মরি হে অভিমানী,
পূজনীয়া’র মন্দিরে এমনি পূর্ণতা’য়-
তোমার মায়াবী সাজে সন্ধ্যা-প্রদীপ জ্বলে!
দোলপূর্ণিমা’র নৃত্যের মতো;
আরতি-চঞ্চল ক্ষণে হৃদয়ে-মমো আলেয়ার প্রতিনৃত্যে।সাঁঝে’ঐ সাঁখের ধ্বনিতে হিমেল-তরঙ্গে নীরবে এসো হে প্রিয়-
ফাল্গুনি চাঁদের মত বাসন্তী রূপে!
প্রিয়া’র মতো প্রিয় তুমি-
প্রেয়সী-চঞ্চলা হে প্রিয়তমা……………
নন্দিনী’র মতো কণ্ঠ-উলুধ্বনি’তে,
প্রণয়ী তুমি মোর-হৃদয়ে-মমো-
তুমি সুন্দর!
সুন্দরি বধূ;
ওগো বধূ সুন্দরি।তিথিপ্রিয় হলি’র অমৃত বাহুডোরে পূর্ণতা’য় আমি-তুমি অমৃতা,
তোমার কপালে পূর্ণিমার-পূর্ণ চাঁদ’টি দিয়েছি এঁকে-
তোমার আকাশে-রাঙ্গানো-আমার রংধনুর রং-এ;
রাঙ্গিয়েছি কতো দোলের আবির হয়ে!
এই হলি’র আগুন মাখা ফাগুন রাতে।কতশত দিন-কতো বসন্তে…..আমি,
এসেছি গো মধুরও ক্ষণে-
ভালবাসি ভালবাসি ভালবাসি!
এমনি অমৃত-চুম্বন এঁকেছি কতো তোমার অধরে…………. ভালবাসি;
অতঃপর ভালবেসে ভালবাসা’র মতো ভালবাসি…… আজ শুভ হলি হে।ডি কে মহন্ত/-
12 Comments-
@prithula thanks for your activity!
-
@rehana-akter অনেক দিন পর মনে হয়, ধন্যবাদ প্রিয়-
-
@Drako অসংখ্য ধন্যবাদ প্রিয়-

D K MAHANTA
VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602
"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
পংকজ প্রিয়ম
@pankajpriyom
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
যুবক অনার্য
@jajan
আহমেদ আরভিন
@sweetsohely
Abcde gh.
@abcdegh
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com



খুব সুন্দর।