Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 5 months ago

    দুর্যোগ,
    ১৯,৬,২২

    চিৎকার আর্তনাদ এ,
    কেঁপে ওঠে বারবার,
    এই বাংলার আকাশ বাতাস,
    এ কেমন পরাজয়,
    এ কেমন হাহাকার,
    এ জাতনা,এ দুঃখ,
    আমার তোমার।
    যাহার সংসার
    ভাসিয়া গেলো,
    স্বজন গেলো ডুবে,
    ভাবিয়া দেখো,
    সে যে কতো আপন,
    আমার তোমার।
    নয়ন দুটি বন্ধ করলে,
    দেখতে পাই অবুঝ শিশুর মুখ,
    সেই শিশুটি কার,
    ও ভাই আমার তোমার।
    পারলাম না দুহাত দিয়ে,
    আগলিয়ে রাখতে,
    পারলামনা কিছুই করতে,
    তাই অন্তর শুধু বিলাপ করে,
    তাদের লাগি,
    যারা কষ্টে যাপন করছে দিন রাত্রি।
    এর কোন সমাধান নেই,
    নেই কোন উপায়,
    ভাগ্যের নির্মম পরিহাস ভেবে,
    আমরা চেয়ে থাকি,
    এক অনিশ্চিত ভবিষ্যৎ এর পানে।
    –fnesa

    15
    9 Comments
Skip to toolbar