Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • মনোলীনা দরজাটা খোলো
    —————————-
    চিৎকার করে ডেকে যাই শুধুশুধু
    কেউই সাড়া দেয় না,
    এত রাত করে একজনও বসে নেই আমার জন্য।
    পুরো শহর এখন ঘুমিয়ে
    অথবা ঘুমের মুখোশ পরে শুয়ে আছে।

    তবুও আমি ডেকে যাই
    ‘মনোলীনা,
    দরজাটা খোলো,
    প্লীজ দরজাটা খোলো।’

    হঠাৎ আকাশে বিষাদের আলোর ঝলকানি দিয়েই আত্মাহুতি দেয় এক অভিমানী উল্কা।
    আর ঘুমের মুখোশ খুলে ঠিক…Read More

    3
    4 Comments
  • একটি মন খারাপের গল্প
    ————————
    অভিমানে ভরা ছিল মন
    কেউ বুঝেনি,
    শুধু বুঝেছিল ঘরের আয়না।
    নিজের গাল নিজেই টিপে
    লুকিয়ে আদর করেছিলাম একবার,
    কেউ টেরও পায়নি
    হঠাৎ বৃষ্টিতে সব ভিজে একাকার।

    বৃষ্টির জলে ভেজা সব অভিমান
    গোপনে ফেলে দেই ডাকবাক্সে,
    সেই অভিমান চিঠিতে ভরে
    ডাকপিয়ন দিয়ে আসে তার বাড়ি।
    কেউ জানতেও পারেনি
    চিঠির সেই খবর,
    বুক…Read More

  • এ কেমন স্বপ্ন!
    —————-
    ইদানীং প্রায় প্রতিদিন রাতের ঘুমে একই স্বপ্ন দেখি-
    এক অসীম ধুধু মাঠে মন খারাপ করে
    আমি একলা দাঁড়িয়ে আছি অনন্ত সময় ধরে।
    তারপর,
    তারপর একসময় কে যেন আমার কাঁধে হাত রেখে বলে,
    ‘চল পালাই’।
    আমি চমকে তাকিয়ে দেখি
    আমার কাঁধে বন্ধু শাহেদের হাত।

    শাহেদ আমার হাত শক্ত করে ধরে
    আমাকে একরকম উড়িয়ে বাতাসে শিষ তুলে দৌড় শুরু…Read More

    5
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • হ্যালো মনোলীনা
    ————-

    হ্যালো মনোলীনা,
    সকাল হয়েছে সেই কখন!!
    ঘুম ভাঙ্গলো তোমার!!
    রাতে ‘কথা বলবে’ বলে বসিয়ে রাখলে!!
    কখন যে ঘুমিয়ে পড়লে!!
    কতোবার যে তোমার ম্যাসেন্জারে কড়া নাড়লাম ।

    ম্যাসেন্জারের সবুজ বাতিটা কিন্তু ‘জলে ডুবা জোনাকি পোকা’র মতো জ্বলজ্বল করছিলো অনেক রাত পর্যন্ত।
    একবারের জন্যও তুমি তাকে জল থেকে টেনে তুললে না!!…Read More

    7
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বৃষ্টির জল
    ————-
    আমার মাথার উপর অদৃশ্য সূর্য দিনরাত জ্বলছে তো জ্বলছে,
    তীব্র রোদে আমার
    মুখ পুড়ে,
    বুক পুড়ে;
    অথচ চারিদিকে সব হাসিখুশি মুখ ঘুরে বেড়ায়
    আর আমার জীবন পুড়ে না দেখা এক তাপে।

    দিনরাত আমার মনে পড়ে থাকে তীব্র বৃষ্টির জলে!
    কে যেনো বৃষ্টির সেই জলে ভিজতে ভিজতে বাড়ি ফিরে হাসি মুখে?
    এক কাপ ধোঁয়া ভেসে বেড়ান…Read More

  • হ্যালো ঢাকা
    —————-
    হ্যালো ঢাকা,
    কেমন আছো?
    আমি ভালো নেই তোমাকে ছাড়া,
    তোমার শহরের সব কিছু বদলে গেছে
    আমার বুকের ভিতর হঠাৎ করেই এই মন্ট্রিয়াল শহরে!

    হ্যালো ঢাকা,
    পিছন থেকে আচমকা আমার নাম ধরে চিৎকার করে ডাক দেবার মানুষজন মন্ট্রিয়াল শহরে একজনও নেই।
    তোমার শহরে শৈশবকাল থেকে প্রচন্ড বৃষ্টিতে আমার মাথায় গেঁথে থাকা
    বিদুৎতের তারে…Read More

    6
    7 Comments
  • পড়তি বেলার প্রেম
    ———————-
    যৌবনে আমার যে চোখ দুটোতে আগুন জ্বলতো
    পড়তি বেলায় আজকাল আমার সেই চোখ দুটোতেই একটা ছলছল নদী পালছি।

    সেই কবেকার জন্ম নেওয়া নদী
    বুক থেকে চোখে আশ্রয় নিয়েছে
    আর জীবনের পাওয়া না পাওয়ার সব হিসাব নিকাশের যোগফল সেই নদীর জলে ভাসছে।
    নদীর পারে একটি রঙচটা ম্লান বোধহীন বাড়ি একাকী দাঁড়িয়ে আছে,
    সেই বাড়ির দরজায় সারাদ…Read More

    4
    3 Comments
  • হাজারো জীবন
    —————
    কেউ যদি জানতে চায় আমার বয়স কত,
    আমি কিছুক্ষণ তার চেহারার দিকে তাকিয়ে থাকি।
    তারপর একসময় আনমনে হয়ত বলে ফেলি
    বেশি না,
    এই ধরুন হাজার হাজার জীবন।

    মানুষটি আমাকে পাগল ভাবতে পারে
    এই আবোল-তাবোল উত্তরে,
    অথচ আমিই জানি একজীবনে আমার খরচ হয়ে গেছে কয়েক জীবন।

    বালক বেলায় বৃষ্টির দিনে কাদা মাঠে ফুটবল খেলে পার করেছি কয়েক জীব…Read More

    4
    2 Comments
  • নতুন জীবন
    ———-
    জীবন নতুন করে শুরু করতে হবে,
    পুরনো জীবনের সব ফেলে দিতে হবে,
    বুক হাতরে দেখতে হবে তন্নতন্ন করে,
    বারবার যাচাই করে দেখতে হবে
    বুকের সিন্দুকে পুরোনো জীবনের কিছু ভুলে রয়ে গেলো কিনা।

    বাবা-মার বিয়ের লাল বেনারসী শাড়ি আর সাদা পান্জাবির নেপথিলিনের নেশা ধরা মায়াবী এক গন্ধ,
    জীবনে প্রথম স্টুডিওতে তোলা আমার নিজের এক বছর বয়সের সাদ…Read More

  • আবহাওয়া
    —————
    হারুন সাহেব আপনাকে এমন উসকো-খুসকো দেখাচ্ছে কেন?
    আপনার বাড়িতে কেমন গরম পড়েছে?
    দিন দুপুরে লাল সূর্যের মতো চোখও লাল হয়ে আছে আপনার?
    মানুষতো ভুল বুঝবে আপনাকে,
    ভাববে দিনদুপুরে এই গরমে ছাইপাঁশ খেয়ে আছেন বোধ হয়!
    বাজারে গিয়েছিলেন আজ?
    সেখানকার আবহাওয়া কেমন,
    কি বললেন,
    আগুনের তাপ বাজারের পুরো বাতাস গরম করে রেখেছে!
    এমন অসময়ে কেউ…Read More

    6
    8 Comments
  • কে যেন আসবে বলেছিল
    ——————————
    বৃষ্টির দিন সকাল সকাল দরজা জানালা খুলে বসে আছি
    কে যেন আসবে বলেছিলো?

    দরজায় একটা বিড়াল একবার মাত্র উঁকি দিয়েছিল,
    এছাড়া কোনো মানুষের ছায়া এখনো পড়েনি দরজার ঠিক আশপাশে।
    দখিনের জানালা দিয়ে ফেরিওয়ালাদের হাঁকডাক ভেসে আসছে,
    উত্তরের জানালা দিয়ে তাকালেই বিরাট ধুধু মাঠ-
    সেখানে একটা অপেক্ষা নিঃশব্দে বসে বৃষ্টি…Read More

    6
    8 Comments
    • প্রতীক্ষা……অনন্তের।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • পতীক্ষা না অপেক্ষা তবুও বসে থাকা…শুভকামনা

    • বৃষ্টির দিন সকাল সকাল দরজা জানালা খুলে বসে আছি
      কে যেন আসবে বলেছিলো?

      দরজায় একটা বিড়াল একবার মাত্র উঁকি দিয়েছিল,
      এছাড়া কোনো মানুষের ছায়া এখনো পড়েনি দরজার ঠিক আশপাশে। অনবদ্য, অসাধারণ।

  • শাড়ির আঁচলে বৃষ্টির জল
    —————————————-
    বৃষ্টি শুরু হলেই পাশের বাড়ির ছাদে
    এক অচেনা নারী
    শাড়ির আঁচলে বৃষ্টির জল কুড়োতে চেষ্টা করে!
    আমি জানলার পাশে বসে বৃষ্টির জলের ঝাপটায় ভিজতে ভিজতে
    প্রচন্ড রকম তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে থাকি
    নারীর শাড়ির আঁচল থেকে ঝরে পড়া
    সেই ফোঁটা ফোঁটা জলের দিকে।

    কি নাম নারীটির?
    কবে এসেছে সে পাশের বাড়িতে?
    আম…Read More

  • বেঁচে থাকা
    – ———————-
    প্রতিটা মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার আশায় জীবনের কোনো একসময় ফিরে আসতে চায়
    ফেলে যাওয়া কোনো কিছুর কাছে।

    কেউ ফিরে আসতে চায়
    সারাজীবন ধরে বুকে পালতে থাকা ফসলের মাঠটির কাছে,
    সারা জীবন বুকে বয়ে চলা নদীর পারে একটু বিশ্রামের জন্য ফিরে আসতে চায় কেউ কেউ,
    কেউবা হারিয়ে যাওয়া কুকুর বিড়াল অথবা একটি পায়রার…Read More

    6
    8 Comments
    • এভাবে বাঁচতে বাঁচতে একসময় মানুষ বুকে টের পায় –
      বেঁচে থাকা মানে সময় পার করা নয়;
      তারচেয়ে বেশি কিছু – এটাই উপলব্ধি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ মুগ্ধতা সহ শুভকামনা রইল।

    • ঠিক বলেছেন কবি।

  • Profile Photo
    Ashaduzzaman-Khokon
    @ashaduzzaman-khokon
  • তুমি এখন নেটওয়ার্কের বাহিরে
    ——————————-
    আমার জীবন উড়ছে মোবাইল ফোনে খুঁজতে থাকা এক সিগন্যালে
    আমি তাকিয়ে আছি বিরহী ঘুঘুর মতো হাতে ধরা মোবাইলের পর্দায়।

    চারিদিকে অন্ধকার করে সূর্য ডুবছে
    বৃষ্টির জলে ভিজতে ভিজতে,
    দুটি কাক বিদ্যুৎ এর তারে বসে আয়েশ করে বৃষ্টির জলে গোসল করছে;
    রাস্তার কুকুর দুটো মন খারাপ করে সন্ধ্যার ভেজা আ…Read More

    6
    8 Comments
  • দূরত্ব
    ———
    পারিবারিক কবরস্থানটা আগের জায়গাতেই আছে
    আর আমরা এখনও একই বাড়িতেই থাকি;
    দাদাদাদি মারা যাবার পর প্রায়ই বাবার সাথে
    হেঁটে হেঁটে যখন কবর জিয়ারতে যেতাম
    তখন অনেক অনেক দূরে মনে হতো কবরস্থানটা।
    অনেক সময় হাঁটতেও আলসেমি লাগত।

    বাবা মারা যাবার পর
    কবরস্থানের দূরত্ব যেনো অপ্রত্যাশিত ভাবে অনেকটা কমে গেলো,
    এখন আগের চেয়ে অনেক কম সময় লাগছে!…Read More

    3
    4 Comments
  • পড়তি বয়স
    ————————–
    বয়স কালে মানুষ ধীরে ধীরে নিজের চেহারাও ভুলেতে থাকে।
    টানের বয়সে মানুষ নিজেকে দেখতে আয়নায় তাকালেও আয়নাও কেঁপে উঠে জলের মতো
    নিজেকেই সবচেয়ে বেশি অপরিচিত মনে হয়।

    পড়তি বয়সে তাই আমার চেহারা দেখতে
    মন খারাপ করে
    আমিও পূর্ণিমার চাঁদের মতো তাকিয়ে থাকি কোন এক পুকুরে।
    নিজের চেহারা বাদে শুধু হারিয়ে যাওয়া প্…Read More

    6
    11 Comments
  • মাতৃঋণ -৩
    —————-
    গাড়ি থেকে নামলেই
    নাকে ভেসে আসে পোলাও এর গন্ধ,
    চারিদিকে পাকের ঘরের পাতিল আর চামচের ঠুনঠান শব্দ।

    আমি শুধু এদিক ওদিক থাকাই,
    খুঁজে পাই মা বিহীন আমাদের নিঃসঙ্গ বাড়ি।
    আমার অপেক্ষায় দরজায় কেউই দাঁড়িয়ে নেই
    দরজায় খুললেই মা’র ঘামের গন্ধ ভেসে আসে নাকে,
    মুহূর্তেই হারিয়ে যায় পোলাও এর সেই গন্ধ;
    বন্ধ হয়ে যায় পাতিল আর চামচের ঠুনঠ…Read More

  • মৃত্যু ভাবনা
    ——————
    কোটটাই পরে সকালে অফিসে যাবার জন্য শেষবারের মতো আয়নায় তাকাতেই;
    আমার নিজেরই অন্তিম মৃতদেহ ভেসে উঠলো চোখে।
    অফিসের বদলে গাড়ি ঘুরিয়ে চলে গেলাম আজিমপুর কবরস্থানে,
    সেখানে গিয়েই পেলাম অচেনা একজনের জানাজা ।
    দাঁড়িয়ে পড়লাম জানাজায়,
    দীর্ঘ মোনাজাতে তার জন্য কাঁদলাম কিছুক্ষণ।
    মৃতের কেউ একজন জানতে চাইলে…Read More

    6
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar