-
বাই বাই রমাদান
আসছে ঈদ
খুশিতে ছোট বড়
চোখে নাই নিদ।
চারদিকে সুবাস
নতুন জামার।সবই চাই নতুন
ভাল টা আমার।
এক, দুই,তিন চার
হয়ে গেছে অল্প
আরও দুটি চাই মোর
নাহলে কি করা যায়
বড় কোন গল্প।কখনো তো ভাবিনি
রাস্তার ছেলেরা,
কি করে কাটায় ঈদ
নতুন জামা ছাড়া।
তবে কি ওরা বুঝেনা?
ঈদের আনন্দ
ভাগ্য তাদের
কেন এত মন্দ।ভেবে ভেবে অবশেষে
চলে যাই ঘুমের দেশে।
হঠাৎ দেখতে পাই
ফুটপাতে এক ছেলে,
কান্নার জোয়ারে
বুক ভাসে জলে।কাছে গিয়ে বলি
আর কাঁদিবেনা
ঈদের জামা বুঝি
এখনো,হয়নি কেনা?
ছেলে যাহা বলে
শুনে মুখ বন্ধ
ভাত ছাড়া দুনিয়াটা
তাদের কাছে অন্ধ।নতুন জামা আর
ঈদের আনন্দ,
সবকিছুই যে লাগে
তার কাছে মন্দ।
বেশি খুশি লাগে
যদি পায় ভাত,
পেট পুরে খেয়ে নেয়
খুজে নাতো জাত।মায়ের ডাকে শেষে
ভাঙে মোর ঘুম,
দেখেছি যে স্বপ্ন
তা বুজেছিলাম।
আরও চাই জামা
ধরেছিলাম বায়না,
বাবা তাই এনেছে
জামা কিছু দামি,
খুশি কর সোনা যাদু
মন একটু খানি।আমি ভেবে বলি
জামা আর চাইনা,
ফুটপাতে ওরা
একটাও পায় না।
আমার যা আছে
কিছু দেব ওদের,
আনন্দ টা ভাগ করি
সাথে নিয়ে তাদের।।।23 Comments-
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
Friends
অমিত
@amitroy
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa



অসাধারণ