Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • অব্যক্ত কথা!
    আহমেদ হানিফ।

    আজও জানাতে পারলাম না-
    কত কথা জমে আছে মননে,
    তোমায় পাশে পাওয়ার আকুতি,
    কিংবা পাশে থাকার আমৃত্যু চেষ্টা।

    প্রতীক্ষার প্রহর গুনছি আমি,
    এই নগরের প্রতিটা প্রান্তরে-
    যাযাবর বেশে,
    যদি একটু সময় হয় তোমার!

    ভালোবাসি বলাটা সহজ নয়,
    ভালো রাখার চেষ্টায় অপেক্ষায় আছি,
    তোমার পাশে থেকে মরার…Read More

    5
    3 Comments
  • দূরত্ব!
    আহমেদ হানিফ।

    বহমান সমুদ্রের কলকল ধ্বনিতে,
    পাল তোলা নৌকার বিচরণে,
    ঐপাড় থেকে এপাড়ে সৌহার্দ্যের বন্ধন-
    দূরত্ব ঘুচিয়েছে ভালোবাসার মিলনে।

    বসন্তের আগমনী গানে,
    ফুলে ফুলে সয়লাব এপাড়ায়,
    কোকিলের কুহুতানে কপোত-কপোতীর মননে,
    দূরত্ব ঘুচিয়ে প্রেম আনে।

    যখন বর্ষা আসে এখানে,
    কদমের শুভ্রতায়,
    রিমিঝিম বরষনে-
    দূরত্ব ঘুচিয়ে সতে…Read More

    8
    3 Comments
    • কিছু কিছু দূরত্ব ঘুচে না, বরং বাড়তে থাকে…………… আপনার কবিতা পাঠে মনটা বিষাদে ছেয়ে গেলো

    • দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে?

    • চমৎকার কবিতা। বেশ পরিচ্ছন্ন লেখা। মনে নিদারুন ছাপ ফেলে যায়।

  • না,একটু ঘুমাই!
    আহমেদ হানিফ।

    মানুষ মরছে মরুক না,
    কিসের এতো চিন্তা করা-
    আমিতো আর মরছি না আজ,
    এই দিব্যি বেঁচে থাকা।

    জলে ডুবছে ডুবুক না,
    কেন এতো আহাজারি,
    ব্যাটারা দেখ সাঁতার না জানা,
    মরবেইতো মরুক না।

    উন্নয়নের জলস্রোতে গা ভাসিয়ে বেড়াক না,
    কিসের এতো চিন্তা বলো,
    শ’খানেক মরুক না-
    সবাইতো আর মরছে না।

    তোমরা বাপু বেজায় রসহীন…Read More

    9
    4 Comments
  • জীবন!
    আহমেদ হানিফ।

    জীবনের মানে খুঁজে পাই না আজ,
    কত পথ পিছনে ফেলে এসেছি জানি না-
    অভুক্ত দেহে রাতের অবসান করাই কি জীবন?
    অবহেলায় নির্মমতায় সমাজে বেড়ে উঠা।

    রাতের গভীরের স্তব্ধতায়,
    কিংবা সমাবেশ রচিয়ে-
    ছোট্ট চিরকুটে শেষ বাণী লেখে,
    মরে যাওয়ায় কি প্রস্থান?

    জীবন যুদ্ধে হেরে যাওয়া দেহ জানে-
    যন্ত্রণায় বহুবার মরেছে তারা!…Read More

    5
    4 Comments
  • তুমি নেই!
    আহমেদ হানিফ।

    আজ বৃষ্টি হচ্ছে আমার নগরে,
    ঝিমঝিম তালে বৃষ্টি মেয়ের নৃত্যে ব্যাকুল চাতক মন,
    বৃক্ষরাজির শাখা দুলিয়ে বৃষ্টি নামছে,
    অশান্ত নগরের বুকে প্রেমের আয়োজন।

    চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবি, 
    আজ তুমি যদি থাকতে,
    তোমার চুল গুলো বেণি হতে খুলে দিয়ে-
    ভিজতাম বৃষ্টির রিমঝিম তালে।

    চায়ের পেয়ালায় শেষ চুমুকে চা শেষ,
    বাহিরে ঠি…Read More

    7
    5 Comments
    • “ওরে বৃষ্টি এবার থাম!
      বিষন্ন মনে কাটাতে হচ্ছে সময়,
      সময় করে একদিন আসিস-
      যখন,
      প্রেয়সী রবে পাশে।”❤️

    • বৃষ্টি ঘরে, বাইরে, মনের কোনে, ঝরে পড়েছে সবখানে।

    • বাঙ্গালী মাত্রই বৃষ্টিবিলাসী………বৃষ্টি কখনো আনন্দে উদ্বেলিত করে, কখনো বিষন্নতায় পোড়ায় আবার কখনো নস্টালজিক করে। তবে এমনদিনে প্রিয়মুখ পাশে না থাকলে তো মন কেমন করবেই। সুন্দর লেখা।

    • তুমি নেই, কিছু নেই…। অভিনন্দন।

    • পড়ুন লিখুন ভালো থাকুন।

  • Profile Photo
    Shohag arnob
    @shohagarnobgmail-com
  • Profile Photo
    Al-Masud
    @al-masud
  • সীতাকুণ্ড ট্রাজেডি!
    আহমেদ হানিফ।

    সীতাকুণ্ডের মাটির আগুনের লেলিহান শিখা নিভেনি এখনো-
    এখনো শুনা যাবে বাঁচার শেষ আকুতি,
    বাজান,আমার পা উড়ে গেলো!
    কালিমা পড়াও,আমি আর বাঁচবো না।

    অন্তঃসত্ত্বা নব বধুর হাসপাতালে হাসপাতালে বিচরণ,
    সাত মাসের শিশুর ডিএনএ টেস্টে শনাক্ত-
    মৃত বাবার লাশ!
    স্বজনদের কান্নার আহাজারি চতুর্দিকে,
    কতকের খোঁজ নেই,
    মৃত নাক…Read More

    9
    6 Comments
  • বিভোল নেত্র!
    আহমেদ হানিফ।

    অজস্র কথা মালা আর স্বরচিত একটি কবিতায়-
    আমার চয়িত শব্দ গুলো,
    নিপুণা লক্ষ্মী আত্মাটার জন্য-
    যাকে শব্দের গাঁথুনিতে মানবী রূপে উন্মোচন করি।
    কতক মনুষ্য সৃজিত বয়ানে-
    পারিপাট্য ‘ডাগর চোখ ওয়ালী’-মনোহরা,
    চোখ দু’টোতেই স্বপ্ন দেখি,
    জীবন-বিনিময়ে।
    অকারণে আজ কথাদের নিমন্ত্রণ,
    অজানা গন্তব্যে বিলিন হউক স্বপ্ন সমেত,…Read More

    6
    3 Comments
    • খুব সুন্দর হয়েছে

    • সুন্দর লিখেছেন! শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • “যে চোখ যুগল স্বপ্নে-স্মরণে,
      শান্তির বারতা বয়ে আনে,
      সেই চোখ একান্ত আমারই-
      উপমায় সাজাবো!” দারুণ!

  • কবিতায় নজরুল।

    কত শত কবি মনে,
    হাজারো ছন্দের মেলবন্ধন!
    নজরুল বন্দনায় শতেক পদ্য-
    কিংবা স্মৃতিচারণ।
    আমিও বাদ যাইনি,
    যদি কবিদলে কিঞ্চিৎ ঠাঁই হয়-
    কতক কথার পসরা সাজাতে পারি!
    তবেই,
    নজরুল চয়িত হবে।
    দিস্তা দুই কাগজ আর কলমের অক্লান্ত খাটুনিতে-
    শতেক শব্দের সমাবেশ,
    আমার পান্ডুলিপিতে ক্ষণিক অঙ্কিত নজরুল রূপ,
    ১৮৯৯!
    কত শত মানু…Read More

    5
    3 Comments
  • অমানুষ!
    আহমেদ হানিফ।

    পৃথিবীপৃষ্ঠে লালিত আমি,
    মনুষ্যকৃত দেহের আবরণে ঢাকা একটা রক্তপিণ্ড!
    আমি সভ্যতার কোন কালেই মানবিক নই-
    নই কোনো মানবের,
    আমি চিরউন্মাদ!
    আমি বিশ্ব দরবারে ভীতিকর-
    আমি মহা ধ্বংস!
    আমি,
    আত্মীয় পরিজনে কেউ না,
    না কোনো গৃহতলে আশ্রিত!
    আমি ভয়!
    তাবৎ পৃথিবী আমাতে ভয়ার্ত।
    আমি জানোয়ার,
    রক্ত খেকো প্রাণী-
    মানি-না কোন বাঁধা,…Read More

    4
    1 Comment
  • কোনো এক বরষায়!
    আহমেদ হানিফ।

    এই শুনো,
    শুনো না তোমাকেই বলছি,
    আচ্ছা মেয়েতো!
    একটি বার শুনলে এমন ক্ষতি কি?
    জানো,
    ফুলে ফুলে সয়লাব-
    গত বসন্তের দিনগুলো,
    আমার হৃদ মাজারে মুগ্ধতা ছড়ায়নি!
    কোকিলের কুহুতান কিংবা বসন্ত বন্দনা-
    খুব সাধারণই মনে হলো।
    কারণ জানো?
    যান্ত্রিক শহরের কোলাহলে হয়তো ভুলে গেছো,
    সে এক পড়ন্ত বিকালের গল্প-
    না,…Read More

    4
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar