Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 10 months ago

    যদি বলতে পারো ভালোবাসি’
    _কিশোর কনক

    এই অস্থির সময়ে,
    যদি বলতে পারো ভালোবাসি।
    দেখবে পৃথিবী দুরে সরে যাচ্ছে
    শুধু আমরা দুজন কাছাকাছি।
    এই অস্থির সময়ে,
    যদি বৃত্তবন্দী হয়ে বাঁচো
    দেখবে বিষন্ন রাত্রি-দিন
    তাই রবী ঠাকুরের গানে নাচো।
    জেনো,পুনরায় মন
    সংযোযন করা যায়না
    পর হওয়া মানুষের মনে।
    খুঁজে নিতে হয় নতুন মানুষ
    উড়িয়ে দিতে হয় স্মৃতির ফানুস
    বেঁচে থাকার প্রয়োজনে |

    দিনশেষে পথিকের ঠিকানা বদলায়
    যে চলে যাবেনা সে আগে চলে যায়’
    আসে একলা আগন্তুক শহরে।
    তোমার বুকে জানি পতনের শব্দ
    সে শব্দে তুমি নিজেই নিস্তব্ধ
    ভাসো অথৈ অশ্রু সাগরে।
    আমি খুব সাধারণ
    সাদাকালো আমার মন
    তুমি বুঝবে কিনা জানিনা |

    ব্যস্ততা কিছুতেই দেয়না অবসর
    চলছে জীবন আসুক যতোই বৃষ্টি-ঝড়’
    তুমিও ছুটছো দিনবদলের চেষ্টায়।
    কখন কোথায় থাকো জানা যায়না
    ধুলোতে ঢেকে আছে পুরনো আয়না
    দুজনেই একা দিনের শেষ পৃষ্ঠায়।
    অহংকেন্দ্রিক দ্বিধা দ্বন্দ্ব
    ভেঙে দিচ্ছে স্বপ্নের ছন্দ
    তুমি আমি নির্জীব হয়ে যাচ্ছি |
    ______________
    তোমার চোখে এক পৃথিবীর মায়া’
    যে চোখে সন্তর্পণে দৃষ্টি রাখি।
    দৃষ্টির সীমনায় তুমি আছো দাঁড়িয়ে
    যদিও বুঝিনা তোমার চালাকি।
    _______________
    পরিণাম যা ই হোক
    সে তো আমারই দায়’
    আমি শুধু বললাম
    আমার কথা তোমায় |

    27, August – Dhaka

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয়।
    ©Record Label : Labonnow Entertainment

    9
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar