-
বহুদিন নিজেকে ভালোবাসিনি’
_কিশোর কনকনিজেকে নিয়ে ভাবা হয়নি বহুদিন
রোগ-শোক-বিচ্ছেদ বর্ষ ফুরালো
তবু,
কখনো কোনো অবসরে নিজেকে ভালোবাসা হয়নি।
প্রিয় প্রাক্তন প্রেমিকার পাহাড় সম স্মৃতি
আমাকে বিরহ বিলাপে বাধ্য করেছে নিঝুম রাতে
কোনো কারণেই তাঁরে ফেরানো যায়নি।
আমি আয়নায় নিজের মুখ দেখিনা বহুদিন
দেখিনা চন্দ্র আবিরে রাঙানো লাবণ্য’র মুখ।
আমি জীবন ছেড়ে পালিয়ে যাচ্ছি রোজ
সে মানবী বুঝে নিয়েছে সমস্ত জাগতিক সুখ।আজ আক্ষেপ নেই জীবনের প্রতি
কারো প্রতি রাগ ক্ষোভ পুষে রাখিনা অন্তরে………………
এই যান্ত্রিক শহরে যন্ত্রমানবের মতো ছুঁটে চলছি
হাজার টাকা নোটের চাকুরী যেতে দেয়না সবুজ প্রান্তরে।বিশ্বাস রেখেছিলাম প্রিয় প্রাক্তন প্রেমিকার ভালোবাসায়
প্রাণপণ ভালোবেসে সে মানবী পাশে থাকেনি।
বিশ্বাস রেখেছিলাম সুদৃশ্য ধর্ম এবং অদৃশ্য ঈশ্বরের প্রতি
শেষ পর্যন্ত ঈশ্বরও আমার আত্মার অনুরোধ রাখেনি।আমার অতৃপ্ত আত্মা তবু ধর্ম বিদ্বেষী নয়,
আমি বিদ্বেষ পুষে রাখিনা কারো ধর্মে……………………….
রোগ-শোক দুঃখে মানুষের মতো বাঁচি,
বিভেদ তুলিনা ধর্ম-বর্ণে।যৌবনে প্রতারিত হওয়া এক বিভৎস্য জীবন’
আর কখনো
নিজেকে ভালোবাসতে পারবে কিনা জানিনা ||কে আপন কে পর বুঝতে পারি
কাউকে বুঝতে দিতে চাইনা’
নশ্বর জীবনের আয়ুষ্কাল কমে যাচ্ছে
বয়সের ভারে দেহ জীবনী শক্তি হারাচ্ছে
বহুদিন নিজেকে ভালোবাসিনি |কালের স্রোতে ভেসে যাওয়া সহজ
স্রোতের বিপরীতে ভাসতে বুকে দম থাকতে হয়’
প্রতিবাদী স্বত্বা বিবেক বিক্রি করেনি
ঘাতকের পায়ে নতজানু হয়ে আপোস করেনি
সময়ের সাক্ষ্য দিয়েছে কমদামী কলম |ব্যবহৃত দেহমন বদল করা যায়নি
ফিরলোনা তাই আর প্রাণের দোসর…………………
স্মৃতির শহরে আর প্রীতির খোঁজ করিনা
ভালো থাকুক চিরচেনা সহচর
আমি আর ভালোথাকার মানে বুঝিনা |হরেক রকম অহংকারীর ভীঁরে
তোমার শহরে এখন আমি একা একাই বাঁচি’
স্থির দৃষ্টি সিলিং ফ্যানে
স্মৃতির বিদ্রুপে বোকার মতো হাসি
সময়ের পাখি অসময়ে ছেড়েছে মনের বন |
___________________30, September 2022 | 11: 25 Pm
Mohammadpur, Dhaka.সতর্কীকরণ’
অনুগ্রহ করে এই কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


সুন্দর 🥰