-
সে পাপে তুমি,আমিও পাপী’
_কিশোর কনকতোমার ভালোবাসার ছোট ছোট আশ্বাস
আমি বিশ্বাস করেছিলাম।
তোমার চাঁদমুখের সরলতায় বিমুগ্ধ হয়ে
তোমাকে ভালোবাসার দেবী বলতাম।
তোমাকে ভাবতাম ইহকাল পরকাল সঙ্গী
তুমি ছিলে আমার জাগতিক বৈভব।
চার বসন্তের প্রেম হারেমখানায় পুড়লো
কথা রাখলেনা তুমি বিমুখ হলেন রব।
বিরহ বর্ষ ফুরালো,
এখন আর তোমার কোনো দোষ খুঁজিনা
এখন ভালোবাসার পাপে আমাকে মাপি
যদিও,সে ভালোবাসার পাপে তুমি,
আমিও পাপী|এখনো দুচোখে তুমি জাগতিক বিস্ময়
মনে হয় এইতো কিছুদিন আগে,
তোমার হাত ধরে রাতের ঢাকায় হাঁটতাম।
মিরপুর থেকে মগবাজার
তুমি বহুবার ছুঁটে এসেছো
আমিও ছুঁটে গিয়েছি তোমার জন্য।
হয়তো ভুলে গেছো তুমি,তোমার শহরে
আমি একবার হারিয়ে গিয়েছিলাম
তুমি খুঁজতে আসোনি|পথশিশুদের প্রতি তোমার ভালোবাসা দেখে
আমি প্রতিবারই মুগ্ধ হতাম,ভাবতাম
আকাশ সম হৃদয়ের অধিকারী তুমি।
আমার অর্থের বিলাসীতা ছিলোনা
তুমি অর্থের বিলাসীতায় ভাসতে
মন্ত্রমুগ্ধের মতো তোমাকে অনুসরন করতাম।
মনে মনে ভাবতাম সুসময় এলে
শামিল হবো মানবতার মিছিলে
তোমার সাথে তোমার মতে|আমি আমার শহরে থাকলে……………………..
তুমি ব্যাকুল হয়ে যেতে।
তোমার ভালোবাসা
আমাকে উম্মাদ করে তুলতো।
সেই তুমি আজ
আর কারো লিখিত দেহমন সঙ্গী|আমি সর্বজনীন সাম্যবাদী মানুষ
সজ্ঞানে অজ্ঞানে ধর্ম বর্ণে বিভেদ তুলিনা
বিদ্রোহ বিপ্লবে মরিয়া বাঁচি।
তুমি বৃথাই আমায় সন্দেহ করতে
তুমি জানতেনা হয়তো
বিপ্লবীরা কখনো চরিত্রহীন হয়না।
তুমি ছাড়া কোনো নারীর প্রতি
কখনো প্রেমের জন্ম হয়নি আমার মনে
তবু তুমি থাকলেনা একজীবনে|আমি জীবনে প্রথম এবং শেষবার………………
তোমার জন্য কেঁদেছিলাম
তুমি মনে রাখোনি।
তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসার স্মৃতি
আমাদের আলিঙ্গন
আমাদের মিষ্টি খুঁনশুটি ইত্যাদি ইত্যাদি।
তোমার প্রেমের ঋণ শোধ দিতে দিলেনা
কে জানতো বেলাশেষে করবে ছলনা
তোমাকে সরলতার প্রতিমা জানতাম|তোমার পাহাড় সম অপরাধ
ক্ষমা করার সক্ষমতা আমার ছিলো।
তোমার সকল গোপন পাপ ক্ষমা করতাম
তোমার নষ্ট জীবন মেনে
তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতাম।
তুমি আমাকে মন থেকে ভালোবাসোনি
যাঁরা মন থেকে ভালোবাসে
তাঁরা ছেড়ে যায়না।
তুমি ভালোবাসা মানে দেহের মিলন বুঝলেও
আমি ভালোবাসা বলতে
মনের মায়া বুঝতাম
ভালোবাসা বলতে তোমাকেই বুঝতাম|আজকাল মানবসঙ্গী এড়িয়ে বাঁচি
হরেক রকম অহংকারীর ভীঁরে
নিজেকে খুব অসহায় মনে হয়…………………….
আমি বক্রপথে যেতে পারিনা
মনে অহংকার আসলে নিজেকে অমানুষ মনে হয়।
তোমার বিচ্ছেদ আমাকে ঘরবন্দী করেছে
তোমাকে নিঃশর্ত ক্ষমা করে বাঁচি
প্রাণপণে চাই তুমি ভালো থাকো সুখে থাকো।
বিশ্বাস করো
তোমাকে হারিয়ে আমি ভালো নেই
আমি আর ভালো থাকতে চাইনা|©Kishor Kanok
10, November 2021
কবিতার গল্পে বাস্তবের ছায়া অদৃশ্য,
অর্থ্যাৎ এই কবিতার দায়ভার
জীবিত কোনো নারী বহন করবেনা।*এই কবিতার রেকর্ড
Labonnow Entertainment
ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।6 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


খুব সুন্দর! শুভেচ্ছা নেবেন।