-
শিরোনামহীন’
_কিশোর কনকভুল ছিলো কার প্রেমে
কার ছিলো দোষ
কে কারে ভালোবেসে
করেনি আপোস।
ওসব আর ভাবিনা
ভাববোনা কখনো
মেনেই তো নিয়েছি
তোমার ঠকানো।
সুখে থাকতে ভেঙেছো মন
সুখেই থাকো।
আমায় ছেড়ে যাঁর হয়েছো
তাঁরেই ভালোবাসো।
বোঝো’ই তো আমিও মানুষ
তোমার উপস্থিতি
আমায় যন্ত্রনা দেয়।
এখন তুমি ভিন্নবাসী
এখন তুমি ভিন্ন মানুষ
কঠিন বাস্তবতায়।
জানো ই তো চাইলেই পারতাম
প্রতিশোধ নিতে।
প্রতিশোধ নেবার প্রয়োজনই হয়নি
পেরেছি তোমায় ক্ষমা করে দিতে|ভালোবাসাহীন এই পৃথিবীতে
তোমার মতো করে
কেউ আমায় ভালোবাসেনি।
কঙ্ক্রিটের শহরে
নাগরিক যানযট পেরিয়ে
আর কেউ কাছে আসেনি।
জীবনের সব ঋণ শোধ দিতে পারলেও
তোমার প্রেমের ঋণ,
শোধ দেবার দুঃসাহস আমার হবেনা।
ভালোবাসার মাপার কোনো যন্ত্র নাই
প্রেমকে ছুঁয়ে দেখার মন্ত্র নাই
কতো ভালোবাসতাম
বোঝাতে পারবোনা|তুমি দুরের মানুষ হয়ে যাবে
দুঃস্বপ্নেও ভাবিনি
অথচ তুমি আজ দুরের মানুষ।
ভাবছো বেঁচে আছি
বেঁচে নেই তো
আমার জীবন আজ শূন্য ফানুস।
লোক লজ্জার ভয়ে কাঁদিনা
অভিনয় করে বাঁচি রোজ
মিথ্যে করেই হাসতে হয় বাঁচতে হয়।
তোমার প্রতি অভিযোগ নেই
নিয়তির শাস্তি মেনেছি
ভালোবাসা মিথ্যে
তোমায় ভালোবেসে জেনেছি|তোমার পথের কাঁটা হবোনা
শুধু মনে রেখো কী ছিলাম ঐ জীবনে।
শুধু মনে রেখো কী চেয়েছিলাম
আর কী দিয়েছো তুমি!
মিলিয়ে নশ্বর জীবনে
আমার মতো
কেউ তোমায় ভালোবাসবেনা।
কবিদের চেয়ে বেশী ভালোবাসার ক্ষমতা
আর কারো নেই।
কবিকে ভালোবেসে
শত জনমের পাপ মোচন করা যায়।
কবিরা ঐশ্বরীর আশীর্বাদ নিয়ে জন্মায়।
সে আশীর্বাদ অভিশাপে পরিনত হয়
মানবীর মিথ্যে প্রেমে|তোমাকে অপরাধী করে রাখিনি
ক্ষমা না চাইতেই ক্ষমা করেছি।
আমাকেও ক্ষমা করে দিও
সজ্ঞানে অজ্ঞানে অপরাধ করলে।
আমাকে আর মনে রেখোনা
তুমি শুনোনা আমার গান
তুমি শুনোনা আমার কবিতা
এ পথে আর ফিরে এসোনা
তোমার উপস্থিতি
আমাকে টেনে নিয়ে অতীতে
আমাকে ফিরতেই হয় তোমার স্মৃতিতে।
আমি একা বাঁচতে চাই
আমার কোনো নারী সঙ্গীর প্রয়োজন নেই।
তোমার অস্তিত্ব জানান দিতে এসোনা
বাঁচতে দাও|“কবিতার গল্প মিথ্যে”
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment4 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


ভালোবাসায় ভুল-ত্রুটি বড় কথা নয়।