-
তুমি নির্দোষ
_কিশোর কনকতোমার দেহের পাগল ছিলামনা,
তোমার চেয়ে বেশী লাস্যময়ীর প্রেম প্রত্যাখান করেছি বহুবার।
তোমার মনের মোহ আমায় তাড়া করে ফিরতো রোজ
তোমার যে মন আমার হৃদয় ভেঙে করেছিলো চুরমার।
দেখতে দেখতে দুই বছর চলে গেলো
আজকাল স্বাভাবিক জীবন মেনেছি
ঠিক যেভাবে নাটকের পার্শ্ব অভিনেতাদের
একসময় আমরা কেন্দ্রীয় চরিত্রে মেনে নিই।
জীবনের সোনালী সময় হারালাম তোমায় ভুলতে
বহুদিন বহুরাত স্মৃতির আগুনে জ্বললাম
এখন আমি মুক্ত স্বাধীন………………………………..
তোমার জন্য জীবনবিমুখ হয়ে বাঁচার কোনো মানেই হয়না|মানুষ চাওয়া ভুলের মাশুল তো দিয়েছি
সাধারণ মানবীকে আর কোনদিন বলবোনা দেবী।
ভালোবাসার সংবিধান রচিত হয়নি,নাই লিখিত আইন
রাজপথে আন্দোলন করে আদায় করা যায়নি প্রেমের দাবী।
ভালোবাসা রাজনীতি রাজনীতি খেলার মতন
এখানেও প্রতিবার স্বৈরাচার বিজয়ী
নেতারা জনগনকে কথা দিয়ে কথা রাখেনা
প্রেমিকাও না।অনাচারের দেশে নিজেকে নির্দোষ বলে দাবী করিনা
তোমাকেও দিতে চাইনা কোনো দোষ।
আমি প্রতারণার শিকার,তুমি লোভের শিকার
সবিনয়ে বলছি তুমি নির্দোষ।
গোলাপ ফুলেও পোঁকা থাকে
মাকাল ফলের গল্প সবার জানা
সে আমার মূর্খতা,মানুষ চিনতে পারিনি
নিজেকেও না।মনে হয় এক কোটি বছর তোমাকে দেখিনা
অথবা তোমার জন্য সাঁতার কেটে পাড় হবো সমুদ্র
এসব সস্তা কথা ভালোবেসে সবাই বলে।
ঠিক এভাবে না বললেও
তুমি-আমিও লুতুপুতু প্রেমের গল্প বলেছি।
তুমি এখন অন্যকাউকে একই সে গল্প শোনাও
আমি তোমার গল্পে নেই
এরপর তুমিও থাকবেনা আমার গল্পে|09, December 2021
Record Label : ©labonnow entertainment12 Comments-
@অভিমানীমন ভোগ চিন্তার প্রথম পর্ব হচ্ছে প্রেম’ আপনার একথা মোটেও সঠিক নয়। ভোগ শব্দটার আড়ালে দেহের মোহ জড়িত,যে মোহ ১৫/২০ বছরেই শেষ হয়ে যায়।তাহলে সারাজীবন মানুষ একসাথে থাকে কি করে?মনে করুন প্রেমে বিচ্ছেদ হয়ে যাবার পরেও কেউ কাউকে ভুলতে পারেনা,যে প্রতারতিত হয় সেও ভুলতে পারেনা আর যে প্রতারণা করে সেও না।একসময় কেউ আর কারো মুখচ্ছবি স্পষ্ট মনে রাখতে পারেনা,কারো আর কারো দেহের সৌন্দর্য মনে থাকেনা।মনে থাকে শুধু স্মৃতি আর সোনালী অতীতের দিনগুলো।থেকে যায় শুধু মায়া,এই মায়াই প্রেম”।প্রেমে কখনো ভোগ শব্দটা আসেনা,ভোগের উদ্দেশ্য কেউ প্রেম করেনা।প্রেমে পরিণয়ের আগে যাঁরা কামনা খোঁজে,তাঁরা আর যা ই হোক প্রেমিক প্রেমিকা নয়।প্রেমের বিচ্ছেদ হলে কারো রুপ যৌবনের জন্য কেউ কাউকে মনে রাখেনা,শুধু রুপ যৌবন সবারই থাকে।সেক্ষেত্রে আর কাউকে ভালোবাসলেই তো হয়।

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


ভাল লাগল আপনার লেখাটি পড়ে। শুভেচ্ছা নেবেন।