-
প্রাণের শিশির’
_কিশোর কনকদিন ফুরালে রাত্রি আসে
রাত পোহালে সবুজ ঘাসে শিশির বিন্দু জমে’
ক্রমে ক্রমে কমছে সময়
প্রাণের শিশির যাচ্ছে মিশে কারো রক্ত ঘামে।
বহুদিন পর হঠাৎ কথা
ঘড়ির কাঁটায় সময় বাঁধা
আমার জন্য এখন তোমার সময় মেলেনা।
সময় তুমি থমকে দাঁড়াও
ফিরবো আমি সেই জীবনে
প্রাণের শিশির বিন্দু ছাড়া জীবন চলেনা|আমি এখন পরিত্যাক্ত কবর
দেখে যাও আমার কবরে ফুঁটেছে ঘাসফুল।
ইচ্ছে হলে ছিড়তে পারো এই কবরের ফুল
ফুল ছিড়িয়া পড়তে পারো তোমার কানে দুল।
আমার তাতেই স্বর্গসুখ
আবার হাসি মুখ
এতোটুকুই চাওয়া|সুপ্ত আগ্নেয়গিরির লাভা
যখন জ্বলছে তোমার প্রেমে তোমার কামনায়।
তখন আমার ‘কালো বরফ’ বুকে
কফিনে ডুবে ছিলো দেহ কালযমুনায়।
কালযমুনা শুকনো এখন
মনের জমিন মরু প্রান্তর
তুমি পিপাসার জল হও|
___________________
শেষ বলে কিছু নেই’
কাংখিত নারী ছায়া সুদৃশ্য হও’
যদি অনুভূতি’ অনুমতি দেয় এই আকালে।
আমি আসবো তোমার শহরে
অথবা তুমি আমার শহরে এসো
শামিল হও ভালোবাসার মিছিলে|আদিম সত্য-আধুনিক শর্ত
একই সে প্রেমের সংস্করণ……………………………
আমাদেরও পথ একটাই
সবার মতন|‘বিঃদ্রঃ কবিতার গল্প রুপক অর্থে রচিত।
21, January 2022
Record Label : Labonnow Entertainmentবিঃদ্রঃ কবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে
মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে,
আপনার বা আমার
ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,
কবি কিংবা কবিতার নয়।
©Kishor Kanok#banglakobita #বাংলাকবিতা #bengalipoem
7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


সুন্দর লিখেছেন।