-
সব আমাদের জন্য
_কিশোর কনকদুঃখ-ব্যাথা-দৈন্য
সব আমাদের জন্য।
খুন হওয়া নিরস্ত্র মেজর সিনহা বা
নেশাখোর উম্মাদ শিফাত-শিপ্রা
কিংবা ওসি প্রদীপ কুমার বিশ্বাস
অথবা এস আই লিয়াকত
খুন হওয়া বাংলাদেশ বন্য’
সবই আমাদের জন্য|আমাদের জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস
আমাদের জন্য ক্রসফায়ার রোজ।
আমাদের জন্যই কালো আইন
আমাদের জন্যই কাঙালি ভোজ।
আমাদের দমনে অমুক-তমুক ক্যাডার
তুলে নেয় পিঠের চামড়া|আমাদের জন্য উন্নয়নের গল্প
আমাদের জন্য গোলাম শিল্পীর গান।
আমাদের জন্য অনাহার-মৃত্যু
আমাদের জন্য চুরি যায় ত্রান।
আমাদের জন্য টিভি-টকশো
আমাদের জন্য ‘রবি টেন মিনিট স্কুল|আমাদের জন্য শাহেদ জন্মায়
জন্মায় পাপিয়া আর সাবরিনা।
আমাদের জন্য করোনা ভাইরাস
করোনা টেষ্ট বাহানা।
আমাদের জন্য নষ্ট টিকটক অপু
নষ্টা নায়িকা সানাই মাহবুব|আমাদের জন্য গাজা_ইয়াবা
আমাদের জন্য প্যারা লাগে গান।
আমাদের জন্যই তুইতুকারি
ন্যাকা সুরে গাইছে অমুক-তমুক খান।
আমাদের জন্য সস্তা কথা
আমাদের জন্যই চুরি করা সুর|আমাদের জন্য নগ্ন মডেল
ফেসবুকে ফটো দেয় রোজ।
আমাদের জন্য সেলফিবাজী
শোধবোধহীন নষ্ট মগজ।
আমাদের জন্য এফ এম রেডিও
বাংলিশ-হিন্দি ভাষা চর্চা|আমাদের জন্য ধর্মযুদ্ধ
আর সাম্প্রদায়িক দাঙ্গা।
আমাদের জন্যই ডিসকো বার আর
ঝড়-বন্যা-মঙ্গা।
আমাদের জন্যই শহরডুবি
আর উল্টে যাওয়া রিক্সা|আমাদের জন্যই অমুক-তমুক দালাল
রাজনৈতিক পাওয়ার দেখায়।
আমাদের জন্যই বিষাক্ত জনপদ
নির্যাতনের মহড়া বসায়।
আমাদের জন্যই শত অবিচার
কবিতায় ক্ষীণ প্রতিবাদ|আমাদের জন্য প্রেমের কবিতা
আমাদের জন্য বাংলিশ নাটক।
আমাদের জন্যই পরকিয়া-ব্যাভিচার
আমাদের জন্য বিবাহে ঘটক।
আমাদের জন্যই সেফু দা-ফেসবুক
আমাদের জন্য অশ্নীল বার্তা|তবু আমাদের জন্য শান্তিছবি
আমাদের জন্য জয়নুল আবেদীন।
আমাদের জন্যই রবি ঠাকুর
আমাদের জন্যই কাজী নজরুল।
আমাদের জন্যই ফকির লালন
সুস্থ সংস্কৃতি রেখে গিয়েছেন|আমাদের জন্য হুমায়ুন আহমেদ
শঙ্খ নীল কারাগার।
আমাদের জন্য আব্দুল হাদী
আছেন আমার মোক্তার।
আমাদের জন্য আলাউদ্দিন আলী
সুরের সমুদ্রে ভেসে চলেছেন|আমাদের জন্যই কবীর সুমন
নচীকেতা আর অন্জ্ঞন।
আমাদের জন্য নকুল বিশ্বাস
কমেডি-প্যারোডি গানে মনোরন্জ্ঞন।
আমাদের জন্যই হারাম যে গান
আমাদের জন্য হালাল|আমাদের জন্যই ভোরের আযান
মজ্জিদে-মন্দিরে পূজা আরাধনা।
আমাদের জন্যই হুজুর-সাধু
সবাই ধর্ম ব্যবসায়ী না।
আমাদের জন্যই কফিন-কবর
আমাদের জন্যই সাজানো চিতা|(ঘাসপাতা মুক্ত)
Date-Tue’day-18 August- 2020
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment
7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


শুভেচ্ছা !