-
রিটা এবং রাইফেল
ও লো রাই, সাধের বাজার যাই,
কেমন ভাবের বাজার, কেমন রথের মেলা,
ও লো রাই, সেখানে সুখের গানা বাজানা,
আর তোমার ঘরেত ভাঙা চালে আইর ছেরা কেথা।
তোর উনোনে খুদের ভাত,
ওই মেলাতে রাজার খানা।তারপর ফুটপাতে পরে থাকা ছেলেটাকে এক লাফে ডিঙ্গিয়ে,
আমরা চলে যাই ওই আকশ ছুম্বী অট্টালিকার ছাদে।
আজ কেমন জোছনা,
হাতে হাতে কফির…Read More -
ধংসস্তুপের প্রেম
কইন্যা তুমি আসবা না?
আমার ঘরে ভীষণ আঁধার,
জাহান জুড়ে কেমন তুফান।
ভাঙা চালের আন্ধার ঘরে,
তুমিই চান্দের আলো।
খোদার কসম মরন কালে,
তুমিই যেন থাকো।তোমার আমার প্রণয় প্রলাপের অগ্নি বাসর।
অতঃপর মুখোমুখি বসে থাকা,
এই মোমদানির নিভু নিভু আলোয়,
কখন বা অস্ফুট স্বরে বলি,
হেলেনের বুকের বাসনা,
পুড়ে ছার খার হল ট্রয়।
ওপরে যুদ্ধ…Read More2 Comments -
প্রতিধ্বনি
বে দেও
[অনুবাদ ]এই মৃত্যুর উপত্যকা ছেড়ে,
তুমি শেষকৃত্ত সম্পন্ন না করে যেতে পার না।
তুমি ছেড়ে যেতে পার না ওই কফিন,
মৃত্যুর সাথে করতে পারো না শান্তি চুক্তি।
ভাবতে পার না হেমন্ত চিরদিন তোমার ঘরে থাকবে।
বেঁচে থাকো চায়ের পেয়ালায় অথবা পানপাত্রে।
ধ্বংসের শুরু-
তোমার প্রতিধ্বনি তোমার বিবেক খুঁজে পেতে চায়।
যা তোমাকে আলাদা করেছে আর…Read More -
অপরিচিত
বে দেও
[অনুবাদ ]এবং এই জন বহুল পৃথিবীতে আমি একজন অপরিচিত মানব।
আমি বুঝি না তার ভাষা।
আমার নীরবতাকে ব্যাখ্যা করার ক্ষমতা তার নেই।
আমাদের সম্পর্ক শুধুই দেনা পাওনার যা এক ব্যর্থতার আখ্যান।
যদি আমরা কখনো ওই আয়নার সামনে মুখোমুখি দাঁড়াই।
আমি নিজেই নিজের কাছে অপরিচিত।
আমি অন্ধকারের ভয়ে নিজেকে বর্মের মতো তৈরি করেছি।
একমাত্র আলোক…Read More -
কৃষক
বে দেও
[অনুবাদ ]একজন কৃষক হেঁটে যায় ওই দূর পাহাড়ে
এখানে যুদ্ধ, এবং তুমি মুছে দাও অপূর্ণতা।
তুমি কথা দিয়েছিলে, বিপদের শৃঙ্গধ্বনি বাজাবে।
আমি ওই ফসলের মাথ বুকে ধরে এসেছি।
এখানে যুদ্ধ।
আমি বিশাল রঙ্গ মঞ্চ থেকে বের হয়ে আসি,
চারদিকের বিশালতা একটি অনন্ত নবান্নের গান শোনায়।
আমি যুদ্ধের জন্য প্রস্তুত হই।
মৃত্যুর অভিনয় করে।
এবং ফসলের…Read More -
-
মৃত্যুর মিছিলে
বে দেও
[অনুবাদ ]মনে পরে গত বছরের সেই প্লাবনের কথা
যা এই অনাবাদী জমিকে প্লাবিত করেছিলো
এবং আয়নায় দেখা প্রতিবিম্বের মতোই হারিয়ে গিয়েছিলো।
সেই মুহূর্তের মতো যখন,
সব ভাষা ছায়ার মতো পশ্চিমে হারিয়ে যায়।
জীবনের একমাত্র প্রতিশ্রুতি,
অনুশোচনা করো না সাজানো বাগান ধংস হয়ে যাবার আগে।
আমাদের হাতে অনেক সময় ছিল
কিন্তু আমরা ব্যস্ত ছিলাম পরিযায়ী…Read More3 Comments-
একটা অনুরোধ। অনুবাদ কবিতাগুলোর ক্ষেত্রে কবির সাথেও যদি একটু পরিচয় করিয়ে দেন। যেমন তার একটা ছোট্ট বায়ো, লেখার দর্শন এমন আর কী
-
-
লোকায়ত
বে দেও
[অনুবাদ ]গানের নেকড়েরা নিজেদের গতিপথ বুনন করে
রক্তমুকুটের ফুলের মতো আনন্দ ঝাড় বাতির সাথে চকমক করে।
একটি নতুন পাতা উল্টে, স্রোতের তরুণ জাহাজি,
তার ব্যালকনির উচ্চতায় দূরবীনে চোখ রাখে দিগন্তে।
পূর্ব থেকে পশ্চিম,
একই ফসল বারংবার বিভক্ত হয়। -
শুভ নববর্ষ
বে দেও
[অনুবাদ ]একটি শিশু ফুলের তোড়া হাতে নিয়ে নতুন বছরের দিকে এগিয়ে যায়।
একজন বাসের হেল্পার হাতে উল্কি আঁকে।
শুনে দেখো এই নির্জনতার একটি মুহূর্ত।
খাঁচার বাঘটাকে দ্রুত ওই সঙ্গীতের কারাগারে নিয়ে যাও।
ওই আনন্দ মিছিলে পাথর নিক্ষেপ করো।
রাতের সমাতরালে পাশাপাশি থেকো।
এই আগুন্তক কে? যখন সকল
পাখির বাসা ঝড়ে ভেসে যায় এবং পরে থাকে নিচের…Read More5 Comments-
‘বে দাও’ এর কবিতাগুলো পড়ে মনে অদ্ভুত এক বিষণ্ণতা ভর করে! কবিতায় বিষণ্ণতা আমার বরাবরি প্রিয় তাই, কবি সম্পর্কে জানতে ইচ্ছে হল কিন্তু গুগলে কোন তথ্য পেলাম না।
-
-
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
রাজীব হাসান are now friends
-
ঘোষণা
বে দেও
[অনুবাদ ]হয়ত শেষের শৃঙ্গধ্বনি বেজে গেছে,
সাক্ষ্য দেবার মতো কিছুই নেই আমার একটি কলম ছাড়া,
আমি আমার মায়ের প্রিয় সন্তান নই,
যেখানে সব সন্তানি তাদের বাবা মায়ের কাছে প্রিয়।
আমি শুধু আমার মতো হতে চেয়েছি।
ওই দূরবর্তী স্থির দিগন্ত,
যে বিভক্ত করে জীবিত এবং মৃতদের
আমি নত হবো না
যারা আমাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল তাদের…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
অন্ধকার মানচিত্র
বে দেও
[অনুবাদ ]সব শেষে কালো কাকগুলো রাত নিয়ে আসে, একটি কালো মানচিত্র।
আমি ঘরে ফিরে এসেছি-
ফেরার পথ ছিল একটি জীবনের থেকে দীর্ঘ যা ছিল ভুলে পরিপূর্ণ।
শীতের হৃদয় নিয়ে এসো,
যখন ঝর্ণার জল আর অশ্বের খুর ধ্বনি দিয়ে তরি হয় শব্দের রাত।
আমার পিতার জীবন কাল শেষ হয়ে আসে,
আমি তার প্রতিধ্বনি।
একজন গোপন প্রেমিক লুকিয়ে…Read More3 Comments -
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
Md. Arif Hossain are now friends
-
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
Sabrina tanjeen dola are now friends
-
দেয়াল
বে দেও
[অনুবাদ ]আমি যেতে চাই নদীর ওপারে,
এ সকল নদীর জলে আমাদের আকাশ ক্ষণে ক্ষণে রঙ বদলায়।
আমিও বদলে যাই।
আমি স্রোতে ভেসে যাই,
পেছনে পড়ে থাকে আমার একাকী ছায়া,
যেন ঝড়ে বজ্রাহত কোন কৃষক।
আমি যেতে চাই নদীর ওপারে,
নদীর ওপারের অরণ্যে,
একটি নিঃসঙ্গ অপেক্ষারত শাদা পায়রা আমার কাছে ভেসে আসে।2 Comments -
উত্তর
বে দেও
[অনুবাদ ]প্রগতিশীলতাই রক্ষণশীলতার চাবি।
উন্নত চরিত্রই উন্নতের এপিটাফ।
চেয়ে দেখো ওই চলিষ্ণু আকাশকে,
কিভাবে ঘিরে থাকে মৃত্যুর মেঘমালা।
বরফ যুগ শেষ হয়ে গেছে।
তবু কেন এত শীতলতা?
আশার শিখর আবিষ্কৃত হয়ে গেছে,
তবু ক্যানো মৃত্যুর সমুদ্রে নৌ বহরের জয় যাত্রা।
আমি এই পৃথিবীতে এসেছি,
একটি কাগজ, দড়ি এবং ছায়া নিয়ে।
তার বিচার করতে,
যে বিচারের…Read More3 Comments -
বিষাদ নয়ন হেরিয়া,
আঁখি পল্লবে গভীর অন্বেষণে,
কোন ফুলহারে বসিয়া,
সন্ধ্যা নিবেদনে তার কাননে।কপোলে বহিছে অশ্রু ধারা,
কেমনে সহিবে যাতনা,
তোমারই চরণে,
তার আকুল বন্দনা।অতঃপর এই বিষাদ নগরীতে আমাদের ছুটে চলা।
এবং কিছু যান্ত্রিকতার নিচে হ্যালজেন আলোয় বদলে যায়,
মুখোশের মানুষেরা।
আমরা আলোচনা করি বৈশ্বিক যুদ্ধ,পুঁজিবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন।
আমাদের এসব…Read More6 Comments-
বরাবরের মত খুব ভালো লাগলো মঞ্চবন্ধু, বিশেষ করে এই লাইনগুলোতে এক অন্যরকম ভালা লাগা মিশে আছে, “আমার সাঁঝের কোকিল কিছু নিছক কবিতা রেখে গেছে।
সে থাকে অ্যাটলান্টিকের ওপারে।
বরফে ঘেরা হীম শীতল নতুন স্বপ্নের, সম্ভাবনার দেশে।” ভালোবাসা নেবেন! -
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
কাশফিয়া নাহিয়ান are now friends
-
ও লো মাঝি, শক্ত করিয়া হাল ধরিয়ো,
মাঝ দরিয়ায় তুফান দেখে ভয়ে যেন না ডরিয়ো।
তোমার ভাঙা বাকা তরী , তবু আশায় গামছা মাথায় বুক বাঁধিয়ো,
এই ঝড়েতে দম ধরিয়া জোর রাখিয়া হাল টানিয়ো।মাঝি একটু খানি তামূক খেয়ো, সাথে শুকনা চিড়া,
অভাগিনি জানলো নাতো সোয়ামীর কি বা জ্বালা?
উজান গাঙ্গে বিশম জলে পার করিতে নদী,
ঘাটে বসে লোকেরে জিগায় , কোথায় আমার সোয়ামী?গত রাতে…Read More
5 Comments -
-
Sohel Khondokar and
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] are now friends
- Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam





শুভকামনা