Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রিয়া,
    কতো দিন তোমাকে চিঠি লিখি না, কতো দিন তোমাকে দেখি না। তুমি কি বোঝো না এই দহন জ্বালা? কখনো তোমায় লীলাবতী বলে ডাকি, কখনো বা রাঁধা কখনো বা তিলোত্তমা । এক বারো আসলে না আমায় দেখতে। তুমি কি বোঝো না এই দহন জ্বালা? তোমার নাম ধরে ডাকি, বলি ভালোবাসি ভালোবাসি। তবু তুমি আসো না আমাকে দেখতে? তোমার আসল নাম বলা বারণ। ভয় হয় যদি ওরা তোমার ক্ষতি করে। তুমি…Read More

  • সত্য ভালোবাসা
    গতকাল রাতে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য দেখলাম। আমার পঙ্গু আহত পিতা বিছানায় শুয়ে আছে। আর আমার বৃদ্ধ মা তাকে ধরে জড়িয়ে আছে। এটিই সত্য ভালোবাসা। কেউ কোনদিন এই ভালোবাসা মুছে ফেলতে পারবে না। আমার মা যখন থাকে না তখন আমার বাবা অস্থির হয়ে যান। আমার মা ঘরে ফিরলেই তার অস্থিরতা চলে যায়।

    2
    3 Comments
  • অনেক দিনের স্বপ্ন

    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।
    আমার লেখায় থাকবে শব্দের ঝংকার, বাক্য বিন্যাসে অপূর্ব মাদকতা।
    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।
    প্রিয়া আমার মুগ্ধ হবে।
    মুখ টিপে হেসে বলবে,
    এটা কোন প্রেমের কবিতা হল?
    অনেক দিনের স্বপ্ন একটা প্রেমের কবিতা লিখবো।
    আমার লেখায় ভালোবাসার সুধা থাকবে।
    আমার লেখায় সূর্যালোকের প্রেয়সী…Read More

    3
    1 Comment
  • তুমি
    আমি বিশ্বাস করি নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য। তুমি নও কোন সস্তা সাবান যার মোড়ক খুলে দেখতে হয়। নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য। তুমি নও কোন রাতের জ্বলন্ত সিগারেট যাকে ব্যাবহার করে ফিলটারের টুকরোর মতো ছুঁড়ে ফেলা হয়।নারী তুমি রক্ত জবার ফুল। তুমি নও কোন ভোগ্য পণ্য। তুমি গান গাও, ভালোবাসার গান, প্রতিবাদের গান।…Read More

    2
    2 Comments
  • ক্রমশ পতন
    আমরা প্রতিদিন পতনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি দেখেছি কিভাবে বৃদ্ধ পিতা ছেলের লাশ বহন করে। আমি দেখেছি প্রতি কিভাবে অসংখ্য মানুষ আর্তনাদ করে। এখনো এ দেশে প্রতিদিন অরে ছয়টি ধর্ষণের মামলা হয়। অনেকে লোকলজ্জার ভয়ে নিশ্চুপ বসে থাকে। আমরা প্রতিদিন পতনের দিকে এগিয়ে যাচ্ছি।

    1
    2 Comments
  • ওরা আমাকে ক্ষত বিক্ষত করেছে
    ওরা আমাকে ক্ষত বিক্ষত করেছে। বারংবার ছুড়ি বসিয়ে দিয়েছে আমার বুকে, পিঠে। যাকে আপন ভেবেছিলআম সে হয়ে গেলো পর। আমার দেহ রক্তাক্ত। আমি বিষ পাণ করি প্রতিদিন স্বর্গীয় সুধা মনে করে।ওরা আমাকে ক্ষত বিক্ষত করেছে। বারংবার ছুড়ি বসিয়ে দিয়েছে আমার বুকে। যে নারীকে ভালবেসেছি সে প্রতীক্ষায় অপেক্ষারত। হয়তো কোনদিন আমার হবে না। আমি বিষ পাণ…Read More

  • চিরকুট
    আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছে কে যেন বুকের ওপর একটা ভারি পাথর চাপিয়ে রেখেছে। কোথাও কেউ নেই। যে বলবে ভালোবাসি, বলো তো কোথায় ব্যথা হচ্ছে? কোথাও কেউ নেই।আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। হতেও পারে এই লেখা শেষ লেখা। হতেও পারে এই গান শেষ গান। কোথাও কেউ নেই। যে বলবে ভালোবাসি, বলো তো কোথায় ব্যথা হচ্ছে?আমার দম বন্ধ হয়ে আসছে। ওরা আমার মুখের ভাষা কেড়ে…Read More

    2
    1 Comment
    • আপনার লেখা পড়ে আমার শ্বাস কষ্ট হচ্ছে। কেমন একটা গুমট করা মন খারাপ।

  • অপরিচিত মুসাফির
    আমি ঘুরে এসেছি অসংখ্য নীহারিকার ছায়াপথ। পার করেছি অজস্র শহর, নগর বন্দর। যাকে ভালবেসেছি সে দূরে সরে গেছে। আমি কষ্ট পাই নি। বুকের ভেতর পাথর চাপা দিয়ে কষ্ট চেপে রেখেছি। নিজেকে বলেছি ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহো। আমি দেখেছি কিভাবে মানুষ এখানে আর্তনাদ করে। বোধিসত্তার মতন আমি নির্বাণকে দূরে সরিয়ে দিয়েছি। এ এক মায়ার পৃথিবী। আমি সেই…Read More

  • স্বাধীনতা

    ওরা নির্বিচারে হত্যা করছে।
    আমি কবিতা করি আমার ঘরে একাকী।
    ওরা নির্বিচারে হত্যা করছে।
    আমি এক বিনিদ্র রজনীর প্রহরী।
    ও বাসার মেয়েটা বাঁচার জন্য আর্তনাদ করছে।
    এক বৃদ্ধের মনে পড়ছে তার ছেলের গলা কাটা লাশ কিভাবে রাস্তায় পরে ছিল।
    ওরা নির্বিচারে হত্যা করছে।
    ওরা ক্ষমতার দম্ভে সব ভুলে গেছে।
    ভুলে গেছে মানবতা, ভুলে গেছে…Read More

    2
    4 Comments
  • চিরকুট
    তোমার ভালোবাসার দৃপ্ত শপথে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার যুদ্ধাহত শরীরে সহস্র ক্ষত। আর কিছুক্ষণ পরেই ওরা আসবে। আমার ধমনীতে লাভার স্রোত। ওরা আমাকে নিয়ে যাবে ফাঁসি কাষ্ঠে। তারপর ওরা আমার রক্তাক্ত শরীর ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তোমার ভালোবাসার দৃপ্ত শপথে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি কেঁদো না আমার জন্য। নারী তুমি রক্তজবার…Read More

  • রাতের অন্ধকার

    রাতের অন্ধকার নেমে এসেছে।
    আমি শুনতে পাই সহস্র মানুষের আর্তনাদ।
    আমার করোটিতে ছয়টি বুলেট।
    রাতের অন্ধকার নেমে এসেছে।
    আমি শুনতে পাই সহস্র মানুষের আর্তনাদ।
    ও বাসার মেয়েটা একাকী কাঁদছে।
    একজন বৃদ্ধ জীবনের হিসাব মেলাতে পারছে না।
    হাসপাতালের অন্ধকারে সে হালখাতা খুলে বসেছে।
    হিসাব মিলছে না।
    অসম্ভব কষ্টে কাঁদছে।
    তার বৃদ্ধ স্ত্রী…Read More

  • আমার হৃদয়ের একটিই গান

    উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আমি এখানে এসেছি।
    আমি দেখেছি নগর, বন্দর, শহর।
    বেনিয়াদের বেচা কেনা আর মানুষের ভিড়।
    আমি হেঁটে এসেছি অনেক খানি পথ।
    লীলাবতী শুধু তোমাকেই খুঁজেছি।
    তুমি প্রথম তুমিই শেষ।
    বিশ্বাস করো কোনদিন কেউ ছিল না।
    শুধু তুমি ছিলে এ হৃদয়ের গভীরে।
    ভালোবেসে নাম দিয়েছি লীলাবতী।
    হয়তো তোমার আমার হবে না মিলন।
    তবু…Read More

  • কবিতা লেখার নেশা
    রাত গভীর হলেই আমার কবিতা লেখার নেশা জেগে ওঠে,
    জানি না কবিতা হয় কি না।
    আমার ধমনীতে প্রবাহিত হয় লাভার স্রোত,
    সহস্র দৃশ্য আমার করোটিতে জেগে থাকে।
    আমি ভুলতে পারি না।
    রাত গভীর হলেই আমার কবিতা লেখার নেশা জেগে ওঠে,
    আমার মনে পরে সেই ছেলেটির কথা, যার রক্তাক্ত লাশ নদীর ধারে পরে ছিল।
    আমার মনে পরে সেই কিশোরীর কথা যে আত্মহননের পথ বেছে…Read More

  • ওরা সব কেড়ে নিয়েছে

    আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাই,
    ওরা সব কেড়ে নিয়েছে।
    আমার খুব দমবন্ধ হয়ে আসে।
    ও বাসার মেয়েটা মৃত্যুর কথা ভাবছে।
    ছাদের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে ।
    আজকেও ওকে মারা হয়েছে।
    সন্ত্রাসীরা নোংরা ভাষায় গালি দিয়ে গেছে।
    ওর মরে যেতে ইচ্ছে করছে।
    ও বাসার বৃদ্ধ পানি চাচ্ছে।
    দেয়ার মতো কেউ নেই।
    অনেকেই ভয়ে পালিয়ে…Read More

    1
    2 Comments
  • চিরকুট
    কোথায় আমার স্বদেশ? আজ ভিন্ন মত প্রকাশ করার জন্য আমার বাবা পঙ্গু হাসপাতালে বসে আছে। আমার দুখিনী মা আজ একা। কোথায় আমার স্বদেশ?যদি তুমি মনে করো ভিন্ন মত প্রকাশ করার জন্য তুমি আমাদের অত্যাচার করবে আর আমরা বসে থাকবো? বিবেক কোথায়? কি দোষ ছিল আমাদের? এ রকম আরো অসংখ্য মানুষ অত্যাচারিত হচ্ছে। কোথায় আমার স্বদেশ?

    1
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar