Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নারী অধিকার
    প্রাচীন যুগে মানব সভ্যতার সূচনার আগে মানুষ পশু শিকার করতো। সে সমাজ ছিল সাম্যবাদী সমাজ। নারীরা ঘরের বাইরে বিচরণ করতো এবং ফল, মূল সংগ্রহ করতো। নারীরা প্রথম আবিস্কার করলো বীজ থেকে ফসলের জন্ম হয়। যত্ন করলে এবং প্রয়োজনীয় পানির ব্যবস্থা থাকলে বীজ থেকে ফসল তৈরি করা যায়। তখন আদিম বর্বর মানুষ নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতার সূচনা করলো। তারা পশু…Read More

  • এখানে আকাশ নীল

    আচ্ছা দাদা তুমি আমাদের এখানে কতদিন হয় আছো?
    রুদ্র ভাত খেতে খেতে উত্তর দ্যায়, প্রায় দুই বছর।
    এর আগে তুমি কোথায় ছিলে দাদা?
    ঢাকায়।
    সেখানে তোমার বাবা মা নেই দাদা?
    নাহ আমার বয়স যখন চার বছর তখন একটা অ্যাকসিডেন্টে মারা গেছে।
    আমি বুঝি নি দাদা।
    কেন এটা কি তোর দোষ? শোন পাগলি জীবনে মৃত্যু খুব সাধারণ বিষয়, তবে মৃত্যুর উপত্যকায় বেঁচে…Read More

    1
    2 Comments
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    আফা আপনি কি আমার কথা বিশ্বাস করবেন?
    বলেন?
    অইদিন পুলাডারে নিয়ে একটা প্রশ্ন করছেলেন?
    এই এলাকার অনেকেই বিশ্বাস করতো পুলাডার ক্ষমতা আছিলো।
    ওই জন্যই তো মরলো।
    কেমন ক্ষমতা?
    যা বলতো সব সত্যি হইয়া যাইতো।
    সত্যি?
    সবাই তাই বলতো আফা।
    তাহলে মরল ক্যান?
    আফা শুনেন মানুষ যেটা বুঝে না…Read More

    2
    3 Comments
  • আজ রাতে কোন কবিতা নেই, নেই কোন রূপকথা। আজ রাতের স্মৃতির আলোকিত জগতে,শুধুই দুঃখের বিচরণ।

  • হারানো বাগান

    আমরা সকলে একই নরক নগরীতে বাস করি।
    এই করুণ মৃত নগরীর রাজপথে, অলিতে, গলিতে আমার বিচরন।
    কষ্টের তীব্রতা বুকে বহন করে চলি।
    কতো অসংখ্য বার আমি আহত এবং নিহত হলাম।
    জীবন আমার জন্য সহজ ছিল না।
    প্রতিটি দিন একটি যুদ্ধ।
    এই করুণ মৃত নগরীতে গল্পের শুরু হয় কিন্তু শেষ হয় না।
    ও বাসার ছেলেটা মারা গেলো, গত রাতে একটি মেয়ে বিষ পাণে জর্জরিত…Read More

    3
    5 Comments
  • দেই নি কিছু

    অনেক আশায় চেয়েছিলি একমুঠো রোদ, বৃষ্টি ভেজা এক টুকরো নীল।
    কিশোরী তোর কোমল গালে না দিয়ে সব এঁকে দিলাম কলঙ্কেরই তিল।

    2
    2 Comments
  • Where the Sidewalk Ends
    by Shel Silverstein
    [ অনুবাদ ]

    একটি জায়গা আছে যেখানে পথের শেষ হয়, এবং রাস্তার শুরু হয়।
    সেখানেই গুল্ম লতার জন্ম হয়।
    এবং সেখানে ঘাসগুলো নরম এবং শাদাটে,
    এবং সেখানে সূর্যের আলো নরম, মায়াময়।
    এবং সেখানে চাঁদের সুধা পাণকারী পাখি বিশ্রাম নেয়।
    এবং লবঙ্গ বাতাসের ঘ্রাণ ভেসে আসে।

    2
    2 Comments
  • O Captain! My Captain!
    by Walt Whitman

    [অনুবাদ]

    হে জাহাজী, আমার কাপ্তান!
    আর কি হৃদয় বিদীর্ণ করা আর্তনাদ,
    আর লোহিত লাল রক্তের দাগ।
    যেখানে আমার কাপ্তান লুটিয়ে পড়েছে,
    নীরব, নিথর, মৃত।
    হে জাহাজী, আমার কাপ্তান, উঠে দাঁড়াও সেই অন্তিম মুহূর্তে,
    শেষ বেলার ঘণ্টা ধ্বনি ভেসে আসে।
    উঠে দাঁড়াও, তোমার জন্যই পতাকা বিজয়ের ডাক ডাকে।
    তোমার জন্যই…Read More

    2
    2 Comments
  • একদিন উগ্র চন্দ্রমত্ত আকর্ষণে নিশ্চয়ই আমি এক আকাশ ভরা নক্ষত্রের কাছে চলে যাবো। বিশালতার সামনে না দাঁড়ালে নিজের অস্তিত্তের সরূপ বোঝা যায় না। নিশ্চয়ই আমি এক আকাশ ভরা নক্ষত্রের কাছে চলে যাবো।

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Unnamed
    by Rupi Kaur
    [অনুবাদ]
    শিরোনামহীন

    আমি অসংখ্য নির্যাতিতার লাশের ওপর দাঁড়িয়ে আছি।
    এবং ভাবছি কিভাবে এই পাহাড় সম লাশের স্তুপ আরো উঁচু করা যায়।
    যেন আমার পরে যে মেয়েটি আসবে তার অন্তর দৃষ্টি আরো প্রসারিত হয়।

    5
    3 Comments
  • পাগল শুধু ভালোবাসে

    ভালোবেসে নাম দিয়েছি লীলাবতী,
    লীলা কি তা জানে?
    আমার বধূ বাসর বেঁধে ,
    অপেক্ষাতে মরে।
    আমার বধুর দুঃখ কি আর কেউ কোনদিন বোঝে?
    পাগল একা ছন্নছাড়া লীলার আশে,
    একলা পথে শুধুই তাকে খোঁজে।
    না জানে না, গ্রাম চেনে না,
    কেমন করে পত্র পাঠায় তাকে?
    আমার বধূর সাথে দেখা হলে,
    বলে দিয়ো পাগলটা এখনো ভালোবাসে।

    [বিশেষ দ্রষ্টব্যঃ আমার কোন প্রেমিকা নেই।]

  • সকলকে ঈদের শুভেচ্ছা। আসুন ভেদাভেদ ভুলে একসাথে ঈদ উদযাপন করি। সকল ধর্মের মানুষদের সাথে শান্তি সম্প্রীতি বজায় থাকুক। এই ঈদে যেন আমরা ভুলে না যাই অসহায় মানুষদের কথা। আবারো সকলকে ঈদের শুভেচ্ছা।

  • চিরকুট
    ধর্ম ও সংস্কৃতি
    ধর্ম ও সংস্কৃতি কি পরস্পর বিরোধী ? যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ সেহেতু মুসলমানদের দিয়ে শুরু করা যাক। অনেক মুসলিম মনে করেন ছবি আঁকা, কবিতা রচনা করা, গান গাওয়া অথবা নৃত্য শিল্প ধর্ম বিরোধী। কিন্তু আরব দেশ গুলো যেখানে শরিয়া আইন আছে, সেখানে মনে করা হয় কাব্য চর্চা শ্রেষ্ঠতম শিল্পকর্ম। প্রাচীন আরবরা কবিতা রচনা করে বাজারে…Read More

  • চিরকুট
    আমি চিৎকার করে বলতে চাই, সকলেই স্বার্থপর নয়। এখনো অসংখ্য মানুষ একটি ফুলকে বাঁচানোর চেষ্টা করে। মসজিদ বা মন্দির নয় হাসপাতালের প্রার্থনার ঘরে সত্যিকারের প্রার্থনা হয়। সত্যিকারের ভালোবাসা দেখা যায় এয়ারপোর্টে। অনেকদিন আগে কেউ একজন আমাকে বলেছিল, “আমি অহল্যার মতো চিৎকার করে বলতে চাই পৃথিবীর প্রতিটি মানুষ স্বার্থপর।” অনেকদিন আগে কেউ বলেছি,…Read More

  • We Wear the Mask
    by Paul Laurence Dunbar

    [ অনুবাদ ]
    মুখোশের মানুষ

    আমরা মুখোশ পরে থাকি,
    যে মুখোশ অট্ট হাসি আর আর মিথ্যের প্রলেপ মাখা।
    এটি আমাদের কপোল ঢেকে রাখে এবং চোখ আড়াল করে রাখে।
    মানবিক শঠতার ঋণ পরিশোধে আমরা ব্যস্ত।
    ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আমরা হাসি।
    আমাদের এই মুখোশ ঢেকে রাখে সহস্র মানুষের শঠতা ।

    4
    2 Comments
  • এ কেমন খেলাঘরে আনলে ঈশ্বর
    আমার অনেক দিনের শখ আমি কোন এক মরুভূমিতে একাকী রাত যাপন করবো। মরুভূমির আকাশ সবচেয়ে সুন্দর। বাতাসে আদ্রতা নেই। মরুভূমির আকাশ তারা দ্যাখার জন্য সবচেয়ে উপযুক্ত। আমার একান্ত বাসনা আমি এক মরু প্রান্তরে এক আকাশ তারাদের নিচে বসে থাকবো। নক্ষত্রের রাত। অনন্ত নক্ষত্ররাজীর সামনে দাঁড়ালে মনে হবে আমি কতোটা তুচ্ছ, ক্ষুদ্র। কতোটা নগণ্য।…Read More

    6
    6 Comments
  • I’m nobody! Who are you?
    by Emily Dickinson

    [অনুবাদ]

    আমি কেউ নই, তুমি কে?

    আমি কেউ নই, বেওয়ারিশ।
    তুমি কে?
    তুমিও কি আমার মতো পরিচয়হীন?
    তুমি জানো না তারা আমাদের ছুঁড়ে ফেলে দেবে।
    বিশেষ কেউ হওয়া কি ভীষণ বিরক্তিকর!
    সবাই জানবে, যেন কুয়োয় পরে যাওয়া ব্যাঙ।
    সারাদিন আমি একই স্বরে নিজের নাম উচ্চারণ করি,
    যে কাদামাটির দেশে আমার সুনাম গাওয়া হয়।

  • I Have a Rendezvous With Death
    by Alan Seeger

    [অনুবাদ]
    মৃত্যুর সাথে আমার একটি নিমন্ত্রন আছে

    মৃত্যুর সাথে আমার একটি নিমন্ত্রন আছে।
    বিভিন্ন কাঁটাতারে বাধাগ্রস্থ মৃত্যুর সাথে আমার একটি নিমন্ত্রন আছে।
    আবারো বসন্ত ফিরে আসবে মৃদুমন্দ মৌসুমি বাতাস নিয়ে।
    এবং চারিদিকে বাহারি বৃক্ষের সমারোহ।
    যদিও মৃত্যুর সাথে আমার একটি নিমন্ত্রন আছে।
    যখন…Read More

    2
    1 Comment
  • লীলাবতী
    বিখ্যাত ভারতীয় গণিতবিদ ভাস্কর এর কন্যা লীলাবতী। অপুরপ সুন্দরী। কিন্তু জন্মলগ্ন থেকে কিছু কারণে জ্যোতিষীরা জানালেন এই মেয়ের বিয়ে হলে শুভ ফলাফল হবে না। গণিতবিদ ভাস্কর তার মেয়ের জন্য একটি বিশেষ আয়োজন করলেন। একটি যন্ত্র তৈরি করলেন, যদি তা কোনদিন বিকল হয়ে যায় তাহলে লীলাবতীর বিয়ে হবে না। লীলাবতী সারাদিন তাকিয়ে থাকে সে বিশেষ যন্ত্রটির দিকে।…Read More

  • Load More Posts
Skip to toolbar