Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • তখন আর কয়েক মুহূর্ত বাকি সূর্য ডোবার
    আকাশ জুড়ে লাল আর কমলা রংয়ের মেলা
    একটি মুখের ছবি তখন দেখছি ধলেশ্বরীর টলটলে জলে
    আনমনে কথা বলছি, সে অজস্র কথা
    পাশের শরবন থেকে একটা বক উড়ে গেলো
    তার ডানার শব্দে আমার ধ্যান ভাঙলো
    তখন নদীর জলে তুমি নেই
    আকাশের লাল রংয়ে খুঁজে পেলাম না আর;
    অবশেষে খুঁজে পেলাম, হৃদয়ে আমার।

  • সব আলো পুঞ্জীভূত হয় যে আঁখিতে
    আমি তার থেকে প্রেম নিয়ে বাঁচি
    এ শহরের পিচঢালা পথ সুড়কি দালান-কোঠা
    ব্যপক ক্লান্ত করে আমাকে।
    মোটরকারের ব্যস্ততা আর অন্ধকার
    আমাকে দিশেহারা করে তোলে যখন
    আমি সেই আলোর নদীতে ডুব দেই
    বেঁচে থাকার সুখে ভ’রে ওঠি
    সেই আলো তুমি
    সেই আলোর নদী তুমি

  • পাখিটার নাম রেখেছি অভিমান
    আর খাঁচাটার নাম ভালোবাসা
    তার কোন দরজা রাখিনি
    আকাশে উড়তে তাই নেই মানা।

    তার পালকের ঘ্রাণ
    অজস্র রঙের থেকে আসা আলো
    বৃষ্টির মিহি জল, মেঘের উদাসী আঁধার
    ভালোবাসা অভিমান সব একাকার…

  • Profile Photo
    Fazilatun Nesa
    @fazilatun-nesa
  • সময়ের অনন্ত স্রোত ভাসিয়ে নিয়ে চলে ক্রমাগত। সাগর পাড়ের অজস্র নামহীন গুরুত্বহীন নূড়ির মতোন আমাদের একেকটি জীবন। প্রজন্মের অনতী দূরে আমরা পরষ্পর অপরিচিত। না মিটিতে আশা নিশি পোহাবার মতো অতিবাহিত হয়ে যায় আমাদের একেকটি জীবন। সময়ের স্রোতে ভেসে যায় সমস্ত আয়োজন। কত ক্ষয়িষ্ণু সব! অথচ সমসাময়িকদের কাছে নিজেকে অর্থবহ করার কি প্রাণান্তকর প্রচেষ্টা মানুষের। শু…Read More

    4
    6 Comments
    • আমার কাছে গল্পই জীবন!
      শুভেচ্ছা নেবেন সুন্দর লেখাটির জন্য!

    • গল্প। শহরের গল্প,আমাদের থিতু হয়ে যাওয়া বোবা অনুভুতির গল্প,খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ আর উবে যাওয়া ভালোবাসার গল্প। একটা গল্পকথকের কাছে,মন্ত্রমুগ্ধ হয়ে সব নিশ্চুপ হয়ে শুনি। শোনা দরকার। কারণ,আমাদেরও যে বলা দরকার। অভিবাদন জানবেন।

      • হ্যাঁ। এসব গল্প আছে। আরো কিছু গল্প, যা মেনে চলতে গিয়ে মানুষ প্রোগ্রামে পরিণত হয়।

    • সুন্দর গল্প। আরো লেখো। অভিনন্দন।

    • আপনার লেখায় একটা সাবলীল সুন্দর ভংগী আছে। ভালো লাগলো।

  • আবার এই মাঠে দেখা হবে
    হেমন্তের মাঠে
    তখন ধানের রং সোনালী
    মাঠে মাঠে নতুন ফসল
    সন্ধ্যার হিম
    রৌদ্রের মিঠে ঘ্রাণ
    তখন মিশে রবে
    তোমার প্রাণে
    আমার প্রাণ…

    1
    1 Comment
  • আমরা একটা রাস্তা ভেবে নিবো
    উত্তরের হাওয়া যেখানে বয়ে যায়
    গাছের পাতায় পাতায়
    সেই পথে, পাহাড়ের ধার ঘেঁসে
    জংলী ফুলের ঝুপ পেরিয়ে
    কোন এক খরস্রোতা নদীর ধার দিয়ে
    মেঘলোকে যাবো হারিয়ে
    খুঁজবে সবাই!
    খুঁজুক।
    আমাদের প্রাণ যেভাবে বাঁচতে চায়
    চোখ যা দেখতে চায়
    সহজীয়া গানে
    হৃদয়
    মজুক…

    2
    2 Comments
  • রাত গভীর হলেও শীতের রাতে আজকাল আর
    শিশিরের টুপটাপ ঝরে পড়ার শব্দ শোনা যায় না,
    তবুও রাত ভ’রে ঝরে পড়ে শিশির আমার বুক জুড়ে
    ধানের সবুজ পাতা হয়ে ভিজে ওঠে মন আনমনা।

    আমি যেন সুদুরের ডাক শুনতে পাই, আমার একাকিত্বের
    জীবন ভর যে মধু করেছি সঞ্চয় চন্ডিদাশের পদ থেকে
    সেই সব মধুর শব্দমালা নিকট হয়ে আমারে শাসিয়ে যায়
    যেন নিশ্চিত গন্তব্যের দিকে চলেছে এক নদী এঁ…Read More

    4
    5 Comments
  • আমার জন্য কোনো আশ্বাস নেই
    না জলে না অন্তরিক্ষে
    পাহাড়ে বা জঙ্গলে;
    আমার জন্যে কোন আশ্বাস নেই
    বাস্তবে বা পরাবস্তবে
    স্বর্গে বা নরকে;
    আমার জন্যে কোন আশ্বাস নেই
    শ্লোকে ও প্রার্থনায় বা অভিশাপে;
    আমি শেষ আশ্রয়টুকু খুঁজি আজো
    কবিতায় গানে আর
    তোমার উদ্বেগে…

    3
    3 Comments
  • শান্তির সন্ধানে মানুষের অনন্ত যাত্রা। পৃথিবীর অলিতে-গলিতে মানুষের ব্যস্ত ভ্রমণ। পৃথিবীর অলিগলি পেরিয়ে এ ভ্রমণ মহাবিশ্বের গ্রহউপগ্রহতেও বিস্তার লাভ করেছে। কিন্তু সার্বজনীন শান্তির সন্ধান মানুষ কি পেয়েছে? এতো বুদ্ধিমান মানবসম্প্রদায় কেন পারলো না শান্তি নামক বহু আকাঙ্খিত অনুভূতিকে জয় করতে?

    আসলে মানুষের বৈচিত্র্যময়তার যে ব্যপকত…Read More

    4
    6 Comments
    • সুখ নামক সোনার হরিণ ধরার তীব্র আকাঙ্ক্ষা মানুষকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। সেটাই হয়তো অশান্তির মূল কারণ।

      • হতে পারে বন্ধু পৃথুলা! তবে আমার কাছে মনে হয় আমরা যেহেতু এক অশান্ত জগতে বাস করছি সেখানে সুখ-শান্তি সহজলভ্য হবেনা এটাই স্বাভাবিক। তবে প্রকৃত শান্তি অবশ্যই আছে এবং তা হাতের নাগালেই। শুধু শান্ত হয়ে সেটা উপলব্ধি করতে হবে।

        • তোমার মাপে হয় নি সবাই
          তুমিও হও নি সবার মাপে,
          তুমি মর কারো ঠেলায়
          কেউ বা মরে তোমার চাপে—
          তবু ভেবে দেখতে গেলে
          এমনি কিসের টানাটানি?
          তেমন করে হাত বাড়ালে
          সুখ পাওয়া যায় অনেকখানি।

        • অনবদ্য

    • দারুন গদ্য। অভিনন্দন।

    • সুন্দর লেখকমনের ভাবনাগুলো…

  • Profile Photo
    Kazi Zuberi Mostak
    @kazi-zuberi-mostak
  • Load More Posts

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Halima Wahidi
@halimawahidi
Profile Photo
Siddike Akbar
@siddikeakbar
Profile Photo
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
Profile Photo
rukaiya rakhi
@rukaiyarakhi
Profile Photo
Ashik Mokami
@ashikmokami
Skip to toolbar