Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years ago

    সূর্যাস্তের কথন

    অস্তাচলের রবি জাগে,
    শেষ বিকেলের রৌদের নীরে।
    ঘুমন্ত আলোর সবকটি কণা,
    লুটিয়ে পড়ে গভীর অনুরাগে
    আবীর রাঙ্গা গোধূলীর তীরে।

    ময়ুরপঙখী মেঘের আড়ালে
    দিনের প্রভা কাঁচের অর্গলে।
    দীগন্তের বুকে দিনান্তের নীরবতা
    প্রশন্তিতে আনে নিশির নিস্তরঙ্গতা।

    দিনমণি হেসে বলে –
    আমার প্রদীপের আলোকধারা
    নিবু নিবু যখন ক্রান্তি লগনে,
    ফুটুক তখন শতকোটি তারা
    তোমার নিলয়ের সৌম্য গগনে।

    তোমার সীমান্তে আনন্দ বিহগ,
    সুরে সুরে আনুক নতুন অহনা
    আমার কাননে ঝরাপল্লব
    সুরভিত করুক সেই অঙ্গনা।

    হে পথিক তু মি হয়োনা ক্লান্ত
    একটি শুরুর হলেও অন্ত
    ভরিয়ে দেবে অন্যপ্রান্ত
    সম্ভাবনার নতুন দীগন্ত।

    12
    14 Comments
Skip to toolbar