Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • অনুকবিতা

    সাপ আর বেঁজীতে, তুমুল লড়াই চলিছে,
    কুমির আর ঈগলে, এসেছে বিচার করিতে,
    বিচারক যুগলে, একটু দূরে গিয়ে,
    আসলো সলাপরামর্শ করে।

    সাপ বেঁজি বেজায় খুশি, এবার তারা’
    বিচার পাবে বুঝি। কিন্তু হলো উল্টো…
    ঠোঁটে নিয়ে সাপকে,
    ঈগল, উড়াল দিলো আকাশে,
    কুমির মশায় বেঁজীটারে,
    গোগ্রাসে পেটে… দিলো চালান করে।

    – পি কে সরকার

  • (বর্তমানে গুজবে কান দেয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে, এটি বড়ই চিন্তার বিষয়)

    “হুজুগের সুযোগে”
    -পি কে সরকার

    চতুর চাতুর্যে হরণ,
    করিতেছে তব চিন্তন।
    ও হে অবুঝ মম মন,
    কভূ কি জাগিবে মনন?

    সন্তর্পণে অনুপ্রবেশে,
    হুজুগের বশে গুজবে,
    তব বিবেক নিয়ন্ত্রণে,
    রাখিয়াছে চতুর জনে।

    হুজুগে, গুজব সুযোগে,
    যন্ত্র মানব…Read More

  • ‘ধানঘড়া’
                       – পি কে সরকার
    কানাই স্বপ্নে প্রায় ছবির মত একটা গ্রামের দৃশ্য দেখে। এ গ্রামের উত্তর দিকে রাঙ্গা মেঠো পথ। দক্ষিণ দিকে মাঠের মাঝ দিয়ে সরুপথ।
    উত্তরের সড়কের পাশে বেশ কিছু জাম গাছ। সেই গাছ তলে মার্বেল খেলছে সখাদের সাথে। পূর্বের বড় দিঘীতে সাঁতার কাটছে। গ্রামের সব বাড়ি মাটির তৈরী। খড়ের দু’চালা ছাউনি।
    সবুজ সাগরের মাঝে ছো…Read More

  • নিজেকে হারিয়ে ফেলো না
    (মানুষ কোথায়?)
    – পি কে সরকার

    পৃথিবী তো যাত্রা পথের যাত্রী ছাউনি।
    মহাকালের অনন্ত পরিক্রমায় এই পৃথিবী একটু সময়ের পথ; যেখানে আত্মা মনুষ্য দেহ পেয়ে সব কিছু ভুলে নিজেকে খুঁজতে থাকে জৈবিক স্রোতে, আভিজাত্য, ক্ষমতা, বিত্ত বৈভবের গোলকধাঁধায়। ভুলে যায় এ যাত্রা বিরতি ক্ষণিকের তরে; আত্মার শুদ্ধিকরণের কারখানা এই পৃথিব…Read More

  • অনুকবিতা
    – পি কে মূর্খ
    কাক জানে না…
    হাতিকে’ বধ করেছে সে!
    কাকের শাস্তির মহাআয়োজন’
    চলছে রাজ্য জুড়ে।
    হাতির যখন মৃত্যু হলো,
    কাক তখন…
    কোকিলের ডিমে তা দিচ্ছিলো।

  • মূর্খ পি কের কবিতা
    – পি কে সরকার
    পেঙ্গুইন মরলো দক্ষিণ মেরুতে,
    আসামি হলো ক্যাকটাসে,
    মরুভূমিতে জন্মেছে সে,
    সেথায় বসত করে সে।

    স্বাক্ষী হলো চিলে,
    প্রসান্ত মহাসাগরের’
    খুব উপরে মেঘের আড়ালে,
    উড়ছিল সেই চিলে।

    সেই আনন্দে…
    হিমালয় চূড়াতে…
    করছে নাচা নাচি,
    আমাজনের বন্যপ্রাণী।

    রাত গভীরে…, সূর্য উঠে…Read More

    3
    2 Comments
  • সেরাই সেরাই সারা ”
           – পি কে সরকার
    এত রঙের মানুষ দ্যাইখা,
    হইছি আমি রঙ হারা।
    এত পথের পথিক দ্যাইখা,
    হইছি আমি পথহারা।
    সবাই সেরা বলছে তারা,
    এবার হলো আমার সারা।
    সেরা সেরা মহাসেরা,
    চলছে খেলা সর্বনাশা।
    সেরা মারে মরা মরে,
    হায়! তামাশা ভূলোকে।
    আমি বোকা আস্ত গাঁধা,
    সেরার ভিড়ে দিশেহারা।
    এই আমি তো নয়কো দামি,
    দাম কুঁড়াতে মান বেচিনি।…Read More

  • রক্তগঙ্গা লজ্জায় কাঁদে
    – পি কে সরকার

    আজকে তোমার সময় ভালো,
    আত্মদম্ভে করলে কালো,
    হঠাৎ যখন প্রশ্ন ওঠে,
    দায় চাপালে অন্যের ঘাড়ে,
    দায় কি তোমায় ছেড়ে দিবে?
    যে পাপে, হলো সে পাপী,
    সে পাপ তোমায় ধরলো আজি,
    রক্তগঙ্গা পেরিয়ে এসে,
    কি ফল লভিলো নিরীহ প্রাণে!
    উদ্দণ্ডের বীভৎস উল্লাসে,
    রক্তগঙ্গা লজ্জায় কাঁদে।
    বিভীষিকাময় স্মৃতিকাতরতা,
    কাঁদছে বসে…Read More

  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার changed their profile picture

  •                      প্রেম এসেছিল
                               – পি কে সরকার
    একদিন সকালে সবাই বলা বলি করছে, খোকন পাগল হয়ে গেছে। প্রতিবেশী এক ভাইয়ের বউ আমাকে এই খবর দিলো জানালায় এসে।
    -কিভাবে বোঝলে?
    -সে নাটক লেখছে।
    -নাটক, লেখলে নাট্যকার হয়, পাগল হয় এই প্রথম শুনলাম।
    -হ্যাঁ, ও পাগলই। তা না হলে প্রেম বিরহের কি সব লেখছে!
    আমার ঘরের জানালা দিয়ে…Read More

    6
    7 Comments
  • Profile Photo
    Kobi Alom
    @kobi-jahangir-alom
  • দৃষ্টির অগোচরে
    – পি কে সরকার

    দিনে দিনে বেড়ে চলে…
    মনে মনে বেড়ে চলে…
    দূরত্বের দেওয়াল তুলে;
    শান্তি কি খুঁজে পেলে?

    ভাবনায় বাসা বেঁধেছে,
    সন্দেহে বাড়ছে…
    পাহাড়সম অভিযোগের…
    বিষাক্ত তীর ছুঁড়লে তীব্র বেগে।

    বাস্তবতায় কি আছে,
    না কি নেই;
    তা ভাববার অবকাশ নেই
    দায় মুক্তির অজুহাতে;

    কারে দায় দিলে,
    কেনো দিলে;
    তা…Read More

    7
    4 Comments
  • যদি বন্য হতেম!!
    – পি কে সরকার

    : জানো,
    আর ক্ষ্যাপি নে…

    :: ক্যান, ক্ষ্যাপিসনে??
    অদ্ভূত…..!!

    : এক অদ্ভূত অনুভূতির জন্ম;
    যাই হয়ে যাক….; না কেনো!!
    হাসি মুখে বলতে হবে,
    “আমি ভালো আছি।”

    :: ধ্যাত…
    এটা কোনো কথা?
    ভালো নেই….
    এ কথা বলা যাবে না!!

    : না, সামাজিক জীব,
    সমাজে থাকতে হবে।

    :: এটাই বড় দূর্ভাগ্য…Read More

    6
    2 Comments
    • বরাবরের মতই চমৎকার লিখেছেন। অভিনন্দন।

    • ভালো আছি বলাটা জরুরী না কবিপ্রিয়, ভালো থাকাটা জরুরী! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

  • চেনা মুখ অচেনা রূপ
    – পি কে সরকার

    জীবনের গল্পেরাও…
    আজ নিরুদ্দেশ,
    স্বপ্নেরাও আজি…
    অভিমানে মুখ ফিরে,
    নিঃসঙ্গতায় আনমনে…
    চেয়ে থাকা…
    শুধুই স্মৃতির পানে।

    স্মৃতির পাণ্ডুলিপি এসে বলে…
    কে ছিল, কে নেই…
    কে আছে…
    দেখে নেও ভালো করে;
    দেখলেম…
    অনেক চেনা মুখ…
    অচেনা রূপ,
    সুখসাগরে দিয়েছে ডুব।
    নব সুরে…
    ব…Read More

    6
    8 Comments
    • সেই চিরচেনা অনুভব, ভালো লাগলো খুব!

    • অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ছিলেন কোথায় এত দিন প্রিয় কবি!? সব ভালো ছিল তো?

  • তারপর
         – পি কে সরকার
    সময় অতি অল্প,
    যেতে যেতে হবে গল্প।

    কল্পতরু….
    বেড়েই চলেছে সল্প সল্প,
    স্বপ্নেরা মেলেছে ডানা,
    আমার থামতে মানা।
    সফলতা ঐ যে একটু দূরে,
    হাতছানি দিয়ে ডাকছে মোরে।

    অনেক কথা…
    অনেক গল্প তো হলো;
    আমার সফলতা দেখবে চলো।
    এই যে সফলতার শীর্ষে;
    আমি দাঁড়িয়েছি শৌর্যে।
    দেখ দেখ আমার পরাক্রম,
    কত বড়, ক…Read More

    8
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • স্মৃতিময় গীতিকাব্য
            – পি কে সরকার
    মেঘে মেঘে  ডেকে ডেকে,
    কে যাও শূন্যে মিলে,
    পাগলপারা গীত নৃত্যে,
    রুদ্র তাণ্ডব বিজলীতে,
    কে মোরে ডাকো বারে বারে,
    রুদ্র প্রেমের মলয় বায়ে,
    আন্দোলিত করিছো মোরে।
    হঠাৎ আলোর ঝলকানিতে,
    দৃশ্যপট অদৃশ্য করে,
    কেনো ডাকো বারে বারে,
    গোচরে না না অগোচরে।
    স্মৃতিময় ধূলিধূসর গীতিকাব্যে,
    ধূলিঝড়ে স্মৃতিরা উঁকি ম…Read More

  • Load More Posts

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar