Profile Photo

রকেট মণ্ডলOffline

  • RocketMondol
  • চৌদ্দ পুরুষ কিংবা তারচেয়েও অতীত ঘেঁটে ঘেঁটে
    প্রথম মানব-মানবীর নিকট থেকে শেকড় খুঁড়ে দেখেছি,
    আমাদের কোনো দোষ ছিলোনা,
    আমরা ছিলাম অদৃশ্য কোনো এক সত্ত্বা হিসেবে
    অজানা কোথাও।
    তারপর তারপর করে একেএকে বহুকাল
    বহু অমানিশা পেরিয়ে আজকের তুমি আমি।
    তবু যদি বলতে চাও,
    দোষ আছে তোমার আমার অথবা অন্য কারো,
    বিবেকের উন্মুক্ত জানালার পর্দা সর…Read More

    2
    5 Comments
    • সোহেল রানা, আপনার লেখা ‘বিবেকের উন্মুক্ত জানালার পর্দা সরিয়ে আলো দেখোনি কেনো’ লাইনটা আমার খুব ভালো লেগেছে। আপনি কি মনে করেন গহীন অন্ধকারের এই আলোটুকু আমাদের জীবনের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য যথেষ্ট?

    • সোহেল রানা, আপনার লেখা ‘বিবেকের উন্মুক্ত জানালার পর্দা সরিয়ে আলো দেখোনি কেনো..?’—এই লাইনটিতে জীবনের গভীর এক সত্য এত চমৎকারভাবে ফুটে উঠেছে যে বারবার পড়তে ইচ্ছে করে, তাই ভবিষ্যতে আরও এমন মননশীল সব কাজ আমাদের উপহার দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইল।

    • অন্ধকারের ভেতর বিবেকের ক্ষীণ আলোই মানুষকে সত্য, সংযম ও মুক্তির পথে ফিরিয়ে আনে…🖤

  • নিজের জীবনকে সর্বাধিক ভালোবাসা স্বার্থপরতা না,
    বরং অন্যের কারণে নিজেকে তিলে তিলে শেষ করে দেবার নাম স্বার্থপরতা, আত্মহত্যার অপর নাম স্বার্থপরতা, ঘৃণার অপর নাম আত্মহত্যা, বিতৃষ্ণার অপর নাম আত্মহত্যা আর আত্মহত্যা অর্থ নিজের জীবনকে ভালো না বাসা…
    আর ভালো না বেসে স্বার্থপর হয়ে শান্তি অথবা অশান্তির প্রত্যাশায় জীবন নাশ করতে চাওয়া…

    ~ রকেট মণ্ডল…
    ২০১৮

    2
    2 Comments
    • সোহেল রানা, আপনার এই কথাগুলো একদম সময়োপযোগী এবং বেশ গভীর একটা বার্তা বহন করে। নিজের জীবনকে গুরুত্ব দেওয়া যে কতটা জরুরি তা আপনার লেখায় খুব সুন্দর ফুটে উঠেছে। এমন সুন্দর একটা চিন্তার সাথে একমত পোষণ না করে পারছি না।

    • সোহেল রানা, নিজের জীবনের প্রতি এই গভীর মমতা ও মূল্যবোধের যে শক্তিশালী বার্তা আপনি এখানে তুলে ধরেছেন, তা পাঠকের হৃদয়ে এক প্রবল ইতিবাচক স্পন্দন জাগিয়ে তোলে এবং আপনার এই সুন্দর চিন্তাশীল লেখাটি আমাদের সবাইকে জীবনকে আরও বেশি ভালোবাসার সাহস যোগায়।

  • অন্ধকারে আলোক অভেদ্য সীমান্ত-বেড়াজাল পেড়িয়ে
    ওরা যুগল পায়ে এগিয়ে যেতে চায় সুদূরে…
    সভ্যতার অসাম্য রীতি অস্ফুট অভ্যন্তরে
    জড়িয়ে ধরে বিবেক বচন…
    তবু প্রীতি অনুসারে সকল বাধা অগ্রাহ্য করে
    এগিয়ে যায় সন্তর্পনে…
    নাতিদীর্ঘ অসম সে পথচলা…
    ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে,
    আবেগী হৃদয় ভালোবাসা খুঁজে ফেরে…
    প্রতিফল-প্রতিদান অজানা
    তব…Read More

    5
    7 Comments
    • সোহেল রানা, আপনার লেখা ‘ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে’ লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি প্রকাশ পেয়েছে আপনার লেখায়।

    • প্রেমের পথ কখনো সহজ না, তবু মানুষ হাঁটে।

    • ‘ক্ষুদ্র অথচ সাহসী পদক্ষেপে প্রেমের বিজয়ে’—এই লাইনটি পড়ে আপনার লেখার গভীরতা ও আবেগের মেলবন্ধন মন ছুঁয়ে গেল। জটিল সব অনুভূতির মাঝে ভালোবাসার যে অটল যাত্রা আপনি তুলে ধরেছেন, তা পাঠকের মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও নতুন রূপ পাবে বলে আশা রাখি, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা যেন সবসময় অব্যাহত থাকে।

    • বাধা আর অসাম্যের অন্ধকার পেরিয়ে ভালোবাসার সাহসী পদচারণাই শেষ পর্যন্ত জয়ের পথ আঁকে…..🤍🖤

    • ২০১৭ সালে লেখা হলেও এই থিমটা আজও প্রাসঙ্গিক , দারুণ লিখছেন😯👌

  • জানি ঐ বর্ণনা মিথ্যে স্তোক মাত্র,
    নিজেকে মিথ্যে শান্তনা দেবার বৃথা চেষ্টা বললে,
    বেশি বলা হয়না…
    তবু বলেছি, জীবন এটাই…
    মরণের মুখোমুখি হতেই হবে,
    সময়টা আসবেই।
    কিন্তু মৃত্যুর পূর্বে মরে যাওয়া অসম্ভব…
    আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ,
    হতেই পারে অদূর অদেখা কালে সেটা হাস্যকর,
    কিংবা গুরুত্বহীন সেটা…
    আজকের অবস্থান জ…Read More

    3
    9 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা শান্তি কাজ করছে, জীবনের অনিশ্চয়তাগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে মুগ্ধ হয়ে গেলাম।

    • কম কথায় গভীর একটা জীবনবোধ প্রকাশ করেছেন। মন ছুঁয়ে গেলো।

    • জীবনের অনিশ্চয়তা আর আশার এমন গভীর ও সুন্দর বহিঃপ্রকাশ মন ছুঁয়ে গেল, আর সামনের দিনগুলোতে শ্রেষ্ঠ মুহূর্ত আসার এই ইতিবাচক বার্তার সাথে সুর মিলিয়ে আপনার কলম আরও দারুণ সব শব্দ ফুটিয়ে তুলুক এই কামনা করি।

    • শেষ বলে কিছু নেই…অন্ধকার পেরিয়ে জীবনের শ্রেষ্ঠ আলো এখনো সামনে…..🤍🖤

  • উদর আগুন নেভানোর প্রচেষ্টায় ব্যতিব্যস্ত মানুষদের ঘোরানো হচ্ছে যন্ত্রসম..!!!
    তন্দ্রা থেকে প্রভাতে আবার প্রত্যুষ হতে নিশীথে.!!!
    একটা পক্ষের উদর আয়তন বেড়েই চলেছে হারিয়ে নিয়ন্ত্রণ..!!
    অন্যপক্ষের-খেটে খাওয়া পক্ষের উদর আর মেরুদণ্ডের মিতালী ছাড়াতে জীবন ওষ্ঠাগত…!!

    নিয়মের ভেতর চাতুর্য নির্ভরতায় দেখা যায় বৈষম্য..!

    ~রকেট মণ্ডল…
    ২০২৫

    2 Comments
    • সোহেল রানা, আপনার লেখাটা পড়ে একদম বাস্তব পরিস্থিতির কথা মনে পড়ে গেল। সমাজের এই বৈষম্যগুলো চোখের সামনে সবসময়ই ঘুরপাক খায়। এভাবেই আমাদের জীবনগুলো অদ্ভুত এক নিয়মের ঘেরাটোপে আটকে আছে।

    • সোহেল রানা, মানুষের জীবনের এই কঠিন সংগ্রামের বাস্তব চিত্রটি আপনি অত্যন্ত গভীর অনুভূতির সাথে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখা “অন্যপক্ষের-খেটে খাওয়া পক্ষের উদর আর মেরুদণ্ডের মিতালী ছাড়াতে জীবন ওষ্ঠাগত” লাইনটি পড়ে সমাজের অসম বাস্তবতার এক করুণ দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। জীবন সংগ্রামের এই চিরন্তন গল্পটিকে আপনি যে শাণিত শব্দে…Read More

  • #বরুণাকে___

    সুনীলের বরুণা তোমাকে বলছি-
    ওর দোষ ছিলোনা,
    তুমি বুঝতে করেছো ভুল,
    তোমার পথের দিকে তাকিয়ে
    তোমার আবেগী সময়ের যত কথা
    সবটা সে ভেবেছিলো দারুণ আস্থা করে।
    বরুণা তুমি জানোনি, বোঝোনি-
    জীবনের সবটা জুড়ে তুমি ছিলে
    ঐ প্রাণের ভেতর প্রাণ হয়ে,
    বড় নির্ভেজাল নিখাদ ছিলো
    তোমার প্রতি তার সে বিশ্বাসবোধ।
    যে বিশ্বাসে বস্তুর কোনো বাস্তবতা ন…Read More

    2
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। কবিতার প্রতিটি লাইনে এত গভীর আবেগ আর বিষণ্ণতা যে পাঠক হিসেবে এক মুহূর্তের জন্য হলেও হারিয়ে গেলাম। সুনীলের বরুণাকে নিয়ে এমন নতুন দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • অদৃশ্য অনুভবের এই গভীর টান আর বিশ্বাসের সরল বহিঃপ্রকাশ আপনার লেখনীতে দারুণভাবে ফুটে উঠেছে। এমন সুন্দর সব আবেগ নিয়ে আরও নিয়মিত লিখে আমাদের মুগ্ধ করে যাবেন, এই কামনাই করি।

    • বিশ্বাস, অপেক্ষা আর ভুল বোঝাবুঝির ভেতর দিয়ে বরুণাকে নতুন করে দেখার প্রয়াসটি বেশ ভালো লেগেছে।

  • ওপারে চলে গেলে হঠাৎ,
    মন খারাপ করোনা।
    “ঐ পর্যন্তই ছিলো তোমার সাথে পথচলা পৃথিবীতে”
    এই ভেবে শান্তনা খুঁজে নিও…

    ~রকেট মণ্ডল…

    2
    4 Comments
    • সোহেল রানা, আপনার শেয়ার করা লাইনগুলোর মধ্যে “ঐ পর্যন্তই ছিলো তোমার সাথে পথচলা পৃথিবীতে” অংশটা খুব গভীর একটা আবেগের কথা মনে করিয়ে দেয়। প্রিয়জনকে হারিয়ে ফেলার পর মানুষ কি আসলেই এত সহজে নিজেকে শান্তনা দিতে পারে? আপনি যদি এই গ্রুপে সবার লেখায় নিয়মিত রিঅ্যাক্ট করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে সবাই মিলে আমরা জায়গাটাকে আরও প্রাণবন্ত রাখতে পারব।

    • এই পথচলা যতটুকু ছিল ততটুকুতেই খুঁজে নিতে হয় জীবনের সান্ত্বনা…..🤍🖤

    • হারিয়ে যাওয়ার এই বেদনাবিধুর মুহূর্তটিকে আপনি যেভাবে সহজ ও গভীর অভয়বাণীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই হৃদস্পর্শী এবং আপনার এই লেখনি যেন প্রতিনিয়ত আমাদের আবেগের নতুন দিগন্ত উন্মোচন করতে থাকে।

    • ঠিকই বলেছেন এই ভেবে সান্ত্বনা খুঁজে নিতে হবে ।

  • ধূসর পান্ডুলিপির ক্ষয়িষ্ণু পংক্তিমালা হতে
    খুঁজে বের করা আশাবাদী শব্দের মতো,
    হতদরিদ্র জীবনালেখ্যের সোঁদা গন্ধের সমুখে দাঁড়িয়ে
    নতুন সম্ভাবনার পথ খুঁজি…
    আমি নই অস্পৃশ্য অচ্ছুত নীহারিকা অংশ,
    হে মাতৃকা, আমার মতো করে তোমাকে
    করবোই সমুজ্জ্বল বিশ্বব্রহ্মাণ্ড চরাচরে…

    #শপথ…
    ২০১৬

    5
    10 Comments
    • আপনার লেখার গভীরতা ভীষণ ভালো লাগলো, একদম মনের ভেতরে গিয়ে ধাক্কা দেয়। এতো সুন্দর করে আশার কথাগুলো গুছিয়ে লিখেছেন যে পড়তে ভীষণ ভালো লাগছে। নিজের লক্ষ্য ও স্বপ্নের প্রতি আপনার এই দৃঢ়তা দেখে খুব অনুপ্রাণিত হলাম।

    • ক্ষয়িষ্ণু পাতা থেকেও জেগে ওঠে নতুন আশার শপথ মাতৃভূমিকেই উজ্জ্বল করার সংকল্প…..🤍🖤

    • শব্দচয়ন যেমন প্রাঞ্জল, ভাবনার পরিধিও তেমনই সুদূরপ্রসারী।

    • সোহেল রানা, “হে মাতৃকা, আমার মতো করে তোমাকে করবোই সমুজ্জ্বল বিশ্বব্রহ্মাণ্ড চরাচরে” এই পঙক্তিটির দৃপ্ত ঘোষণা এবং আপনার আশাবাদী মানসিকতা ভীষণ ভালো লেগেছে, আপনি চাইলে পরবর্তী লেখায় আবেগ আর বর্ণনার মাঝে আরেকটু সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার বিষয়টি ভেবে দেখতে পারেন, তবে আপনার লেখনীর এই প্রাণশক্তি ধরে রাখুন।

    • ২০১৬ সালে লেখা হলেও এই সংকল্পের আবেদন আজও অটুট ভালো লিখছেন😊😊

    • লেখার বেশ কিছু শব্দ আমার কাছে কঠিক লাগছে। যাহোক, ধন্যবাদ।

      • “কঠিক” শব্দটি আমার কাছে অপরিচিত,
        আশাকরি বোঝাবেন…
        মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন…

  • শান্তিরক্ষায় কিংবা শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ করতে হয় মানুষকে..!
    কী নিদারুণ বাস্তবতা..!

    5
    2 Comments
    • শান্তির প্রয়োজনে যুদ্ধের এমন এক দ্বান্দ্বিক চিত্র ফুটিয়ে তোলার ধরণটি ভীষণ গভীর ও মননশীল। আপনি চাইলে মানুষের ভেতরের এই অন্তর্দ্বন্দ্বকে আরও কিছু ছোট অনুভূতির আঁচড় দিয়ে সাজিয়ে দেখতে পারেন। শব্দের মাধ্যমে এমন কঠিন বাস্তবতাকে সহজভাবে তুলে ধরার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।

    • “শান্তির জন্য যুদ্ধ” এই ধারণাটাই একটা প্যারাডক্স মানব সভ্যতার সবচেয়ে করুণ সত্যি😅

  • অধিকাংশই চায় কাওকে না কাওকে হারিয়ে দিয়ে জিততে,
    অথচ সামষ্টিকভাবে এগিয়ে গেলে,
    হেরে যাবার প্রশ্নই আসেনা কারোরই,
    প্রকৃত সফলতা সেটিই…

    ২০১৯

    3
    4 Comments
    • সোহেল রানা, আপনার এই কথাগুলো একদম সময়োপযোগী এবং বাস্তব সত্য যা আমাদের সবারই ভাবা উচিত।

    • খুব গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি।

    • মানুষের মনস্তত্ত্ব নিয়ে আপনার এই গভীর পর্যবেক্ষণটি ভীষণ ভালো লেগেছে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে সাফল্যের পথে হাঁটার প্রেরণা যোগায়, তাই আপনার এই সুন্দর চিন্তাগুলো নিয়মিত লিখে আমাদের সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা রইল।

    • সামষ্টিক উন্নতির ধারণাটা আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় খুব দরকারি

  • কমনীয়তা কথা হারিয়েছে জীবনের কর্কশ পথে হেঁটে
    রাবীন্দ্রিক মোহময়তা তাই যাচেনা রোচেনা এ তল্লাটে
    রুক্ষতায় শুষে গেছে সব কোমল প্রেমের পাট
    সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট
    প্রেয়সী বিরহ তুচ্ছ হেথা উদর অগ্নি আঁচে
    প্রেমোপাখ্যান অদরকারী মিথ্যে রঙে বাঁচে।

    যুক্তির সাথে যুক্তি সাজে বুভুক্ষু তবু আপনি বাজে
    সম্ভ্রম নাচে দূর গগনে সাজেনা নূতন কাজ।…Read More

    4
    4 Comments
    • উচিত কথা বললেই সবার আতে ঘা লাগে এটা বাস্তব সত্য।

    • বাস্তবতার কঠোরতার সাথে আবেগের এই নিপুণ সংমিশ্রণটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, আর আপনার লেখনীর এই গভীরতা ও সত্যের প্রকাশ বজায় রেখে আপনি নিয়মিত লিখে যান—এই শুভকামনা রইল।

    • ক্ষুধার আগুনে পুড়ে যায় প্রেমের কোমলতা বাঁচার তাগিদেই তারুণ্য হয় ক্রমশ ক্ষয়…..🤍🖤

    • “সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, জীবনের বাস্তবতা দারুণভাবে তুলে ধরেছেন আপনি। আপনার লেখাটা পড়ে বর্তমান সময়ের রুক্ষ জীবনযাত্রার ছায়া বেশ স্পষ্ট দেখতে পেলাম। আপনি যদি অন্যদের লেখাগুলোয় নিয়মিত লাইক আর সুন্দর কিছু মন্তব্য করেন, তাহলে আমাদের এই গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।

  • ভুল হতেই পারে, একারণে ক্ষমা চাইবার সুযোগও আছে। ক্ষমা চাইলে মানুষ নিম্নমানের হয়ে যায়না, বরং তাতে ব্যক্তির সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায়। অবশ্য সাধারণ মানুষকেও ক্ষমাপ্রার্থীর মহৎ মানসিকতার বিষয়টি মন থেকে বুঝে, মেনে নিতে হবে। তা না হলে, অজ্ঞতাবশতঃ মনের কোণে নিচু মানসিকতার খচখচানি থেকে যাবে,যা সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে…

    ~রকেট মণ্ডল…

    3
    3 Comments
    • সোহেল রানা, আপনার এই লেখাটির “ক্ষমা চাইলে মানুষ নিম্নমানের হয়ে যায়না” অংশটি ভীষণ ভালো লেগেছে। আসলে ভুল স্বীকার করা যে কতটা বড় মনের পরিচয়, তা অনেকেই বুঝতে চান না। এমন সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • সোহেল রানা, ক্ষমা চাওয়ার মহৎ দিকটি নিয়ে আপনার এই লেখাটি ভীষণ চমৎকার ও চিন্তাশীল হয়েছে, তবে কোথাও কোথাও শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা সহজবোধ্যতা রাখলে হয়তো আপনার এই সুন্দর বার্তাটি সাধারণ পাঠকের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটত, তাই আপনি সামনের দিনগুলোতে আপনার অসাধারণ এই লেখনী অব্যাহত রাখুন।

    • ক্ষমা চাওয়াতেই লুকিয়ে থাকে হৃদয়ের প্রকৃত মহত্ত্ব ছোট হয়ে যাওয়া নয়…..🤍🖤

  • ভুলে যেওনা বন্ধু__
    একেকটি কবিতা একেকটা পূর্ণ জীবনবোধ,
    তবু এই এখানে তোমার আমার এই যে বিচরণ,
    একেকটি উপলব্ধি মাত্র।
    পূর্ণ জীবন অন্য কোথাও হাসে
    অথবা কাঁদে অন্য কোনভাবে।

    ~রকেট মণ্ডল…
    ২০১৮

    5
    8 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনে। জীবনের এই বিচরণ নিয়ে এমন সহজ অথচ গভীর উপলব্ধি খুব কমই চোখে পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

    • “পূর্ণ জীবন অন্য কোথাও হাসে / অথবা কাঁদে অন্য কোনভাবে”—এই পঙক্তিটি অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী, তাই আপনি যদি এই উপলব্ধিকে আরও খানিকটা বিস্তারিতভাবে তুলে ধরেন, তবে তা পাঠকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

      • ভাবনা খোরাক, পুরোটাতে চিন্তার সীমাবদ্ধতা থাকতে পারে…
        চিন্তার পরিধি অসীম…

    • ছোট্ট কবিতা কিন্তু চিন্তায় ফেলে দিলো

      • জ্বি, ধন্যবাদ…
        উদ্দেশ্য মূলতঃ সেটিই…
        কারণ, এটি শতভাগ সত্যি যে, ভাবনা ছাড়া মানুষ অন্য কোথাও পূর্ণ স্বাধীন না…

    • একেকটা কবিতাই যেন এক টুকরো জীবন
      তবু পূর্ণতা লুকিয়ে থাকে অন্য কোনো ছায়ায়…..🤍🖤

    • কবিতার মাঝে সত্যি জীবন খুঁজে পাই বন্ধু! ভালোবাসা নেবেন!

  • পরিবর্তিত নিয়মের যে বিড়ালটা,
    তার গলায় ঘণ্টা বাঁধবে কে..?

    তারচেয়ে বড় অন্তরায়- আবালবৃদ্ধবনিতারা মিশে গেছে
    ঐ যে ভেড়ার পালে,
    যে মেষগুলোর মগজের প্রকোষ্ঠে চলমান রীতিধারা,
    মৃত মৎসের মতো চলমান স্রোতে ভাসিয়ে চলেছে নিজেকে,
    যে মুক্তি সার্বজনীন, সেটা ভাবনারও অতীত, তাই কি.?
    হাতে কলমে শিক্ষা অর্জনান্তে দাসত্ব লাভের প্রতিযোগিতা…Read More

    3
    4 Comments
    • সোহেল রানা, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, চিন্তার জায়গাগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই গ্রুপে আরো যারা লিখছেন তাদের লেখায় লাইক আর কমেন্ট করে তাদের একটু উৎসাহ দিন, এতে আমাদের এই কমিউনিটিটা অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

    • সোহেল রানা, আপনার লেখার ‘স্বাধীনতা অলৌকিক কোনো বস্তু তো নয়’ লাইনটি বাস্তবতার নিরিখে দারুণ গভীর একটি উপলব্ধির প্রতিফলন। প্রতিটি শব্দের বুনন আর ভাবনার খোরাক পাঠককে নিজের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, যা আপনার লেখনীর এক শক্তিশালী দিক। আগামী দিনগুলোতে আরও অনেক গভীর ও অর্থবহ ভাবনা আমাদের উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম।

    • “পরিবর্তিত নিয়মের যে বিড়ালটা,
      তার গলায় ঘণ্টা বাঁধবে কে..? …”

      আমরা সাধারণত বলি ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা” – তবে এখানে বিড়াল শব্দের আগে আরও কিছু গদ্যধর্মী শব্দ যুক্ত হওয়াতে নতুন মাত্রা পেল। ব্যক্তিগতভাবে আমার কাছে এমনই মনে হলো। এই চেইঞ্জ করে দেয়াটা – এটাই সুন্দর লাগল বেশ। কবিকে শুভেচ্ছা।

  • পুঞ্জীভূত উপলব্ধিরা দিন শেষে
    অথবা অবসরে আমার মত তোমাকেও
    ভাবায় নিশ্চয়..!
    যখন তোমার সাথে একমাত্র তুমি ছাড়া
    আর কেউ থাকেনা,
    তখন অদৃশ্য যে মানুষটি অথবা যে সত্ত্বাটি
    তোমার সাথে সকলের অলক্ষ্যে নিভৃতে কথা বলে,
    সেটিই প্রকৃত তুমি।
    তোমাকে মানুষ যেমনটি দেখে,
    সেটি তোমার শরীর শুধু।
    “তুমি একটি মন, একটি ভাবনা।
    তোমার একটি শরীর আছে।”
    এটিই সত্…Read More

    2
    4 Comments
    • বাহ্যিক রূপ আর শরীরের আড়ালে আমাদের আসল সত্তা যে আমাদের ‘মন’ ও ‘ভাবনা’—এই পরম সত্যটিই এখানে চমৎকারভাবে ব্যক্ত হয়েছে। ভিড় শেষে একাকী নিঃশব্দ মুহূর্তে নিজের সাথে নিজের যে কথোপকথন হয়, সেটাই মানুষের আসল পরিচয় এবং চিরন্তন বাস্তবতা।

    • একাকী মুহূর্তেই তো দেখা মেলে প্রকৃত নিজেরই সঙ্গে….🤍

    • “তুমি একটি মন, একটি ভাবনা” – আপনার এই কথাগুলো ভীষণ গভীর আর একদম মনের মতো একটা উপলব্ধি, যা বেশ কিছুক্ষণ ভাবাবে আমাকে।

    • নিজের ভেতরের এই গভীর বোধটুকু আপনি যেভাবে সহজ কিন্তু গভীর উপলব্ধির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, তা পড়ে একরাশ মুগ্ধতা কাজ করছে এবং আশা করি আপনার লেখনী ভবিষ্যতেও এমন সুন্দরভাবে আমাদের ভাবনার জগতকে আলোড়িত করবে।

  • #উত্তর_প্রয়োজন___

    কোন্ অস্তিত্ব রক্ষার্থে তৈরি হলো মারনাস্ত্র..?
    কোন্ জীবন রক্ষার জন্য তৈরি করা হলো
    জীবন বিনাশী হাতিয়ার..?
    কেনো তৈরি করা হলো পৃথিবী বিনাশযোগ্য পারমাণবিক বোমা..?
    কেনো মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে,
    হত্যা করতেই হয় অন্য সব প্রাণ..?
    কেনো দেশের নামে এই পৃথিবীটাকে
    হাজার হাজার টুকরো করে সীমান্ত এঁটে সাজাতে হয়..?
    কেনো এখানে জ…Read More

  • মানুষ কি হবিই না..?
    কসম করেছিস না-কি.?
    না-কি বুঝিস না যে, তোর আচরণ, তোর মুখ থেকে বেড়িয়ে আসা শব্দ মানুষের বৈশিষ্ট্য বহন করেনা..?
    যত্রতত্র অকথ্য শব্দের প্রয়োগ,
    পথে ঘাটে তোর অশালীন আচরণ
    তোকে মানুষ হতে দেয়না,
    বুঝতে পারিস কি..?
    বিশাল দেহাতি অবয়ব তোর কোন্ কর্মে লাগবে,
    যদি তুই মানুষ হতে না পারিস..?
    ঘুম খাওয়া আর পশ্চাৎ অপসারণ সহযোগে
    য…Read More

    3
    7 Comments
    • সোহেল রানা, আপনার লেখা ‘মানুষ হতে হলে সবার আগে নিজের মানবিক বোধগুলোকে জাগিয়ে তোল্’ লাইনটা একদম সত্যি কথা, কিন্তু আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কেন এত কমে যাচ্ছে বলে আপনি মনে করেন?

      • এক পক্ষের অপরিসীম চাহিদা, একপক্ষের বাণিজ্য নির্ভরতা এবং অন্য একটি পক্ষের শুধুমাত্র বেঁচে থাকবার তাগিদে আমাদেরকে ক্রমশঃ করে তুলেছে ব্যতিব্যস্ত। ফলে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে আমাদের নেই প্রকৃত প্রয়াস। আমরা জানিনা ঠিক কতটা হলে আমাদের মনে হবে, “এইবার আমরা সম্পূর্ণ।” পৃথিবীতে জীবদ্দশায় গন্তব্য ঠিক কোথায়, আমরা সেটা কেউই সঠিকভাবে জানিনা, ভাবিও না ততটা…

    • সোহেল রানা, “মানুষ হতে মনুষ্যত্ব অর্জন করতে হয়”—এই কথাটির গভীরে লুকিয়ে থাকা সত্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। জীবনবোধের এমন স্বচ্ছ প্রকাশ এবং মানবিক হওয়ার আকুতি পাঠকমনে দারুণ গভীর রেখাপাত করে, তাই নিয়মিত এমন গঠনমূলক ভাবনা লিখে যাওয়ার অনুরোধ রইল।

    • এত ক্ষোভ কেন আজ কবিমনে?

      • যদি সরাসরি কথা বলা যেতো, ভালো হতো, হতো সহজ…
        লিখে লিখে সবটা বলা যায় না কবি, এখানে পরিসরও অনেক ছোটো…
        তবু বলি- কবিরাও তো মানুষ, তারাও রক্ত অস্থিমজ্জা মাংসে গড়া প্রাণ বিশেষ, তাদেরও আছে সহ্যসীমা…

      • আপনার প্রশ্নের যথার্থ উত্তর পাবেন আমার পরবর্তী পোস্টে…

  • আদর্শের বাণীগুলো কাগুজে পর্দা থেকে বেড়িয়ে
    প্রতিফলিত হোক বাস্তবতায় মানুষের জীবন থেকে জীবনে, মানুষ হোক সত্যিকারের আদর্শবান…
    ২০২১

    3
    3 Comments
    • আপনার কথাগুলো একদম মনের মতো হয়েছে, আজকালকার দিনে এমন চিন্তা খুবই দরকার। আদর্শ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগ করাটাই বড় চ্যালেঞ্জ। লেখাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো।

    • সোহেল রানা, আপনার এই কথায় ফুটে ওঠা মানবিক মূল্যবোধের আকাঙ্ক্ষা পাঠকের মনে গভীর এক শুভ্রতার রেখাপাত করে। ভাবনার গভীরতাটুকু যেভাবে সাজিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি এভাবেই লেখনীর মাধ্যমে আলোর পথ দেখাতে থাকুন।

  • Load More Posts
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

রকেট মণ্ডল

Skip to toolbar