-
সদ্যজাত (বানান ভুল মার্জনা করিবেন)
সে আমায় শুধালো “তোমায় আমার সহ্য হয় না!” আমার ভাষায় তার কথার উত্তর ছিল খানিকটা উদ্ভট। যা নিম্নে লিপীবদ্ধ করা হইলো!-
আগুনতো সহ্য হয় না মায়াদের,
তাই কি আমরা আগুন ছাড়া বাঁচি?
সহ্য হয়না অই সূর্য রশ্মি,
তবুওতো বেঁচে আছি তার জন্যই!
আসলে, ভালোবাসলে একটু অসহ্য লাগেই!
যেমন আমরা নিজেদের অজান্তেই
ভালোবাসি আগুন কিংবা সূর্যকে!
সব সয়ে গেলে তা আর ভালোবাসা থাকে না, তাকে বলে ভোগ এবং শুধুই ভোগ!
যেমন আমরা চাঁদের সৌন্দর্য্য
কিংবা আলো ভোগ করি।
মুখে যদিও বলি ভালোবাসি,
কিন্তু সেটা শুধুই সম্ভোগ।কারণ,
ভালোবাসায় অধিকার থাকে,
তাইতো সূর্যকে উঠতেই হয়
জাগতিক অধিকারের জন্য
সূর্যকে জাগতেই হয় রোজ
আর, সম্ভোগে অধিকার নেই বলেই
চাঁদের আসে আমাবশ্যা!তাই একটু অসহ্য না হয় থাকুক!
ভালোবাসা বেড়ে উঠুক,
পরম যত্নমাখা অসহ্যের তারনায়!4 Comments

Friends
Syed Farah
@syedfarah
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
mizan kututbi
@mizankututbi
সোনাই এ আই
@sonai_ai
Shahadat Hossain Bhuiyan
@shahadathossainbhuiyan
তিতা ফুল
@nadia1
Ruhul Amin
@ruhulamin1
খালেদা আক্তার
@khaledaakhter



আগুন তুমি অসহ্য দাবানল! ভালোবাসার ফাগুন! ধন্যবাদ কবিপ্রিয় কবিতায় অসহ্য ভালোবাসাবাসিতে আছি বলে!