Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ঠিকানা জানা নেই
    === ==============
    -শরীফ এমদাদ হোসেন

    নিকটবর্তী কোন বাড়ি বিয়ের সানাই বাজে
    আলোর রোশনাই চড়চড়ে
    আবার কোন বাড়ির একজন চলে যায়
    কেউ আনন্দ করে কেউ হা পিত্যেসি রোদনে
    আর কেউ কবর খোঁড়ার ব্যস্ততায়
    শিয়রে বসে তসবিহ অথবা কোরআন পড়ায়
    একদিক ভরাট হয় অন্যদিকে খালি হয়ে যায় বাসস্থান।

    আচ্ছা! আকাশ কি খালি হয় কখনো ? হয় কি কোন নক্ষত্রের…Read More

    7
    5 Comments
  • জলের কুসুম
    =============
    – শরীফ এমদাদ হোসেন

    নিদারুণ স্রোত ঠেকে আছে বুকে
    খুলে নিয়ে যাও বিপ্লবের বাঁধ
    পূবের সিঁড়ি পথে আলোর রোশনাই ধরে হেঁটে যাবো
    ঝাঁক ঝাঁক পায়রা ওড়ে সুনীল আকাশে
    এসো ভাটিয়ালী গাই, গাই রামপ্রসাদী।
    *
    বন্ধ দুয়ার আরবার খুলে দাও
    আলগা বসনে জড়ানো, সব শোক উবে যাক
    তৃষ্ণার রাতে ফুটুক জলের কুসুম
    চলো সাঁতরাই বুকের গহীন গাঙে
    হারাই…Read More

    8
    3 Comments
  • এইতো চাই
    ============
    — শরীফ এমদাদ হোসেন

    এইতো চাই কবিতায়
    দুরন্ত প্রতিবাদ
    খুঁজে নিতে জীবনের সঠিক ঠিকানা
    সচল নদীর স্রোত
    মুষ্টিবদ্ধ হাত।

    এইতো চাই, নিশ্চিত অধিকার
    সৃষ্টির সেরা হয়ে বাঁচবার
    স্বজনের প্রীতি নয়, মানবের প্রীতি নিয়ে
    নির্ভয়ে কাটাতে দিনরাত।

    এইতো চাই সমৃদ্ধির যাত্রায়
    নিজস্ব পরিচয়
    হাজার বছর ধরে
    এই বাংলার ঘরে ঘরে
    পৌঁছতে…Read More

    7
    2 Comments
    • সাম্যের জন্য সংগ্রাম করো। অভিনন্দন।

    • “এই তো চাই কবিতায়
      কেবল কষ্ট নয় বেদনা নয় দুঃখ নয়
      নয় দুঃসময়, নয় হানাহানি রক্তপাত
      সুখের সম্মিলনে চিরন্তন বসবাসে
      কবিতায় থাক অল্প কিছু অশ্রুপাত।” খুব ভালো লাগল লাইন কয়টি। মানুষের জন্য কবিমন সর্বদা কাঁদে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।

  • জেনেছি সত্যের রূপ

    বাবার কাছে জেনেছি
    উত্তর আকাশে মিটমিট করে জ্বলা তারাটি ধ্রুব তারা
    ওর কোন বিনাশ নাই, নড়চড় নাই চিরকাল জ্বলে
    আরো জেনেছি ওর আশেপাশে আরো অনেক তারা ঝুলে থেকে থেকে একসময় তার মৃত্যুও হয়, খসে পড়ে সময়ের অতলে।

    একটু বড় হয়ে ভূগোল জেনেছি, জেনেছি পাশের তারাগুলির কোন কোনটা বাবার মতো মরে যায়
    অথচ খসে পড়া তারাগুলি,অথচ মৃতুবরন করা…Read More

    6
    2 Comments
    • সময়ের সাথে বদলে যায় বিশ্বচরাচর, হারিয়ে যায় প্রিয়জন কালের স্রোতে। এ স্রোতে গা ভাসাতে হবে সবার। শুভেচ্ছা নেবেন।

  • মা, তোমার জন্যে
    শরীফ এমদাদ হোসেন

    জল শুকিয়ে গিয়েছে চোখের
    বহুকাল চোখ হতে গড়ায়নি বলে আকাশ কি
    ঝরায়নি বৃষ্টির ফোঁটা
    বাঁধ ভাঙ্গা স্রোতের শব্দ তো শুনি
    দৃষ্টি আর মমতার ঝাপসায় ক্রমশ দূরগামী
    একটি প্রিয় নাম
    অযুতবার আঁকি তার ছবি–

    বহুকাল আকাশ ঢেকে রাখা কৃষ্ণকায়া মেঘ সুতীব্র যন্ত্রণায় হৃদয় ভেজাতে পারেনি বলে
    অশ্রুর সমাধি হয়নি কোনকালে, আঁচলে…Read More

    7
    3 Comments
  • অনুভূতি
    –শরীফ এমদাদ হোসেন

    বসে থাকি বাঁচবার জন্যে, বেঁচেও থাকি
    দিনশেষে মুছতে মুছতে চোখ, বুকের ক্ষতটায় হাত বাড়াই
    আমার সমস্ত চিৎকারগুলি বধির বাগানে
    সমস্ত নিঃশব্দের কান্না ওড়ে নীরব আকাশে
    ব্যস্ত পৃথিবী কারো কান্না শুনে থামবে কি ?

    বসে থাকি, রোজ বসি বাঁচবার জন্যে
    যাই তুমি ভাবো, তাতে কি ?
    দিনশেষে মুছতে মুছতে চোখ, আবার বাঁচবার প্রহর…Read More

    10
    4 Comments
  • আকাশের চিল
    –শরীফ এমদাদ হোসেন

    অখিল, তোর চোখে জল দেখেছি
    বলতে কি পারিস, কোন মায়ার টানে
    ইছামতী পার হলো স্মৃতিকনা মাসী ?
    এই দেশের বুকে সোনা ফলা ধান কম ছিল কি
    এইখানে রয়ে গেলো আনন্দ মঠ তুলসীর ঘাট
    চোখ পোড়া জল চৌকি

    অখিল, তোর গানে বুক ব্যথা করে
    রানুদি’রা এখনো কি নিশ্চিন্তপুরে ?

    অখিল, স্মৃতি মাসী নিয়ে গেলো আশা
    তার মেয়ে গায়ত্রী দিয়েছিল প্রেম ভালোবাসা
    এখন…Read More

    8
    3 Comments
  • ডুব
    –শরীফ এমদাদ হোসেন

    যাঁতাকলে ইঁদুর, ফাঁদে কবুতর, বক অথবা নারী
    ভালোবাসার বেচাকেনায় তারও ছিল আনন্দ ঘর
    শিরশিরে ঠাণ্ডা হাওয়া
    পাতার বেড়ার ফাঁকে দুর্দান্ত শারীরিক ঝড়

    ও’ মধ্যবিত্ত কবি, রাত পোড়ালে যে আঁধার দহন
    তার মধ্যে তুমিও পুড়ে যাচ্ছো
    জীবনের দোদুল্যমানতায় ডুবে তুলে আনো
    থলকমলের গাছ
    আগে হাঁটলে যে লজ্জাবতী লতা নুইয়ে যেতো
    যৌনরসে ভিজে…Read More

    9
    4 Comments
    • নিয়মিত আপনার লেখা দেখে ও পড়ে ভালো লাগছে।

    • কবিতা যেন বাসর রাতের প্রতিচ্ছবি। অভিনন্দন-কঠিন ভাষায় সুন্দর ভাবে কবিতাটি উপস্থাপন করার জন্য।

    • প্রেম আর মোহ এক নয়; মোহকে প্রেম বলে ভ্রম হয়।

    • অনবদ্য কবিতা। প্রীতি ও শুভেচ্ছা কবি।

  • সনাতনী
    শরীফ এমদাদ হোসেন

    আপনার কাছে বর্তমানও সনাতনী
    নিজেকে লুকিয়ে অন্ধকারে
    রাত আপনার ফুটপাত, ঝড়ও অভিমান
    কেঁচোর রেচন প্রস্বেদন আমরা জানি
    কিংবা ঝিঁঝিঁ পোকার রেলডাক
    *
    কাঁচা লংকায় ভাত মেখে খান, রাজ্যের তরিতরকারি
    হাঁটুগেড়ে সঙ্গম পাখি ঠোঁটে চুম্বন নাভীমূলে সেইতো গমনাগমন। দিন শুরু দিন শেষ ; কাকে আপনি বলবেন না সনাতনী ?
    *
    সক্রেটিস,…Read More

    9
    2 Comments
    • সমকাল আর সনাতন এক না; কিন্তু মনে হতে পারে; বিবেচনা কবির। অভিনন্দন।

    • আদিম ক্ষুধা এত সহজে নিবারন হবে কি? নিত্য নূতনকে আকড়ে আদিম এত সহজে ছাড়ার পাত্র নয়।

  • উর্বরা
    শরীফ এমদাদ হোসেন

    ভরা যৌবনের মৌসুম বলে জাম্বুরা তলে যে আকাশ খাটো হতেহতে কপাল ছোঁয়, সে আকাশে চাঁদ ডুবে গেছে, নদীও ভরো ভরো
    অন্ধকার তাড়ানোর কৌশলে নাভীমূলে সাঁতরায় নিশিপাখি, কতটা দৌড়াতে পারো রাতের ইঁদুর
    কতটা কাটতে পারো শ্রমের ফসল, কাটো।
    রোদের চমকে মেঘ চিকচিকে ঠোঁট, এক ফসলি উর্বরা জমিন ।

    8
    4 Comments
  • এ তোমার নিশ্চিত অধিকার
    =====================
    — শরীফ এমদাদ হোসেন

    শেষ যেদিন পেছন ফিরে দেখেছিলাম
    দু’চোখ ছিল আঁচলে ঢাকা
    কোন সে বেদনায় অমন করে কাঁদলে
    আজো জানতে পারিনি
    আজো নরসুন্দার কোল ঘেষে সেই কান্নার কুয়াশা
    ঘুরে ঘুরে দুঃখ শোকের ছবি এঁকে যায়
    শাপাইল বিলে ফুটে ওঠা শরতের রক্তলাল শাপলা
    আজো রাজ স্বাক্ষী হয়ে কথা কয়
    কোন সে…Read More

    8
    2 Comments
    • কবি ও প্রকৃতি একাকার; কিন্তু সনাতন ভাষাভঙ্গি ভেঙ্গে ফেলে নিজের কথা নিজের মত করে লিখতে হবে।

    • প্রকৃতির অপার ছায়া কবিতা জুড়ে। প্রীতি ও শুভেচ্ছা কবি।

  • এসো
    ==========
    — শরীফ এমদাদ হোসেন

    এসো আরেকবার মুখোমুখি হই
    অনিমেষ চেয়ে রই চপলা চঞ্চলা চোখে
    আরেকবার সরীসৃপ হই
    দু’চোখের তৃষ্ণার জলে ডুবি শোকে
    এসো নির্মল হই ফাগুনের বনে আগুন ঝরাই
    অমৃত খুঁজি এই আনন্দলোকে।

    এসো দক্ষিনের বনে ওই দূর নদীবালুকার চরে কাশফুলে তুলি ঝড়
    আরেকবার এসো কিশোর কিশোরী বেশে
    হোগলার বনে বাঁধি ভালোবাসাবাসি ঘর।

    এসো…Read More

    8
    3 Comments
    • “এসো দক্ষিনের বনে ওই দূর নদীবালুকার চরে কাশফুলে তুলি ঝড়
      আরেকবার এসো কিশোর কিশোরী বেশে
      হোগলার বনে বাঁধি ভালোবাসাবাসি ঘর।” অনন্য সুন্দর কয়েকটি লাইন।

    • তুমি প্রকৃতির মত; স্মৃতিও হারায়। কেঁদো না বন্ধু।

    • অনবদ্য কবিতা। প্রীতি ও শুভেচ্ছা কবি।

  • না এলেও মন পড়ে থাকে
    =================
    — শরীফ এমদাদ হোসেন

    যদি আর কখনো না যাই
    তবে কিনা খুব বেশী বেদনা হবে মনে??
    সে কোন আশ্বিনের সন্ধ্যায় এলো চুলে পথ হারালে।

    কার্তিকের ফিন ফিনে কুয়াশার হাতে হাত ছোঁব বলে
    সুপারি পাতার ফাঁকে হাত বাড়ালে
    শিউলির গন্ধে ভরা ভেজানো রাতের তারায়
    নিদহীন দু’ চোখের পথ দেখালে।

    হায়! এখনো কি সেই ধাবমান মনে তোমার…Read More

    9
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar