Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • অগ্রহায়ণের সুঘ্রাণ ভরা গ্রহান্তরের মাঠে,
    একাকী কার অন্তর্জ্যোতি ইতস্তত হাঁটে।
    কখনও লুকায়, চকিতে চায়, কখনও থমকে যায়,
    কখনও বা সাদা মেঘে ভেসে কি যেন খুঁজে বেড়ায়।
    আয়ুরেখা ছিঁড়ে অনেক দূরে পষাণ গুহায় বাড়ি,
    লাটাই হারানো সুতোর ডানায় আর কি দেয় পাড়ি-
    কোন সকালে অসচেতনে রোপিত অঙ্কুরিত চারা,
    আনকোরা ক্ষেত ভরিয়ে তুলেছে নিরালা স্বপ্নহারা।
    হরিদ্রাব…Read More

    5
    1 Comment
  • আমিও কৃতজ্ঞ হতে চেয়েছি, তবু
    মাঝে মাঝে এই পাঁক থেকে
    রকেটের মত ফুঁড়ে উড়ে বের হতে ইচ্ছা করে।
    মাঝে মাঝে অদম্য ইচ্ছা হয় গা ঝাড়া দিয়ে
    আজন্মলালিত বিচারের বর্জ্য ছুড়ে ফেলে দিতে।
    গগনবিদারী চিৎকারে সবকিছু ভেঙে
    চুরমার করার মত বিদ্বেষ জাগে,
    যখন জন্মান্ধ শিশুর কান্না ঢেকে যায়
    শত কোটি কৃতজ্ঞতার উচ্ছ্বাসে।
    আমিও কৃতজ্ঞ হতেই চেয়েছিলাম,
    চেয়েছি…Read More

    5
    2 Comments
    • অন্ধকার তলানীকে ধামাচাপা দিয়ে ,
      প্রশ্নহীন প্রশংসায় বিভোর হয়ে,
      সব পরস্থিতিতে নিষ্ক্রিয়তা মেনে নিয়ে,
      আলোর প্রশংসায় উল্লাস করতে হবে।
      আমাদের শুধু কৃতজ্ঞ হতে হবে । ভীষণ ভালো লেগেছে ! যেন জীবনের সত্য কে কাব্যরূপে পড়ছিলাম !

  • হয়ত আরো শতবার
    চেনা সেই স্বর
    শুনে একইভাবে চমকে যাব।
    জানি আরো একবার
    হাতে লেখা অক্ষর
    দেখে একইভাবে থমকে যাব।

    শেষরাতের নিঃশব্দ আবেশে
    ভাষাজয়ী কোন হৃদয়াকাশে
    রংধনু হয়ে যদি ভেসে থাকি;
    কুসুমবাগান থেকে ফেরা
    পৃষ্ঠা পত্রপল্লব ঘেরা
    সবুজাভ নীল পত্রালাপের প্রত্যাশা রাখি।

    দূরাগত ঊষার বাতাসে
    রঙিন কলম পরশে
    দাগ যেন চমকেছে ময়ুরপচ্…Read More

    7
    4 Comments
    • সব ভালোলাগা শব্দে প্রকাশ করা যায় না!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • গত যুগের কত মেঘ সরে যায়
    আকাশ সে তো হারায় না,
    ক্ষণজন্মা মেঘ ক্ষণিকে হারায়
    বৃষ্টি হয়ে আর কাঁদায় না।

    যুগের প্রয়োজনে সাগর শান্ত হয়,
    অধরা হয় এল-নিনো, লা-নিনা।
    রৌদ্র বিলীয়মান কোথাও দৃষ্টি ক্ষীয়মাণ
    প্রকাশ তো বিকাশ জাগায় না ।

    ঘড়ির কাঁটায় জীবন থাকে বন্দী
    চঞ্চলা পেতে থাকে সময়বঞ্চনা,
    এখানে সেই লা-নিনা শুধু সত্য
    ভুলে গিয়ে সামুদ্রিক শব্দবন্দনা ।

    8
    4 Comments
    • সামুদ্রিক শব্দমাত্রিকতায় যাত্রাপথ বিষাদের গর্ভবার্তায় মহান মনোরথ

    • ঘড়ির কাঁটায় জীবন থাকে বন্দী
      চঞ্চলা পেতে থাকে সময়বঞ্চনা,
      এখানে সেই লা-নিনা শুধু সত্য
      ভুলে গিয়ে সামুদ্রিক শব্দবন্দনা । অনবদ্য

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • “আলোর খোঁজে”

    আর কিছু খুঁজিনি আমি আজীবন শুধু আলো ছাড়া,
    পাথর শুধু ভাঙতে চেয়েছি গলানো ছাড়া ।
    খুঁজতে খুঁজতে অধীর হয়েছি হারাতে চাইনি বলে,
    খুঁজব না ভেবে পালিয়েছি সদা সহসা খুঁজে পেলে ।
    কেন্দ্র বাঁধনে সরণ সাধনে পরিধি করেছি বরণ
    বিস্মরণেও চিরন্তন তার আলোক বিচ্ছুরণ ।
    প্রখরদীপ্ত আলোকবিন্দু সাগরতলে রেখে,
    নিয়ত খুঁজেছি প্রতিবিম্ব কুড়ানো নুড়ি থ…Read More

    7
    4 Comments
    • শব্দ ব্যবহারের ভিন্নতা কবিতাটায় ভিন্নমাত্রা যোগব করেছে। সুন্দর!

    • হারানোর ভয় জয় করেই নতুন পঙক্তি সাজাই
      খুঁজে পাওয়ার খুশির তরেই বারবার আলো হারাই । অনবদ্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শব্দনাব্য আলোক কাব্য
      প্রদীপ্তলুব্ধক সম্যকভাব্য

  • আমার আছে বড় একটি ফুলবাগান
    কাব্যের জলসিঞ্চনে এখনও তা সতেজ রেখেছি।
    যদি নিজের জন্য কোন ফুল চাও
    সানন্দে তুলে দিতে পারি উপহার,
    দিলে আমার কমে যাবে না।
    বরং আবার ফুল ফুটে গতিশীল থাকবে বাগান।
    আর যদি চাও চুরি করে নিতে,
    কাাঁটায় বিদ্ধ করতে একটুও বাধবে না জেনে রেখো।
    .

    আমার আছে বড় একটি ফুলবাগান
    তবু তোমার বাগানের একটিমাত্র ফুল আমায় দিও।
    আমার বাগানে তাকে বপন…Read More

    5
    3 Comments
  • এখনকার রাতগুলো আর কখনও
    ঝড়োবৃষ্টির আশীর্বাদে মাতাল হবে না,
    এখনকার বিকালগুলো আর কখনও
    বসন্ত বাতাসে সুবাসিত হবে না,
    এখনকার সকালগুলো আর
    প্রাণোচ্ছল গানের সুরে আনন্দে ভাসবে না,
    আার কখনই তার শান্ত সান্নিধ্যে
    আমার দিনগুলো নিবিড় হবেনা-
    আার কখনই… …

  • শীত গেল, বসন্ত গেল, কত যুগ যেন কেটে গেল,
    ঝরা পাতার সাথে আমার স্মৃতি কেন উড়ে গেল না ?
    অলীক অলৌকিকের মত সেই কবে কেউ এসেছিল
    শান্ত শীতলতায় এ আবাস আলোকিত করেছিল;
    স্বর্গের সব শান্তির ছায়া ছিল তার ঘুমন্ত মুখে,
    জানালা দিয়ে আসা এক চিলতে গোধূলি আলো মেখে।
    শুষ্ক উপাধান সুবাসিত করেছিল রেশমী কেশরাশি,
    শয্যাপাশে অপলক বসে ছিলাম আমি উদাসী।
    তারপর কোথায় যে…Read More

    5
    1 Comment
    • স্বর্গের সব শান্তির ছায়া ছিল তার ঘুমন্ত মুখে,
      জানালা দিয়ে আসা এক চিলতে গোধূলি আলো মেখে।
      শুষ্ক উপাধান সুবাসিত করেছিল রেশমী কেশরাশি,
      শয্যাপাশে অপলক বসে ছিলাম আমি উদাসী।
      তারপর কোথায় যেন ঢেউ এর মত হারিয়ে গেল। অসাধারণ।

  • পুরোনো ছোট শহর,
    আমাকে আর টেনো না তোমার পথে ।
    ফিরে পেতে চাই না যে সত্তা হারিয়েছি তোমাতে।
    তোমার ধুলোমাখা পথে
    অনেক হেঁটেছি উদ্ভ্রান্তের মত
    প্রথম বসন্তের রূপে হয়েছি বিষ্ময়াভিভূত।
    তোমার আশ্রয়ে আবিষ্কৃত হয়েছি
    অঙ্কুরোদগমের যন্ত্রণায়,
    প্রদীপ্ত হয়ে ভেসেছি পবিত্র ধারণায়।
    একই প্রশ্নের বহুবিধ উত্তর দিতে
    খুঁজেছি কি য…Read More

    5
    1 Comment
    • “আবর্তিত হয়েছি তোমারই সীমিত বুকে প্রচুর,
      ভাবি আজো চলেছি হেঁটে তোমা থেকে বহুদূর ।
      তুষারিত স্থিরতায় দেখেছি তোমার গতি।
      একবারই শেকড় উপড়েছি যত হোক ক্ষতি।
      আমার পদচিহ্ন মুছে ফেলে দিও ।
      নিটল কৈশরে মৃত ভেবে নিও।
      ছেড়ে আসা শহরে ফিরে তাকাবো না আর
      যত্নে আগলে রেখো নীলপদ্ম আমার…”

      দারুন একটি অনুপম অনুভূতির কবিতা… একটা শহরে কত জন্মের মায়া কত…Read More

  • পরম সৌভাগ্যে পেয়েছি নরম মখমল ।
    ঢাকা তাতে নিশ্ছিদ্র লৌহসিন্ধুক অবিকল ।
    নিরন্তর জানতে চাই ভেতরে কি আছে,
    পারিনা জানতে তবু রাখি কাছে ।
    অভিভূত হই তার কোমল চাকচিক্যে ।
    বিভ্রান্ত হই তার নীরব পার্শ্বিকে।
    না জানি কত মণিমুক্তা ভেতরে।
    কিভাবে কি উপায়ে যাই গভীরে।
    বুঝিনা সে সম্পদে কার অধিকার সত্যসম,
    সুখের বিড়ম্বনায় স্বীকৃতি প্রহারসম।
    হয়ত বা আছ…Read More

    5
    3 Comments
    • কখনও মন চায় বিস্ফোরণ ঘটাতে,
      বোমায় চূর্ণ করতে বা কুঠারে ভাঙতে !
      ধ্বংস যে পারিনা সৃষ্টি আমার স্বভাব । এ জায়গাটা আলাদা করে ভালো লাগলো।

    • ধ্বংস যে পারিনা সৃষ্টি আমার স্বভাব ।
      আমৃত্যু অবস্তুগত অংশগ্রহণের অভাব।
      ধনী হয়ে বেঁচে থাকি সবারই চোখে,
      অনোন্যপায় মখমলে ঢাকি নিজেকে । অসাধারণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সৌন্দর্য কখনও শূন্য, বিশালতার জন্য
    দিবাকরের দীপ্তিতে দেবদূতের চিহ্ন,
    প্রবিত্র প্রভাত আর প্রশান্ত অপরাহ্ন ।

    সৌন্দর্য কখনও চৌম্বকীয় সৌজন্য
    গুপ্ত গরলে অনলের লাবন্য,
    হিংস্র লিপ্সায় জিঘাংসা জঘন্য ।

    সৌন্দর্য কখনও মুগ্ধ স্নিগ্ধতায় অনন্য
    শুদ্ধ স্নেহধারায় স্নাত স্বর্গীয় পূণ্য
    সৌম্য প্রকৃতির আকাশে প্রসন্ন ।

    সৌন্দর্য কখনও ম…Read More

    4
    3 Comments
    • ❝সৌন্দর্য কখনও চৌম্বকীয় সৌজন্য
      গুপ্ত গরলে অনলের লাবন্য,
      হিংস্র লিপ্সায় জিঘাংসা জঘন্য❞

      এই জীবন যেন নিজেই শতরূপে বিশেষায়িত এবং সবার অলক্ষ্যেই নিজ দ্রুতিতে চিত্রায়িত… অসামান্য শাশ্বত সুন্দর এই শব্দাঞ্জলি… একটি মুগ্ধ পাঠের অভিজ্ঞতা হলো কবি… শুভ ও মঙ্গল হোক প্রিয়…

    • সৌন্দর্য কখনও মাদকতায় আচ্ছন্ন
      অনিত্য অতৃপ্তির গভীরে নিত্যতৃপ্ততা অভিন্ন
      চিরপ্রাচীন চোরাবালিতে স্বপ্নীল চৈতন্য । ধন্যবাদ।

  • বুদবুদ চিরদিন অপ্রাপ্তই থেকে যায় ।
    দূরে গেলে স্মৃতি মুছে দেয় ।
    বায়বীয় উপস্থিতি শুধুই ভ্রম,
    সাগরের বুদবুদ সাগরেই মিলে যায় ।

    দিনান্তে দৈনন্দিন নীড়ের দ্বারে ফেরা,
    উন্মুক্তকারীর অপেক্ষারত মুখের আশায়,
    নির্বিকার যেখানে নিঃশব্দের ভাষা,
    শীথিল তিমির আনে শীতল প্রলয়।

    নিত্যনৈমিত্তিক নিখুত কুশল নেওয়া,
    যেভাবে কর্মচারী হ…Read More

    6
    4 Comments
    • বুদবুদ… কর্পোরে মিলিয়ে যাওয়া সখ,চমৎকার 💐

    • খুব সুন্দর লিখেছেন।

    • উড়ে আসা ঝরা পাতা অচীরেই ঝরে পড়ে,
      মরা নদীতে অবগাহন করা যায় না ।
      কিছুই ছিল না যা হারাতে পারে,
      জোর করে কিছুই ধরে রাখা যায় না । অসাধারণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar