-
একদিন তুমিও খুঁজবে আমায়
একদিন তুমিও খুঁজবে আমায়!
লিখে রাখো নোটবুকে
কিংবা হোক সে হৃদয়!
আমার গোপন নেই
অথচ অচিন আমি।
তুৃমি দীর্ঘ পথ
তবুও চেনা যায়!
আমার কিছুই নেই
সহজে হেরে যাই আমি,
কিন্তু খেল শেষে বিজিতের
দলে তুমি-আমি , নাকি আমি!
তোমার সমৃদ্ধির চোখ
রাঙা পথে অরুণাভ :
আমাকে চেনে দিগন্ত…Read More2 Comments -
কবি আর কবিতায়
এই ভেজা শহরে
মন সূদুরে
ভেসে চলে যায়
আজ দুপুরে
ঘুম প্রহরে
ঘুৃম দক্ষিনায়
উড়ে উড়ে বেড়ায়
সুর নুপুরে
তুৃমি এলো ঘরে
বাতাসের আঙিনায়
এই ভেজা ছোঁয়া
বৃষ্টি চাওয়া
এক কবির হৃদয়
এলো বৃষ্টি
নিয়ে সৃষ্টি
কবি আর কবিতায়1 Comment -
ঘুম কেন ভাঙেনা
সোহেল নেওয়াজঅনেকদিন হলো কিছু লিখিনা
গদ্য ও পদ্য আয়নায় দেখিনা
কুদৃষ্টি – সুদৃষ্টি , ভালো – মন্দ
অন্ধের চোখে দেখার আনন্দ
কোন কিছুই বুঝিনা।
অনেক সময় চলে গেছে
নিরবে সেখানেই থেমেছে
তবুও নিরন্তর
মনে ঘুমঘোর
ঘুম কেন ভাঙেনা।
জ্বলছে এখন দিগুণ
বাহিরের নিজস্ব আগুন
ঘরের বহিরাগমন…Read More1 Comment -
খেয়ালী মন
কত-শত বার হোটচ খেয়েছে
খেয়ালী এ মন আমার
তবু সে চিনে দিগন্ত
চিনে আকাশ
নাহি যার আদিঅন্ত
প্রসাদে যার সুখ নাহি
পথ চলায় শুধু আনন্দ
জানি না মোর খেয়ালী মন
কখন কিযে করে অনুক্ষন
শুধাতে তারে চেয়েছি যতবার
বোঝেনি সে হারিয়েছ আবার1 Comment -
বিদগ্ধ নগরে!
সোহেল নেওয়াজএই বিদগ্ধ! নগরে আজও আমি
চেয়ে থাকি তোমার মুখের দিকে,
অবিরাম দিকভ্রান্ত পথিকের বেশে
একটু চেয়ে দেখি লুকানো চোখে।
তোমার লুকয়াতি হাসি
প্রবল দাবদাহে,
শান্তির বরিষণে আসি
প্রশান্তি দেয় এনে দেহে।
২.
চারদিকে অজস্র শূন্যতা
মানুষ নেই কবিতায়, আছে
একরাশ কার্বনডাইঅক্সাইড
যুদ্ধ অ…Read More2 Comments -
পুকুরের জলের মতো হয়েছি নিরব
যতটুকু চোখে ধূলো ততটুকু সরব
সব আলো নীল সাদা
জীবনের যতো ধাঁদা
পথে পথে অতৃপ্তি বোধ
ক্লান্ত শ্রান্ত পথে শুধু অবরোধ
এখন এক কোনে দুরে
চলে যদি যাই
কোন অচেনা শহর
পড়ে থাকি জলের বুকে
একা থাকের সুখে
চোখে জল অগোচরে
নির্নিমেষ ঘুরে-ফিরে
বৃষ্টির জলের মতো
পরে রব অক…Read More4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
শরীফ এমদাদ হোসেন and
Shohel Nawaz are now friends
-
কিছু কষ্ট প্রাপ্য থাকে
কিছু কষ্ট কেনা
কিছু কষ্ট নষ্ট থাকে
কিছু কষ্ট দেনা
মানুষ হলেই বায়না থাকে
ঘরের ভেতর আয়না থাকে
সহস্র যোগবিয়োগ যোগে
ভোগবিলাসী অভাব রোগে
মানুষ হওয়া যায় না
মানুষ কি আজ বিস্মৃত
স্বভাব চরিত্র মৃত
কিছু কষ্ট, কষ্টে থাকে
মুখে বলা যায় না2 Comments -
আমার রং বদলের খেলা হলো না
আমি সং সাজি তো ঢং জানিনা!
আমার মুখোশ আছে, মনো আছে
আপন যে সে মনে আছে
দেখানো প্রেম করতে জানি না।
আমার খেয়ালগুলো খামখেয়ালি
দুঃখ -সুখের জোড়াতালি,
বাউল হ’য়ে আউল হলো না!
আমার রং বদলের খেলা হলো না।
“আমার শূন্য সাধন শূন্য নেশা
আমায় খুঁজে ফেরে অমানিশা ”
আমি সদাই থাকি ভাসা ভ…Read More3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
বৃষ্টি ও বৃষ্টি
ধুয়েমুছে নিয়ে যা-ও
যতো অনাসৃষ্টি
ঝড় ওঠেছে যখন
হোক প্রলয় নাচন
ফিরে আসুক সুদিন
স্নিগ্ধ জীবন -
আজ আবার এলে ঝড়
আজ আবার হলে পর
তুমুল গৌরব নিয়ে
সশব্দে হুল্লোড় দিয়ে
ভেঙে দিলে গড়া ঘর
চোখেমুখে স্বগতোক্তি ধূলি
চতুর্দিকে উড়ছে কালি
ডেকে দিলে মুখ- অম্বর
দুরন্ত স্বভাবের তুমি
পরন্ত বিকেল আমি
এখন বৃষ্টি হ’য়ে
চোখমুখ যা-ও ছুঁয়ে
ধুয়ে যাক চরাচর! -
ছায়া ছায়া মন
মায়াতে জীবন
কবিতার শহরে
একটু উষ্ণ আঁচে
বৃষ্টি চাইছি এখন
তৃষ্ণার বেচাকেনা
মন আজ আনমনা
চেয়ে দেখি অনিমিখে
ক্লান্তশ্রান্ত চোখে
দিগন্তের চক্রবাকে
কোথায় তপন?
এখন নির্বিকার
চতুর্দিকে বিকার
জরাগ্রস্ত বোধ
মনে- মননে
চলছে অবরোধ4 Comments -
আয়নায় অভিশপ্ত এক মুখ
নিজের প্রতিবিম্ব
না মনের অসুখ
মন অতিথির মতোই
ঘুরেফিরে বারেবারে
হৃদয়ের রিক্ত পথেই
ঘুরপাক খাচ্ছে ঘোরে
নেশা -হীন দিশাহীন
বোধের জগৎ জুড়ে
চলছে উতালপাতাল
পুরনো নতুন সুরে
সে এক অসীম খেলা
দিকভ্রান্ত পথচলা
অহর্নিশ ভাঙা-গড়া
রূপ-প্রতিরূপের ধারা
অব্যাহত ঢেউ উঠে
ফাগুনে আগুন জ্বাল…Read More1 Comment -
অনুভূতির ডাইরি and
Shohel Nawaz are now friends
-
তোর সাথে চোখাচোখি করে
চোখ কেন রাঙা হলো মোর
তুইতো আপন ছিলি
আমি ছিলাম পর
অন্ধকার হ’য়ে এলো মিষ্টি প্রহর
তুই ডুবে যেতে যেতে
আমি যাবো ঘর
আমার গোপন তুই !
প্রকাশিত সবুজ
আমি কেন এখনো অবুঝ!
জানি ভাঙবে মিলনমেলা
ফুরিয়ে যাচ্ছে বেলা
হেলাফেলা অবহেলা
গোধূলির বিকেলবেলা
বুঝি হলো শেষ
রাঙা চোখে দেখে যা-ও…Read More -
Motiur Rahman Mizan and
Shohel Nawaz are now friends
-
অনেক দিন লিখিনা কোন গান
অনেক মেঘে অনেক অভিমান
আজ আবার সুতোয় পড়েছে টান
এলেমেলো হচ্ছে মনপ্রাণ
উড়িয়ে ঘুড়ি হেরেছি বারবার
উল্টো হাওয়ায় হয়েছি পারাপার
চতুর্দিকে শুনছি কলতান
এখন জীবন উলট পুরাণ
সহজে কখনো হয়নি কিছুই জয়
ঝড়ের পরেই হবে সূর্যদয় -
দাঁড় কাক দাড়িয়ে থাক
যে উড়ছে উড়ুক
যে ফিরছে ফিরুক
কতটা আকাশ পেলে
দেখবি ডানা মেলে
ঘুচবে নীলাভের অসুখ
অনেক দূরন্ত ছায়া
নিবিড় দীর্ঘ মায়া
মাথার ওপর যখন
ইচ্ছে মতো তখন
দেখে- নে দিকবিদিক
এমন এলেমেলো চোখে
লাভ কি চেয়ে দেখে
সূর্য উঠবে ঠিক
ফুটবে আলো সঠিক
হাতাশার কুয়াশা ক্লেদ
অব্যক্ত ব্যবচ্ছেদ
থাক…Read More -
সা দি য়া (নন্দিনী) and
Shohel Nawaz are now friends
-
কতো নদী টানে
ভেসে যায় বানে
কেউ কি জানে
কে আছে মনে?
জীবন দোলাচল
খেলার খেয়াল
রটনা ঘটনা নিয়ে
পড়ে গেছি গৃহালয়ে
চতুর্দিকেই কোলাহল
কতটা আছে -গেছে
কে আগে কে পিছে
চলছে ফলাফল
তবু্ও মৌন হাসি
জীবন ভালোবসি
অনেক সময় শেষে
দুরন্ত রাঙা দেশে
চলবে চলাচল
রুদ্ধ করিনি পথ
মুক্ত মতামত
এসেছে সঙ্গীতে
নানান ভঙ্গ…Read More11 Comments-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
- Load More Posts
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah







ছোট ছোট লাইনে ভাবের চমৎকার প্রকাশ