Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • হতভম্বের আয়নায় চেয়ে দেখি
    উল্টো হ’য়ে সোজা আছি!
    নিশ্বাসের -বিশ্বাসের বলয়ে
    একরাশ কার্বনডাইঅক্সাইড
    বাতাসে মিথানল মিশেছে
    আসলে আশ্চর্য সত্য
    তারপরও বেঁচে আছি!
    অনেক ভস্মীভূত কাল- আকাল
    করুন চোখে কেঁদেছে
    এরপর রাশিরাশি প্লাবন বন্যায়
    এরকম হয়নি লীন কোনকিছুরই
    মানুষের বিশ্বাস নড়েচড়ে বসলে
    মাথায় ঘুরপাক চলে
    অ…Read More

    5
    4 Comments
  • মাঝখানে দাঁড়িয়ে আছি
    অনতিক্রম্য পথে
    মৃন্ময়ী অচেনা আজও,
    পৃথিবীর সমস্ত আকাশ
    একসাথে দাঁড়িয়ে এখানে!
    সময়ের হেরফেরে
    নির্বুদ্ধিতাই প্রকট
    মন পড়ে আছে সেই গোপনে।
    অনেক দূরন্ত ছায়া
    নিবিড় হয়েছে শুধু
    বিস্মৃতির নরম দুগালে:
    স্মৃতি উঠোনে বসে পাশাপাশি
    ভাবছি এইতো রয়েছি বেঁচে !

    6
    7 Comments
    • অনবদ্য।

    • বরাবরের মত অন্যরকম! খুব ভালো লাগলো!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • খুব শীগ্রই রাজা হবো 😄😄😄
    আরে বাবা , ব্যথা পাবো!
    চিন্তার ঘাড় ধরে
    গল্পের পারাপারে
    দুঃখ বিলাসী তব।
    ভাবছো কি ভংচং রংচং
    ভেঁপু বাজিয়ে ভোড়ং।
    যা আছে নিয়েছি
    তোমায় চেয়েছি,
    এখন বৃষ্টি ধুয়ে
    পানিতে, জল পাবো😄😄
    এতো বিতর্কে
    তর্কে না পেরে,
    ভাবছি
    শান্তি বরিষণ নামুক
    সবাই মানুষ থাকুক
    আর প্রজার…Read More

    5
    4 Comments
  • যা ক্ষতি করেছি আমি
    করেছি নিজের
    অবুজের মতো ভুলে
    ভুলের ভেতর
    এখন শুধরে নিতে
    সময়ের স্বর
    পিছিয়ে যাচ্ছি শুধু
    গুছিয়ে প্রহর
    চপল চঞ্চল ছিলো মন
    উতলা হাওয়ার হ’য়ে
    খুঁজেছি স্বপন
    এখন বর্ষা নেমে
    ঝড়ের ধরাধামে
    হয়েছি অধম
    হারিয়ে কুলনাম
    সেজেছি অন্ধ সাজ
    ক্লান্ত শ্রান্ত আজ
    ভুলেছি কারুকাজ
    এপারে -ওপারে শ…Read More

    6
    2 Comments
  • স্থবির জনপদে থেমে আছি
    চতুর্দিকে শুনছি শব্দ ভেদী
    এক জীবনের নিস্তব্ধতা
    রক্ষীরাও ঘুরছে আশেপাশে
    বিদীর্ণ বিভৎস রকমের বিকাল
    একঘেয়ে একরোখা মনোভাব
    একটু শান্তি নেই কোথাও।
    তপ্ত পৃথিবীর সমস্ত আস্ফালন
    অনুমেয় , তবুও নিস্তব্ধতা চাপা
    উত্তেজক তেজস্ক্রিয় বিবর্তিত:
    আমাদের বুকে নেমেছে অন্ধ রাত!
    রোশনাই রাঙিয়ে…Read More

    6
    4 Comments
    • প্রিয় কবি ও মঞ্চবন্ধু, খুব আগ্রহ নিয়ে বেশ ক’বার পড়লাম কবিতাটি! অদ্ভুত সুন্দর ও বিষণ্ণ কবিতাটি এতদিনের আক্ষেপ যেন ধুয়ে মুছে দিল!
      “আমাদের বুকে নেমেছে অন্ধ রাত!
      রোশনাই রাঙিয়ে রেখে
      ভেতরের আগুন জ্বলছে;” কবিতার এই লাইনগুলি বারবার এক অন্যরকম অনুভব ছড়িয়ে দিচ্ছে মনে। যেন, এক তীব্র ব্যাথা, আবার অদ্ভুত এক ভালো লাগা সব মিলিয়ে একটা অপার্থিব অনুভূতি!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এক জীবনের নিস্তব্ধতা…!

  • এখন বৃষ্টি এসে থেমে যায়
    শহরের চেনা পথ অচিন যখন
    তখন আমি তোমার অরণ্যে
    হারিয়ে যাচ্ছি বারবার
    দিবসের বাইরে অনেক দিন
    সবুজের বুকে বসে পাশাপাশি
    অথচ এগিয়ে যেতে পথে
    হারাচ্ছে সীমাবদ্ধ জীবন
    নদীর বুকের ভেতর
    মৃত নদীর অববাহিকায়
    তোমার মনের সাথে
    একটু মিতালী হলে
    খেলে যায় জল
    এখনো জমেছে কোথায়
    নদী বা পুকুরের…Read More

    9
    11 Comments
  • নিজের মতো নিজে
    যাচ্ছি শুধু খুঁজে
    বেলা হলো বেশ
    হাঁটছি দেখছি শেষ
    কতকিছু যায় হারিয়ে
    অনূভুতির পথ মাড়িয়ে
    স্মৃতিরা ও নিরুদ্দেশ
    মনের অলগলি
    দিচ্ছি জোড়াতালি
    যেদিক থেকে হাওয়া আসে
    বন্ধ তাঁর উদ্দেশ
    এলেমেলো কথা
    শব্দদাহে ব্যথা
    বাক্যেরা সব অধীন হতেই
    গল্পে শুধুই ক্লেশ

    7
    3 Comments
  • মাঝেমধ্যে কলমে খামতি রেখে
    দেখে নেই কবিতার শহর
    যে-মন সত্যের মধ্যে দিয়ে
    নিজেকে দেখি দিনে-রাতে
    অর্বাচীন এক আকাশ আছে!
    কখনো স্বভাব সিদ্ধ বেশ
    কখনো নতুন , অচিন।
    এখনো নীলাদ্রি নীলে
    গহীন গ্রহ – বিগ্রহ
    গভীর দুঃখ পুষে
    প্রেম আসে তাঁর।
    চোখের কাছেও প্রশ্ন
    কি আছে চোখে তোমার!
    খামতিটা পুষিয়ে দি…Read More

    4
    5 Comments
  • বৃষ্টি দিনের গান
    (সোহেল নেওয়াজ)

    বৃষ্টির বিক্ষিপ্ত বিক্ষুব্ধ ফোঁটা
    আড়ষ্ট চোখের সাথে কথা কইছে
    চারপাশে সংরুদ্ধ বারুদ বক্ষে
    ঝরে পড়ছে ইচ্ছেমতো
    নতুন সিম্ফনিতে ধুয়ে যাচ্ছে
    নতুন সঞ্চারী গান তুলে
    ধরছে ভেজা গন্ধের স্বাদ
    নিস্কর জমির ব্যাঙ চেচাচ্ছো সারাদিন
    তবুও সুরে!
    বৃষ্টি বৈরাগী হ’য়ে গাইছে
    বৃষ…Read More

    4
    6 Comments
  • ভাবছি বসে বসে
    আর কতকাল থাকবো অসহায়
    তুমিও কি এখনো বাঁচো
    আমার আশায় আশায়!
    চোখের কাছেও অগোচরে
    নির্নিমেষ দূর বহরে
    দেখছি তাঁরায় তাঁরায়।
    অদ্ভুত আঁধার মাঠের
    দুরন্ত রাঙা পথের
    দেয়াল ঘেঁষে শেষে
    ভাবছি আছি কোথায়?
    কতরকম প্রশ্নবাণ
    অতর্কিত অভিমান
    দিশেহারা সময়।
    অলিন্দের আকাশ আমার
    ছড়িয়েছে বাতাসে
    জড়িয়েছে মৃ…Read More

    3
    5 Comments
  • আজ মনে নেই আলোড়ন
    আমি হেরে গেছি এ জীবন
    শুধু মিছেমিছি আয়োজন
    মনে বিনা মেঘে বরিষণ।
    দেখো তুমিও ব্যাকরণ
    ভেঙে নিয়মিত প্রকরণ
    আমি বুঝি অনুরণন
    নেই কিছুই সাধারণ।

    5
    8 Comments
  • কিংবদন্তি এবার ফিরলে বুঝি!
    নিখোঁজ সংবাদ হ’য়ে উড়ে
    কতটা আকাশ নিলে ঘরে,
    কিংবদন্তি কোথায়, কোথায়
    পেলে সুখ খুঁজি?
    নিরবচ্ছিন্ন ভাবে হেরে
    চোখতোলা ছিলো আঁধারে।
    আলো কি জ্বলছে ?
    না তমসা বাড়ছে,
    নির্বাক হলে নাকি?
    চোখের নিচে দেখি আঁধার
    অনেক দূরন্ত পথ তোমার!
    ফেঁসে গেলেও ঝুঁকি ;
    কেমন যেন তুমি আজ
    ভাবছো বিসর্…Read More

    6
    5 Comments
  • আমিতো গান গাই
    মেঘ নুপুর বাজাই
    ছন্দের হিন্দোল
    দোদুল দেয় দোল
    সুরের সঙ্গে সদাই
    যদিও বেসুরো জীবন
    শূন্যে সন্তরণ
    তবুও মনের ভেতর
    সহস্র আলোড়ন
    আকাশে উড়ে বেড়াই
    আকাশ এখন নিজে
    যায়না কারো খোঁজে
    আমিও আকাশ দেখি
    নিজের মতোন
    দিগন্তের পথে পথে
    অজানার চেনা রথে
    স্বপ্ন সেকি
    স্বপ্ন এখন
    আমিও মায়ার মোহে
    ভুল শুদ…Read More

    2
    3 Comments
    • “ছন্দের হিন্দোল
      দোদুল দেয় দোল” আপনার লেখায় সর্বদা এই অনুভব খুঁজে পাই মঞ্চবন্ধু! তাই ভুল-শুদ্ধের দ্রোহে না পড়ে লিখে যান মনের আনন্দে! অনেক অনেক শুভ কামনা রইল!

    • দারুন হয়েছে। ভাল লেগেছে আপনার লিখা।

  • এখানে জীবনানন্দের সাথে
    পশ্চিম বগুড়া রোডে হেটে
    এরপর বজ্রমোহন কলেজের সবুজ ঘাসে
    মাঠে শুয়ে-বসে কাটালাম কিছুক্ষণ
    ঘাসবৃন্দের সাথে বৈঠকি ঘুমে
    পাখিদের বায়না মতো
    চেয়ে দেখলাম আকাশের নীলে
    বৃক্ষেরা খুব ভালো
    ঠান্ডা বাতাসে মুছে দিলো ক্লান্তি
    শহরের চতুর্দিকে শব্দযান
    “তারপর কোথাও যেন ফিসফাস
    এসেছে জীবনানন্দ…Read More

    5
    7 Comments
  • বৃষ্টি আজ ছন্নছাড়া ভীষণ
    থামছে নামছে যখনতখন
    একটু বৃষ্টি ছুঁয়ে
    অনেক মেঘ নিয়ে
    ছুঁয়েছি বৃষ্টির মনন
    তপ্ত দেহের ভেতর
    সহস্র বছর
    এখন বৃষ্টি আমার
    শরীরের ঘর
    নিরভ্র নিঃসীম শূন্যে
    জন অরণ্যে
    দুলছে ঝড়ের বেগে
    প্রচন্ড আবেগে
    বাউলিয়ানা জীবন

    4
    3 Comments
  • আমার বিব্রত মুখটা লুকানোর প্রাণান্তকর
    অপচেষ্টায় , লাফিয়ে উঠলো তাপমাত্রা,
    চমৎকার জীবন বিশ্লেষণ করে
    পড়ে নিলাম আবহাওয়ার প্রতিকূলতা,
    কখনো ডিঙিয়ে যাওয়া হয়নি কোনকিছু
    ডিঙি নৌকার মতো আছি!
    যেকোনো সময়ই উল্টো হাওয়ায়
    ভেঙ্গে যেতে পারে দেহমন।
    একবার রেজিষ্ট্রেশন করে এসেছি
    সংঘটিত ভূমিকম্পগুলো উৎপন…Read More

    5
    8 Comments
  • আজ বৃষ্টি কাঁদে
    দুঃখের নদে
    পুড়ছে তেপান্তর
    আজ দুচোখ ছাপানো শুধু
    বৃষ্টি মনন্তর
    বৃক্ষ নাই
    ইচ্ছে তাই
    নিধন নিরন্তর
    আজ আগুন জ্বালিয়ে
    হচ্ছে গৃহ-ঘর
    পথঘাট তপ্ত দেহে
    আড়ষ্ট শবদেহে
    দেখছে শুভঙ্কর
    আজ চতুর্বিধ সম্বরে
    জ্বলছে স্বয়ম্ভর

    3
    3 Comments
  • ঝংকার ওংকার
    এসো মেঘমল্লার
    রিমিঝিম রিমিঝিম
    ঝরে যাও সারাদিন
    তপ্ত তনুমন
    ভিজুক নিশিদিন
    এসো নির্ঝরিণী
    এসো সুহাসিনী
    হৃদয় বুভুক্ষু মম
    পুড়ছে রাত্রিদিন
    এসো দহন শেষে
    এসো ভালোবেসে
    মিষ্টি বৃষ্টি দিন

    3
    5 Comments
  • কেন এমন হচ্ছে
    ইচ্ছেরা বদলে যাচ্ছে
    মনের দোটানা
    নিজ ঘরে অচেনা
    পথ কেবলই
    পথ খুঁজছে
    সেই দিন সেই সময়
    অফুরন্ত গতিময়
    এখন বিসর্জন
    শুধু বিভাজন
    মনটা শুধুই ধুঁকছে
    কিছুই মিলছেনা
    কোনকিছু হচ্ছেনা
    যেদিকে তাকাই
    ভুল ছকে চলে যা-ই
    ইচ্ছেরা হামাগুড়ি দিচ্ছে
    দৃষ্টি বিভ্রম
    কখনো মতিভ্রম
    আকাশ শূন্যে উড়ছে…Read More

    3
    4 Comments
  • Load More Posts

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar