-
আমি চাই
সোহেল নেওয়াজআমি চাই যখন তখন বৃষ্টি নামুক
ভালোবাসার শ্রাবন ধারায়, প্লাবন আসুক।
দুকূল ছাপিয়ে যাক, ঝড় উঠুক।
কোমলতার ভালোবাসায় বাজিয়ে বেহাগ,
অনেক দেখেছি মিছে দেমাগ।
এখন প্রচন্ডরকম হটকারি,
এখন যা খুশি করতে পারি!
আমি চাই ফাগুন আসুক; যখন- তখন
ভা…Read More2 Comments -
(আমি সাধারন)
উদ্বেল বিষন্ন মনে দিগন্ত উন্মোচিত
রহিত সাগ্নিক তীরে উদিত
জানি আমি হেতু প্রসন্ন হাসির
বুঝি আমি ভাষা এ মুখ ছবির।
তব মোর নিষ্পাপ প্রানের দেবী
মার্জনা করো , তব যেন এ প্রানের দাবি।
এতদিন লালন করে হৃদয় শরীরে
মানবী প্রেয়সী করে চাই তোমারে।
স্বরঘাত করে যদি ছিন্ন কর মন
আমারে…Read More2 Comments -
অসীম দূরত্বে থেকেও
দূরত্ব এখন কাছাকাছি।
সীমান্ত, আকাশে, ভূমিতে
হৃদয় পাখির মতো
উড়ে যায় সন্তপর্ণে।
বর্নিল গভীর প্রেম
এখন তৃপ্ত চোখে
দেখে নেয় ইতিহাসে!
বর্তমান – অতীতের- ভবিষ্যত
প্রজন্মের কাছে এসে
হেরে যায় বারংবার।
সবকিছুর একইরকম
দিন বদলের ইঙ্গিত!
শান্তি নিজের মধ্যে
খেলা শেষে সংবাদে
নিরুদ…Read More2 Comments -
এখন মানুষ আসে, বসে,
গল্পে’র ঝুলিতে! সকলের
অনেক কথা জেনে , মনে
হয় পৃথিবীর সকল প্রগতি এখানে।
দুঃখ কষ্টের, অভিধানে, আনন্দ ও
অবিরাম, মন খুলে নিঃশ্বাসের
বাতাসে, বেঠকি আয়েশ।
সকলের চেতনায় সময়ক্ষেপণ
অনেকের গোপন জীবন কাহিনীর,
স্তরে স্তরে তাঁর বিন্যাস, নব ।
তবুও স্বভাবজাত প্রবৃত্তি…Read More4 Comments-
“তবুও স্বভাবজাত প্রবৃত্তি থেকে
ভুলে যাওয়া ইতিহাসের পাতায়,
মনন শৃঙ্খল ভেঙে চলছেঃ
আমাদের চেতনার ডমরুধ্বনি!জীবনবোধের উপলব্ধি অনুষঙ্গে বিশেষ আবহের এই কবিতাটি অত্যন্ত মনোগ্রাহী হয়ে থাকলো প্রিয়… আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিবাদন জানাই প্রিয়কবি…
-
-
-
গ্রামের বৃষ্টিতে গাছেদের
সাথে কথা বলা যায়
প্রকৃতি প্রাকৃতিক চোখে চেয়ে থাকে
অবিরাম সবুজে ছাওয়া আঙিনায়
সুন্দর নন্দনতত্ত্বে জীবনের গান গায়
মানুষ বৃষ্টিতে ভিজে নিজেকে জানুক
বাঁচার নিয়ম মাটির মতো
ভিজে নরম হতে হ’য় -
Shohel Nawaz changed their profile picture
-
কখনো আমায় খুঁজো না
আমি যে হারিয়ে গেছি
সয়ে যাতনা
তোমাদের সাথে থেকে
ভুল রথে এঁকেবেঁকে
পেয়েছি শুধুই ছলনা
এ জীবন ও জীবন
আমার জীবন-মরণ
ছিলো দোলনা
এখন আমি ভাবনা
কখনো আমায় খুঁজো না
আমি তো বেঁচে ছিলাম
তোমাদের জন্য
তোমরা জানিয়ে দিলে
সে আশা ভিন্ন
তাইতো হারিয়ে গেলাম
দুর্ভাবনা
এখন বৃষ্টি…Read More -
শরিফ কবিরাজ and
Shohel Nawaz are now friends
-
Shohel Nawaz changed their profile picture
-
এমন দিনগুলো সেঙাত যখনতখন
বৈরাগী স্বভাবটা নড়চড়ে ওঠে
নিরংকুশ নৈকট্য থেকেও
অসীম দূরত্বে যে তাঁরা
দিশাহীন আকাশে খুঁজে
যায়না পাওয়া তারে
অনেক দূরন্ত ছায়ার
বটবৃক্ষকে আমরা
হেলায় খেলায় করেছি শীতল
আগুন জ্বালিয়ে বুকে
পুড়িয়েছি গভীরতার নদী
এখন বৃষ্টি ধুয়ে
মুখে ঝাপটা দিয়ে
পুনরায় চেয়ে দেখি
আমাদের মনুষ্…Read More4 Comments-
“এখন মৃন্ময়ী মায়ায়
চোখে পড়ে নিঝুম দ্বীপ
চতুর্দিকে সুবিশাল বিস্তৃত
নিস্কর তেপান্তর
কোথাও নেই আমাদের মন
এখন এখানে সমুদ্ররে
বিশাল প্রান্তরেখা ধূধূ বালিয়াড়ি
কি জানি সবুজবীথি চোখে
কখন ছুটি কখন মরন
জীবনের চলাচলে
মৃত্যু স্তব উচ্চারণ”সংশয়সংবৃত দ্বিধাবিদ্ধ সময়ের সাথে যেন উড়ে চলেছে আংশিক সুখপাখি, এই জীবনে বসবাস করে’ও যেন আমরা জীবনের কাছে এক অদ্…Read More
-
বেতালা কাক
বেতালা কাক
আজ দূরে থাক
কেন যে চেঁচাস:
বল কেন উদাস?
শহরের পথঘাট
রাজপথ ঘটঘট
অস্থির ভেঁপু সুর
তারপর উচ্চ রাগে
আজ কেন অসুর?
গরমে হাসফাস
হৃদয় বেফাঁস!
শহরের প্রেমে ;
মন গেছে নেমে
হৃদয়ে বৈঠকে
কেন তব ঠকঠকে
এতো বেশি আলোড়ন।
ঐ উড়ছে মন
যা দূরে
ঐ তোর তপোবন।11 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
শয়তান ধোকা দিচ্ছে কোথায়
নিজের ভেতর সহস্র হিংস্র পশু।
কখনো নিজেকে শয়তানের
হাড্ডি সহ কঙ্কালে বেধে নেই!
মুখচ্ছবিতে মানানসই চিত্র
অজান্তে চলে আসে সমুখে :
ভেবে পাইনা মানুষের জন্ম
রহস্য আবর্তে, কখন
মানুষ খুঁজি কখন নিজেকে!
এখন পশ্চাদপদ , এগিয়ে
মৃত মনীষায় দেখে
নেই সমৃদ্ধ কুহুকণ্ঠ।
একটি নিষ্কণ্টক…Read More4 Comments-
“ভেবে পাইনা মানুষের জন্ম
রহস্য আবর্তে, কখন
মানুষ খুঁজি কখন নিজেকে!
এখন পশ্চাদপদ , এগিয়ে
মৃত মনীষায় দেখে
নেই সমৃদ্ধ কুহুকণ্ঠ।
একটি নিষ্কণ্টক নিবিড়
চোখে , দুটি পক্ষের
একটু উষ্ণতা পাই
এমন চারুছায়া কোথাও নেই…”অনন্য অপ্রতিম ভাবনাঞ্জলির আজলাভরা আশ্লেষ পেলাম বুকে যেন…! সেইসব দিনরাত্রির ক্ষেদশিলালিপি’র ‘আকরিত প্রশ্নপ্রণোদনা’ যেন বার বার…Read More
-
-
-
মানুষ কখনো বড়ো হয়ে,
ছোটো হ’য়ে যায়।
নিজেই জানেনা ,
কতো নিচে নেমে গেছে!
এগিয়ে চলে ,
পিছনে না চায়।
আহারে পৃথিবী দেখোনা চেয়ে,
চোখ আছে এঁদের, তবু্ও,
অন্ধ আলোয়,
অন্ধ সময়:
”এ-ই যে মানুষ
অহং এ বেহুশ,,
বেতালা তালে
ভাঙছে হৃদয়”।2 Comments-
“মানুষ কখনো বড়ো হয়ে,
ছোটো হ’য়ে যায়।
নিজেই জানেনা ,
কতো নিচে নেমে গেছে!”কৃতকার্যতার প্রশ্নে সৃষ্টির চেয়ে মানুষের ধ্বংসের পাল্লা অধিকতর ন্যুব্জ… উজ্জ্বল এই কবিতার শব্দসমূহ আমাদের সবার নয়ন ও মনন’কে বার বার আঘাত করুক, অহং চূর্ণ করুক…
-
-
এইতো জীবন সঞ্চারী
হারিয়েছি কতকিছু
সংকীর্তন শেষে
জীবন কবিতা লিখে
নিজের চোখে
আজও আমি পথচারী
চলছি উঁচুনিচু
বুঝতে সবকিছু
নিগুঢ় আবেশে
যে গেছে চলে গেছে
খুঁজে পাই , পাই না যে
যে হারায় হারাক সে
সময় বুঝে নেবে
কে রবে, নীরবে নীরবে।2 Comments-
“এইতো জীবন সঞ্চারী
হারিয়েছি কতকিছু
সংকীর্তন শেষে
জীবন কবিতা লিখে
নিজের চোখে
আজও আমি পথচারী
চলছি উঁচুনিচু
বুঝতে সবকিছু
নিগুঢ় আবেশে
যে গেছে চলে গেছে
খুঁজে পাই, পাই না যে
যে হারায় হারাক সে
সময় বুঝে নেবে
কে রবে, নীরবে নীরবে”ক্ল্যাসিক… সম্পূর্ণই ক্যোটযোগ্য সুতরাং সম্পূর্ণই ক্যোট করতে হ’লো… প্রাণে প্রাণে হ’লো মধুবানী অনুরণন… শুভ হোক অনুক্ষণ…
-
-
আজ ইচ্ছে খেয়ালে
জানালা খুলে রেখেছি
বৃষ্টি বৈরাগী হোক
ভিজিয়ে দেক তক্তপোশ
মুখে ঝাপটা দিয়ে
ধুয়ে যাক রাগবিরাগ
আজ ধুলোঝরে বিছানায়
ঘুরে যাক শহরের দুঃখ
আজ বাতায়ন বেসামাল হয়ে
মনের ভেতর ডুগডুগি বাজাক
বৃক্ষগুলো চেয়ে থাকুক
নির্নিমেষ নিরন্তর চোখে
শহরের দাঁড়কাক চেঁচাক
একটানা ইচ্ছে মতো।8 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
Shohel Nawaz changed their profile picture
-
সবাই বাস্তুচ্যুত খুঁজে ফেরে ঘর
সবার জানা আছে নিজের খবর
তবুও হদিশ নেই খুঁজে ফেরে মন
সবাই যাযাবর নিজের মতোন
এখানে আকাশ থাকে বসতিও আছে
তবু্ও মৃত্তিকায় সময় যাচে।
গোধূলি মায়ায় জড়িয়ে যেতে
বয়সের সাঁঝবেলা নিয়তির রথে
তবুও উড়নচণ্ডী পাখির মতোন
এখানে ওখানে উড়ে সারাক্ষণ। -
ঐ দূরে নীলাম্বর
স্বপ্নের চরাচর
আয় ছুটে, যা-ই
জানি না কখন
নিরব হয়ে যাই।ঐ দূরে তটিনী চলে
চল আজ ছুটি
সকল বাধা লুটি
শুদ্ধ স্নানে
হ’য়ে যা-ই লুটোপুটিচল পেরিয়ে দুর্গম পাহাড়
আজ দুচোখে সবুজের সমাহার
সর্পিল বাঁকাপথ উঁচুনিচু ঢাল
বৃক্ষ শোভিত এই দূর্বার চলাচল।
সাগর চেয়ে দেখ ফুঁসছে…Read More2 Comments -
আবহাওয়ার পূর্বাভাসে বুঝিনি মন
তুমিও তোমার আকাশ সৃজন
কখন যে বৃষ্টি তুমি ;
কখন দহন
সে শুধু বিধাতা জানে
আমি সাধারণ।
এখানে নেমেছে ঐ
ঘনঘোর বর্ষা
ওখানে তপবনে
হিল্লোল সহসা!
কে চোখে দেখে
আঁখি সমুখে!
হৃদয়ে অন্তরীণ ফাগুনমাস
আগুন আগুন জ্বলে
জলে ও প্রজ্জ্বলিত
ভালবেসেই সর্বনাশ।6 Comments -
গোপন যাহা থাকুক গোপন,
না টুটুক এই সরল বাঁধন।
অনেক কিছুই যায় চাওয়া
চাইতে গেলে যায়না পাওয়া।
তারচে বরং এই ভালো
অন্ধকারে খুজবো আলো। - Load More Posts
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah








বরাবরের মতই চমৎকার লিখেছেন।
আপনার লেখায় একটা স্নিগ্ধ সাবলীল ভংগী আছে।